Umeed Foundation

Umeed Foundation Non - Governmental Organization for poor needy people..

15/05/2026

উমীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলেছে। আগামী ১৬ই মে-র এই বিশেষ আয়োজনে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা।

আপনারা সকলেই পাশে থাকুন, ভালোবাসা দিন এবং সবাইকে সঙ্গে নিয়ে “পঞ্চপ্রভা” অনুষ্ঠানকে সফল করে তুলুন। 💛

ধন্যবাদান্তে
Umeed Foundation 🙏

15/05/2026

উমীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলেছে। আগামী ১৬ই মে-র এই বিশেষ আয়োজনে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা।

আপনারা সকলেই পাশে থাকুন, ভালোবাসা দিন এবং সবাইকে সঙ্গে নিয়ে “পঞ্চপ্রভা” অনুষ্ঠানকে সফল করে তুলুন। 💛

ধন্যবাদান্তে
Umeed Foundation 🙏

11/05/2026

#প্রস্তুতি
পঞ্চপ্রভা 💐

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাভরে স্মরণ করি সেই মহামানবকে, যাঁর শব্দে জেগে ওঠে প্রেম, প্রকৃতি আর ...
09/05/2026

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাভরে স্মরণ করি সেই মহামানবকে, যাঁর শব্দে জেগে ওঠে প্রেম, প্রকৃতি আর মানবতার সুর। 🌿✨

“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।”

তাঁর সৃষ্টি আজও আমাদের পথ দেখায়, মন ছুঁয়ে যায় প্রতিটি অনুভবে।

শুভ রবীন্দ্রজয়ন্তী। 🌸🙏

উমীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আগামী ১৬ই মে ২০২৬ তারিখে আমাদের একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা...
25/04/2026

উমীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আগামী ১৬ই মে ২০২৬ তারিখে আমাদের একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার নাম “পঞ্চপ্রভা”। এই অনুষ্ঠানটি পাঁচজন প্রখ্যাত কবিকে স্মরণ করে নিবেদিত।
এই উপলক্ষে আমরা বিভিন্ন নৃত্য ও সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠানকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আপনারা আপনাদের প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। আপনাদের অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করবে।
আগ্রহী প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেন।
আপনাদের সহযোগিতা ও উপস্থিতির অপেক্ষায় রইলাম।

পাঁচজন কবিকে স্মরণ করেই আমাদের এবছরের এই অনুষ্ঠান “পঞ্চপ্রভা” আয়োজন করা হয়েছে। আমাদের ধারণা, অংশগ্রহণকারী অধিকাংশ দলই রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের উপর ভিত্তি করে পরিবেশনা উপস্থাপন করতে আগ্রহী হবেন। তবে আমরা চাই, এই অনুষ্ঠানে পাঁচজন কবির গান ও কবিতাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হোক।
আশা করি, আপনারা বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করবেন। নৃত্য ও সঙ্গীত পরিবেশনার বিষয়বস্তু কীভাবে সাজানো যায়, সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। আপনাদের কোনো মূল্যবান মতামত বা প্রস্তাব থাকলে, অনুগ্রহ করে অবশ্যই আমাদের জানাবেন।
আপনাদের সক্রিয় সহযোগিতাই আমাদের এই উদ্যোগকে সফল করে তুলবে।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য 82505 09073 এই নম্বরে যোগাযোগ করুন।

ধন্যবাদান্তে,
Umeed Foundation 🙏

শিলিগুড়ির একটি জনপ্রিয় বুটিক “সৃষ্টি বুটিক” থেকে তার সম্মানীয়া কর্ণধার মিতালি দাস দিদি আমাদের Umeed Foundation-কে অনে...
18/04/2026

শিলিগুড়ির একটি জনপ্রিয় বুটিক “সৃষ্টি বুটিক” থেকে তার সম্মানীয়া কর্ণধার মিতালি দাস দিদি আমাদের Umeed Foundation-কে অনেকগুলো নতুন শাড়ি এবং কিছু পুরোনো জামাকাপড় প্রদান করেছেন।
তার এই আন্তরিক সহযোগিতা ও মানবিক উদ্যোগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ধন্যবাদজ্ঞাপন করছি। সমাজের পাশে দাঁড়ানোর এই মানসিকতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।
মিতালি দিদিকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা। 🌸🙏

Umeed Foundation 🙏

প্রতিবছরের মতো এবারও আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। বিগত পাঁচ বছর ধরে আমরা বসন্ত উৎসব আয়োজন করে ...
09/04/2026

প্রতিবছরের মতো এবারও আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। বিগত পাঁচ বছর ধরে আমরা বসন্ত উৎসব আয়োজন করে থাকি, তবে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে এইবার ষষ্ঠতম বর্ষে আমরা বসন্ত উৎসব না করে তার পরিবর্তে এবার পঞ্চকবিকে স্মরণ করে আগামী ১০ই মে, ২০২৬ 'পঞ্চপ্রভা' অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি। কবিতা, সঙ্গীত ও নৃত্যের ছন্দে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা সার্থক করবেন এই আশা রাখছি। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 82505 09073 এই নম্বরে। 🥰

ধন্যবাদান্তে
Umeed Foundation 🙏
9.04.26

Address

Siliguri

Telephone

+917047558186

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umeed Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share