Dishari Foundation

Dishari Foundation We are a group of women with a simple vision - "Empowering through Service". We cater to the needs of the underprivileged through social and logistical support.

28 September আমাদের গন্তব্য ছিল paharghoomia tea garden . আমাদের সদস্যা মানসী দাস গুপ্তা তাঁর নাতনীর জন্মদিন উপলক্ষে ওই ...
03/10/2025

28 September আমাদের গন্তব্য ছিল paharghoomia tea garden . আমাদের সদস্যা মানসী দাস গুপ্তা তাঁর নাতনীর জন্মদিন উপলক্ষে ওই বাগানের প্রায় ১৫০ জন লোকের খাওয়ার আয়োজন করেন।
ফাউন্ডেশনের সুদেষ্ণা গোস্বামীর মেয়ের জন্মদিন উপলক্ষে সকলের জন্যে কেকের আয়োজন করেন।
অনেক ধন্যবাদ দিশারী ফাউন্ডেশনের সকল সদস্যা কে🙏🙏আগামীতে আমারা যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি।
সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা❤️❤️🙏🙏

23/09/2025

Memories ❤️❤️

আগমনীর আগমনের প্রথম প্রস্তুতি হলো নতুন জামা কাপড় ..তাই আমরাও ১৩ ই সেপ্টেম্বর দিশারীর পক্ষ থেকে আজামাবাদ চা বাগানে পৌঁছে...
16/09/2025

আগমনীর আগমনের প্রথম প্রস্তুতি হলো নতুন জামা কাপড় ..তাই আমরাও ১৩ ই সেপ্টেম্বর দিশারীর পক্ষ থেকে আজামাবাদ চা বাগানে পৌঁছেছিলাম আমাদের সাধ্যমতো কিছু নতুন জামা কাপড় নিয়ে..সেখানে পৌঁছে দেখলাম তারা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছোটো ছোটো মুখগুলো আমাদের দেখে এতো উজ্জ্বল হয়ে উঠল.. আর তার সঙ্গে নতুন জামা আর টিফিনের প্যাকেট পেয়ে যতপরঃনস্তি খুশি তারা। শুধু বাচ্চারা নয় মহিলারাও নতুন শাড়ী পেয়ে আপ্লুত। তারা জানিয়ে গেলেন তাদের শাড়ী খুব পছন্দ হয়েছে।অনেক ধন্যবাদ জানিয়ে তারা সবাই হাসিমুখে বাড়ি ফিরে গেলেন।
এই মুহূর্তটাই ছিল আমাদের কাছে সবথেকে ভালোলাগার মুহূর্ত ..
আমাদের দেবীর কাছে এটাই প্রার্থনা যেন আমরা প্রতিবছর এই ভাবে অন্তত কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারি।
আমাদের মনে হয় দেবীর আরধনার সেরা উপায় মানুষের মুখের হাসি।

On behalf of everyone at Dishari Foundation, we sincerely thank Mr. Nisith Roy who all the way from Toronto,Canada has contributed for this cause. Another token of gratitude goes to Mrs Parbati Saha.
Your support encourages us to continue our mission and make a positive difference in the lives we serve.
🙏🙏🙏

7 September আমরা দিশারীর  মেম্বাররা পৌঁছে গিয়ে ছিলাম pharghoomia tea garden এ।আসন্ন দুর্গা পূজা উপলক্ষে পঞ্চাশ জনের উপর...
11/09/2025

7 September আমরা দিশারীর মেম্বাররা পৌঁছে গিয়ে ছিলাম pharghoomia tea garden এ।
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে পঞ্চাশ জনের উপর মহিলা দের নতুন বস্ত্র আর প্রায় পঞ্চাশ জন বাচ্চাদের জন্য সামান্য কিছু টিফিনের আয়োজন করা হয়েছিল।

এই উপহার ও টিফিন পেয়ে ওরা যারপর নাই খুশি হয়েছিল।

বাচ্চাগুলোর মুখে হাসি দেখে ও বোনেদের মুখেও হাসি দেখে আমরা দিশারীরা ও খুব খুশি হয়েছিলাম।

আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আগামীতেও এরকম কিছু সুগঠনমূলক কাজ করে যাব। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ একান্তভাবে কাম্য।

দিশারী ফাউন্ডারনের সকল সদস্যাদের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া অগ্রীম শুভেচ্ছা।
সকলের পুজো খুব ভালো কাটুক🙏🙏🙏

World Hepatitis Day 2025 marked a meaningful milestone for Dishari Foundation as we were honoured to be invited by Neoti...
28/07/2025

World Hepatitis Day 2025 marked a meaningful milestone for Dishari Foundation as we were honoured to be invited by Neotia Getwel Healthcare Centre, one of Siliguri’s premier hospitals, to participate in a special awareness event dedicated to the prevention, early detection, and treatment of Hepatitis.
It was a moment of great pride and humility for our founders to share the stage with renowned doctors, healthcare experts, and respected organisations such as the Lions Club and Rotary Club, who have long been working tirelessly for the betterment of our society.
At Dishari Foundation, we have always believed that health awareness is the first step towards empowerment. Being a part of this collaborative event not only gave us a platform to voice our mission but also reminded us that every voice, every effort, and every initiative counts in the fight against preventable diseases like Hepatitis.

We extend our heartfelt thanks to Neotia Getwel for this meaningful opportunity and to all the organisations and individuals who continue to champion health and wellness across our regio

20/07/2025
আজ আমাদের দিশারীর সদস্যা মিলি ভাদুড়ির নাতির 8th birthday ছিলো।এই উপলক্ষে সন্ন্যাসী চা বাগানের ছোট ছোট বাচ্চা ও বড়দের দ...
20/07/2025

আজ আমাদের দিশারীর সদস্যা মিলি ভাদুড়ির নাতির 8th birthday ছিলো।এই উপলক্ষে সন্ন্যাসী চা বাগানের ছোট ছোট বাচ্চা ও বড়দের দুপুরে খাওনানোর আয়োজন করেছিল তাদের বাড়ীর পক্ষ থেকে ।
দিশারী আবার আরো একটি সুন্দর মুর্হূতের সাক্ষী হয়ে রইলো।উৎকর্ষকে আগামী দিনের জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
মানুষের মতো মানুষ হয়ে যেন মানুষের পাশে থাকতে পারে সারা জীবন❤️❤️

গত শনিবার 12th July আমরা পৌঁছেছিলাম পাহারগুমিয়া চা বাগানে। আমাদের লক্ষ্য ছিল ওখানকার মেয়ে - মহিলাদের মধ্যে স্ত্রীরোগ স...
14/07/2025

গত শনিবার 12th July আমরা পৌঁছেছিলাম পাহারগুমিয়া চা বাগানে। আমাদের লক্ষ্য ছিল ওখানকার মেয়ে - মহিলাদের মধ্যে স্ত্রীরোগ সম্বন্ধে সচেতনতা জাগানো sanitary napkins এর ব্যবহার সম্বন্ধে ওয়াকিবহাল করা। আর sanitary napkins বিতরণ করা। বাগানের মানুষদের থেকে আমরা সাদর অভ্যর্থনা পেলাম । আমরা সকল বয়সের মহিলাদের সাথেই কথা বললাম আর বুঝলাম তাদের কাছে এই সম্বন্ধে কোনো স্বচ্ছ ধারণাই নেই। তারা ভালো করে বোঝেই না "monthly cycle" টা কত দিনের অন্তরে ঘটে..বা breast cancer ও তাদের কাছে নতুন শব্দ। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করলাম তাদের বোঝানোর। কিছু সমস্যা তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া প্রয়োজন। তবে এটাও আবার ভালো লাগলো অনেকেই তার মধ্যে snitary pad use করে। তবে আশা করি আমরা একধাপ এগোতে পারলাম। তবে দীর্ঘ পথ..আরো আরো সচেতনতা আমাদের গড়ে তুলতে হবে ভবিষ্যতে। তবে 12th july আমাদের জীবনে বেশ 1টা মনে রাখার মতো দিন হয়ে রইলো..ওরা যখন এগিয়ে এসে আমাদের বললো কেউ কোনোদিন এইভাবে ওদের বোঝাতে আসেনি..Dishari e প্রথম ওদের দিকে এগিয়ে এসেছে তখন নিজেদেরও নিজেদের জন্য খুব গর্ব বোধ হচ্ছিলো আর একাধারে কষ্ট হচ্ছিলো ওদের জন্য। তবে আমরা এই অনুপ্রেরনা নিয়ে বাড়ি এসেছি যে আরো আরো এইরকম কাজ আমাদের করতে হবেই হবে। নিজেদের উদ্বুদ্ধ করার জন্য সবাই মিলে বলিThree cherrs for ...hip hip hurray.

আমরা Dishari foundation পৌঁছেছিলাম কাল শুকনা টি গার্ডেনে এক স্বাস্থ্য শিবির  আয়োজন  করা হয়েছিল।শিবিরে ডাঃ সুজিত পালিতc...
12/05/2025

আমরা Dishari foundation পৌঁছেছিলাম কাল শুকনা টি গার্ডেনে এক স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছিল।শিবিরে ডাঃ সুজিত পালিতcheck up করেন এবং ওনার নির্ধারণ করা ওষুধ আমরা বিতরণ করি | নানা বয়সের মানুষ তাদের সমস্যা নিয়ে এসেছিল | তাদের অতি যত্নসহকারে ডাক্তার বাবু পরীক্ষা করেন | সমস্যা অনুযায়ী তারা ওষুধ পেয়ে খুশি ও কৃতজ্ঞতায় আপ্লুত হয়। বাচ্চাদের জন্য সামান্য বিস্কুট কেক জুসের ব্যবস্থা করেছিলাম তাতে তাদের আনন্দের সীমা ছিল না | সামান্য কিছুতে যে কি ভাবে খুশি হতে হয় তা আমরা কয়েক ঘন্টায় তাদের কাছ থেকে শিখে এলাম | দারুন অভিজ্ঞতা | ভবিষ্যতে এইভাবেই মানুষের পাশে থাকার স্বপ্ন দেখি আমরা দিশারী foundation 🙏
Better tomorrow foundation এর তত্ত্বাবধানে এই শিবির টি অনুষ্ঠিত হয়।এই foundation এর সকল সদস্যকে অনেক ধন্যবাদ🙏🙏🙏

11/05/2025

To empower a girl is to empower the world.

ঠিক এইরকম ভাবনা মাথায় রেখেই আমরা দিশারীর সদস্যারা খুঁজছিলাম এমন একজন ছাত্র/ছাত্রী র যার পড়ার চাহিদা আছে কিন্তু সামর্থ্য নেই!!!ঠিক সেই সময় আমরা খোঁজ পাই এক ছাত্রীর যে প্রতিবছর নিজের ক্লাসে ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। কিন্তু দুঃখের বিষয় মেয়েটির বাবা কিছুদিন আগে পরলোকগমন করেন। সংসারে উপার্জনকারী বলতে উনিই ছিলেন!!! তাই ওর মা খোঁজ করছিলেন এমন কোনো সংস্থার যারা ওনার মেয়ের পড়াশুনার খরচ টা দিয়ে ওনাকে সাহায্য করে!!! আর উনি ফেসবুকের দৌলতে আমাদের সংস্থার খোঁজ পান এবং আমাদের কাছে আবেদন জানান।আমরা যেনো আমাদের আকাঙ্খিত চাহিদার সন্ধান পাই এবং আমরা তা দুহাত ভরে গ্রহণ করি। আজকে মাতৃদিবসে র দিন একজন মায়ের কাছে এর থেকে বড় পাওয়া আর কি ই বা হতে পারে,যে ওনার মেয়ের এবছরের পড়াশুনার দায়িত্ব দিশারী ফাউন্ডেশন নেয়।এখানে বলে রাখা ভালো আমরা বাদেও আমাদের কয়েকজনের পরিবারের সদস্যরাও এই ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

এইভাবেই আমরা যেনো মানুষের হৃদয়ে আমাদের কাজের মাধ্যমে জায়গা করে নিতে পারি এইটুকুই চাহিদা।

পৃথিবীর প্রতিটা মায়েরা যেনো মন খুলে বলতে পারে,

"আমার সন্তান যেনো থাকে দুধে ভাতে"।
Happy mother's day ❤️❤️❤️

Address

College Para
Siliguri
734001

Telephone

+918927797817

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dishari Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dishari Foundation:

Share