08/11/2016
# আজ_রাত_থেকে_সারাদেশে_মূল্যহীন_
৫০০_১০০০_টাকার_নোট
# সন্ত্রাসীদের_কালো_টাকা_বন্ধ_কর
তে_নতুন_দাওয়াই_মোদির
# বিএন24ডটকমঃ অবিশ্বাস্য হলেও সত্যি। অর্থনীতিতে আগামীকাল থেকে বৃহৎ আকারের পট পরিবর্তনের সাক্ষী হচ্ছে দেশ। কোটি কোটি জনতাকে চমকে দিয়ে আজ হঠাৎ নয়া সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাত থেকেই দেশে বন্ধ হচ্ছে সব রকমের ৫০০ও ১০০০ টাকার নোটের লেনদেন৷ আচমকা প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে বিস্মিত দেশবাসী । এ উপলক্ষে আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ৷ দেশে সন্ত্রাস হানা যেমন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, পাশাপাশি সমস্যা হয়েছে জালনোটও৷ প্রধানমন্ত্রী জানালেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদীরা জালনোট ছড়াচ্ছে দেশে৷ সন্ত্রাসবাদীরা যে এত টাকা পাচ্ছে, তার রসদ এই কালো টাকাই৷ আর তাই চলতি ৫০০ ও ১০০০ টাকার লেনদেন বন্ধ করল সরকার৷ আজ রাত থেকেই কার্যকর হচ্ছে এই নিয়ম৷
১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে গিয়ে এই টাকা জমা দিয়ে দিতে পারবেন সাধারণ মানুষ৷ প্রতিদিন ১০,০০০ টাকা ও সপ্তাহে ২০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে৷ ১০০, ৫০, ২০ টাকার নোটের ক্ষেত্রে পুরনো নোটই চালু থাকবে৷ ১১ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত হাসপাতালে পুরনো ৫০০ ও ১০০০ টাকাই গ্রাহ্য করা হবে. রেল, বিমান ও বাসযাত্রার ক্ষেত্রেও এই ছাড় বলবৎ থাকবে৷ এতে গ্রাম শহরের মানুষের মনে এক আশংকার সৃষ্টি সহ চিন্তার ভাঁজ পড়েছে। তবে তাদের অভয় দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। প্রশ্ন হলো বাড়িতে রাখা ৫০০ বা ১০০০ টাকার নোট নিয়ে কী করবেন? এব্যাপারে জনসচেতনতার জন্য কেন্দ্রের নির্দেশগুলো নিম্নে তুলে ধরা হলো-
১) 8 নভেম্বর মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট মূল্যহীন হয়ে গেল৷
২) চেক ডিমান্ড ড্রাফট, ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না৷
৩) ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পুরনো নোট ব্যাঙ্ক ও পোস্ট অফিসে জমা দেওয়া যাবে৷ আধার কার্ড ও প্যান কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড নিয়ে ব্যাঙ্কে গিয়ে নোট বদলে ফেলা যাবে৷
৪) ৯ নভেম্বর সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে কাজের জন্য৷
৫) ৯ তারিখ কাজ করবে না কোনও এটিএমও৷ কোনও কোনও জায়গায় ১০নভেম্বরও এটিএম বন্ধ থাকবে৷
৬) এখন কয়েকদিন দিনে সর্বোচ্চ ২০০০ টাকা তোলা যাবে এটিএম থেকে৷
৭) ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত সরকারি হাসপাতাল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট গ্রাহ্য করা হবে৷ একই দিন মধ্যরাত পর্যন্ত রেল, সরকারি বাস, বিমান এবং পেট্রোল পাম্পে ৫০০ ও ১০০০ টাকা নোট ব্যবহার করা যাবে৷
৮) ২০০০ টাকার নোট ও ৫০০ টাকার নোট আবার নতুন করে আসবে বাজারে৷
৯) পর্যটকরা তাদের নোট বিমানবন্দরে বদলে নিতে পারবেন।