04/06/2026
এই আত্মকেন্দ্রিক পৃথিবীতে শুধুমাত্র নিজের শিশুকেই জীবনে প্রতিষ্ঠিত করা একজন অভিভাবকের মূল কাজ নয়।......
দিনের শেষে আমরা একজন সামাজিক জীব ও বটে...
আর, একজন সেই সামাজিক জীব হিসেবে,একজন মানুষ হিসেবে তার সামাজিক ও মানবিক গুণাবলী গুলোকে বিকশিত করার ক্ষেত্র তৈরি করে দেওয়া,সুযোগ তৈরি করে দেওয়াও একজন দায়িত্বশীল অভিভাবকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
একজন দায়িত্ত্ববান নাগরিক যেমন ব্যক্তিগত জীবনে নিজে এগিয়ে যাবে, ঠিক তেমন পাশাপাশি তার পারিপার্শ্বিক আরো মানুষকে এগিয়ে নিয়ে যাবার পথ প্রসস্থ করবে তবেইতো সমাজ উন্নত হবে,দেশ উন্নত হবে....
আর সেই কাজটাই চালিয়ে যাবার চেষ্টা করছে বিধান দাস, দেবশ্ৰী দাসের মতন মানুষেরা । নিজের কন্যা সমৃদ্ধার জন্মদিন এভাবেই পালন করে আসছে বিগত কয়েক বছর ধরেই কিছু অসহায় ,নিরণ্ন মানুষের মুখে খাবার তুলে বা একটু হাসি ফুটিয়ে । এই বছরেও সমৃদ্ধার জন্মদিন পালন করতে বেলেঘাটা থেকে চলে এসেছিল শ্যামনগর বাসুদেবপুর ইট ভাটায়। পৌঁছে দিতে ছোট ছোট বন্ধুদের জন্যে একটু ভাল খাবার মিষ্টি,জল , জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে.....☺️😊
ইচ্ছে ডানা পরিবারের পক্ষ থেকে সমৃদ্ধা কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ,ভালোবাসা ও শুভকমা জানাই বড় হয়ে এভাবেই মহীরুহ হয়ে ওঠো ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এছাড়াও কুর্নিশ জানাই সমৃদ্ধার মা,বাবাকে, পরিবারের সকলকে যারা ওর মধ্যে এত সুন্দরভাবে সামাজিকতার পাঠ দিচ্ছে, ওর মধ্যে মানবিক গুনগুলোকে বিকশিত করার সুযোগ করে দিচ্ছে।
নিবেদনে-
❝ ইচ্ছে ডানা পরিবার, শ্যামনগর ❞
https://www.facebook.com/amraecchedana/