Mainline Mariners - মেইনলাইন মেরিনার্স

  • Home
  • India
  • Shyamnagar
  • Mainline Mariners - মেইনলাইন মেরিনার্স

Mainline Mariners - মেইনলাইন মেরিনার্স Hello Friends
This is A Fan Page of Our Mother Club Mohun Bagan
Please Like and Follow Our Page

26/10/2025

প্রিয় মেরিনার্স,

আজ ২৬ শে অক্টোবর, রবিবার অবধি আমাদের মন্দিরে ঐতিহ্যবাহী IFA SHIELD সাধারণ মোহনবাগান সমর্থক দের জন্য প্রদর্শিত হয়েছে।

আপনারা সকলেই জানেন, আমরা যে দশ দফা দাবী নিয়ে আন্দোলনরত আছি, তারমধ্যে অন্যতম ছিলো এই ট্রফি জয়ের পর যেন তা সরাসরি মোহনবাগান ক্লাব তাঁবুতে আসে। সেই দাবী মান্যতা পাওয়ায় আমরা খুশি। কিন্তু আমরা একই সাথে সন্দিহান এই বিষয়েও যে তিরিশ দিন IFA শিল্ড বিজয়ী দলকে নিজেদের কাছে রাখতে দেওয়া হয়, সেই সম্পূর্ণ সময়সীমায় শিল্ড আমাদের ক্লাব তাঁবু তেই থাকবে কিনা!

আমরা আশা রাখি, শিল্ড বাকি কদিনও আমাদের ক্লাব তাঁবু তেই থাকবে এবং যদি আমরা সুপার কাপ জয় করতে পারি, তাহলে এয়ারপোর্ট থেকে সেই ট্রফিও পূর্বে জয় করা ট্রফি গুলির মতোই সদর্পে এবং সগৌরবে সরাসরি মোহনবাগান ক্লাব তাঁবুতেই আসবে ও দুই ট্রফি কেই আমরা এক ফ্রেমে দেখতে পাবো।

এই দাবীটির মতো, আমাদের যে আরও নয় দফা দাবী আছে, আমরা আশা রাখছি সেগুলি নিয়েও দ্রুত টিম ম্যানেজমেন্ট সদুত্তর এবং মান্যতা দেবেন। কারণ, সাত দিনের সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের জানানো হয়েছে আগামী ৩০ শে অক্টোবরের পর সুপার কাপের ছোটো বিরতিতে দল ও দলের CEO কলকাতা ফিরবেন, তখনই তাদের সাথে আমাদের দাবী গুলি নিয়ে আলোচনার ব্যবস্থা করা সম্ভব হবে। তাই আমরা সেই সময় অবধি অপেক্ষা করছি। আমাদের বাকি দাবী গুলি নিয়ে সদুত্তর এবং মান্যতা না আসা অবধি আমরা আন্দোলনের পথ থেকে কোনোভাবেই সরছি না, সরবো না।

জয় মোহনবাগান।

17/09/2025
A huge congratulations to Rokte Amar Mohun Bagan - RAMB on completing a glorious 10 years of voyage!Mainline Mariners - ...
15/09/2025

A huge congratulations to Rokte Amar Mohun Bagan - RAMB on completing a glorious 10 years of voyage!

Mainline Mariners - মেইনলাইন মেরিনার্স are beyond proud to stand beside you in this celebration. Your efforts, your spirit, and your undying devotion continue to inspire each & every Mariner.
Here’s to more dreams, more memories, and more victories together under the Green & Maroon legacy.

🟢🔴✊🏼

One wears the ‘S’, the other wears the Mariners badge — both wear the people’s love.Different Universe! But, same Iconic...
07/08/2025

One wears the ‘S’, the other wears the Mariners badge — both wear the people’s love.
Different Universe! But, same Iconic Energy & Vibes.

Welcome back, Dimitri Petratos... 🟢🔴✊🏼

আজও আমরা এই অমর একাদশের সাহস, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের অনুপ্রেরণা আমরা হৃদয়ে ধারণ করি।মোহনবাগান এবং মোহনবাগানীরা চিরজীবী...
29/07/2025

আজও আমরা এই অমর একাদশের সাহস, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের অনুপ্রেরণা আমরা হৃদয়ে ধারণ করি।
মোহনবাগান এবং মোহনবাগানীরা চিরজীবী হোক!
আমাদের অমর একাদশ কে জানাই সশ্রদ্ধ প্রণাম 🙏🙏

জয় মোহনবাগান 🟢🔴🔴

28/06/2025
Mainline Mariners - মেইনলাইন মেরিনার্স -এর সকল সদস্যদের তরফ থেকে জানাই Rokte Amar Mohun Bagan - RAMB -কে জন্মদিনের শুভেচ...
26/06/2025

Mainline Mariners - মেইনলাইন মেরিনার্স -এর সকল সদস্যদের তরফ থেকে জানাই Rokte Amar Mohun Bagan - RAMB -কে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামীতে বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে তোমারা তোমার স্থান আরো উচ্চতর করো, তা মাঠেই হোক কি বিভিন্ন সমাজসেবা মূলক কাজেই হোক।।
মেইনলাইন মেরিনার্স এর আমাদের সদস্যরা সর্বদা তোমাদের সাথে আছে।। 🟢🔴

#𝟏𝟎𝐭𝐡𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧𝐃𝐚𝐲 #𝟏𝟎𝐘𝐄𝐀𝐑𝐒𝐎𝐅𝐕𝐎𝐘𝐀𝐆𝐄
#𝟏𝟎𝒀𝒆𝒂𝒓𝒔𝑶𝒇𝑹𝒐𝒌𝒕𝒆𝑨𝒎𝒂𝒓𝑴𝒐𝒉𝒖𝒏𝑩𝒂𝒈𝒂𝒏 #𝑴𝒂𝒓𝒊𝒏𝒆𝒓𝒔 #𝑱𝒐𝒚𝑴𝒐𝒉𝒖𝒏𝑩𝒂𝒈𝒂𝒏 🟢🔴

বাগানের সবচেয়ে পুরোনো গাছের আরেকটা পাতা ঝরে আজ জানালায় এসে পরলো। সেই সাথে মনের আলমারিতে জমিয়ে রাখা আরেকটা বছর জানিয়ে গেলো, ডাক এসেছে। তারও যাওয়ার সময় হয়েছে। দিগন্ত রেখার প্রতি আবহমান প্রতিটা মুহূর্ত একটি করে নিত্য নতুন স্মৃতির সৃষ্টি করে, আবার বাইবেলের সেই বিখ্যাত ইডেন উদ্যানের গাছের একটি আপেল ঝরে গিয়ে, ঝুলিতে দিয়ে যায় কিছু জ্ঞান, শিক্ষা ও অভিজ্ঞতা।

বিগত ৯ বছর ধরে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আমাদের মাতৃসম ক্লাব মোহনবাগানের হাত ধরে শিখেছি সবটুকুই। দেশের সেবায় নিয়োজিত পুলিশ কর্মীদের হাতে রাখী বেঁধে আমরা বাড়িয়েছি তাদের আত্মবিশ্বাস এবং আমাদের আত্মীয়তার বন্ধন। পুজোর আগে ক্লাবের মালিদের হাতে তুলে দিয়েছি তাদের পুজোর উপহার, দিয়েছি ভরসা ও ভালোবাসা। প্রত্যেক মাসের শ্রেষ্ঠ খেলোয়াড়দের হাতে "Player of the Month" এর স্বারক তুলে দিয়ে বাড়িয়েছি তাদের সাহস, জুগিয়েছি লড়ে যাওয়ার অদম্য শক্তি। মাঠের মধ্যে রঙিন টিফো তুলে ধরে সম্মান জানিয়েছি আমাদের প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে বঙ্গ প্রদেশের কিংবদন্তি অঙ্কন শিল্পী এবং লেখকদের। আর "স্বপ্নের সন্ধানে" এর মাধ্যমে হাসি ফুটিয়েছি কিছু অসহায় মানুষের মুখে। আশির্বাদ ও ভালোবাসা প্রাপ্ত করেছি তাদের সকলের থেকে।

গত ৯ বছরে সহস্র কার্যকলাপের মাধ্যমে আজ আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা "রক্তে আমার মোহনবাগান" পা দিলাম আমাদের দশম বর্ষে। ময়দানের নবজাগরণ ঘটানো একের পর এক কার্যকলাপে আমরা পাশে পেয়েছি আপনাদের। আগামী দিনেও মোহনবাগানের উন্নতি এবং সম্প্রসারণের স্বার্থে আমরা এভাবেই পাশে চাই আপনাদের। আমরা অনুপ্রাণিত হবো আরো নতুনত্বের সৃষ্টির খোঁজ করে পুনরায় নবচেতনার উন্মেষ ঘটাতে। চলুন একসাথে আরো নতুন কিছু অর্জন করা যাক, নতুন কিছু জানা আর শেখার চেষ্টা করা যাক। নতুন কিছু সৃষ্টি করা যাক।

গ্যালারী হোক বা তার বাইরে আরো বৃহত্তর পরিসরে সেই প্রয়াস সততার সঙ্গে প্রতিনিয়ত করেছি বিগত নয় বছরে। আমরা কতটা সফল হয়েছি, আজ নয় বছর পরে তার মূল্যায়ণ করবে আপামর মোহন-জনতা।
আমরা ৩টে নীতি অবলম্বন করে চলেছি গোড়া থেকেই; আমরা সৃষ্টিতে বিশ্বাস করি, আমরা ঐক্যতাই বিশ্বাস করি এবং আমরা মোহনবাগান ভিন্ন কারুর প্রতি অনুগত নই। আজ ৯ বছর পরে ১০ তম বর্ষে আমরা একই নীতিগুলোয় বিশ্বাস রেখেছি।

চলুন, রথযাত্রার পুণ্য তিথিতে প্রভু জগন্নাথকে স্মরণ করে আমাদের অমর কাননের মধ্যে থেকে উন্মোচিত করি আমাদের ভাব ধারা কে - "অনুকরণ নয়, সৃষ্টিই আমাদের ধর্ম।" এবং আমাদের ১০ম বর্ষ উপলক্ষে স্মৃতিচারণ করি সেই পূর্বস্মৃত মুহূর্তগুলি কে।

আর বলে উঠি - জয় মোহনবাগান।

শুভ জন্মদিন - Rokte Amar Mohun Bagan - RAMB ❤️🫶

#𝟏𝟎𝐭𝐡𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧𝐃𝐚𝐲 #𝟏𝟎𝐘𝐄𝐀𝐑𝐒𝐎𝐅𝐕𝐎𝐘𝐀𝐆𝐄
#𝟏𝟎𝒀𝒆𝒂𝒓𝒔𝑶𝒇𝑹𝒐𝒌𝒕𝒆𝑨𝒎𝒂𝒓𝑴𝒐𝒉𝒖𝒏𝑩𝒂𝒈𝒂𝒏 #𝑴𝒂𝒓𝒊𝒏𝒆𝒓𝒔 #𝑱𝒐𝒚𝑴𝒐𝒉𝒖𝒏𝑩𝒂𝒈𝒂𝒏 🟢🔴

Ten seasons deep, and the engine’s still burning hot! 🔥And, The 90+ Minutes? Drums, chants, pyro—on repeat! 🔁 Flags in t...
14/05/2025

Ten seasons deep, and the engine’s still burning hot! 🔥
And, The 90+ Minutes? Drums, chants, pyro—on repeat! 🔁
Flags in the sky, beats in the heart, and Mainline Mariners - মেইনলাইন মেরিনার্স's loyalty to the grave.

History wrote itself. 🟢🔴✊🏼

14/04/2025
11/04/2025

ম্যাচের আগেরদিন সকালে নাকি MBSG ম্যানেজমেন্টের তরফ থেকে আমাদের ফোন করে জানানো হচ্ছে তারা আমাদের প্রয়োজনীয় B2 গ্যালারির টিকিটের একটাও দিতে পারবেনা! গতকাল অবধিও এই আশ্বাস দেওয়া হয়েছিলো, রিকোয়ারমেন্টের পুরোটা না পাওয়া গেলেও অন্তত 50% টিকিট FSDL দেবে। এই আশ্বাসের ভিত্তিতেই আমাদের মেম্বাররা কেউ অনলাইনে টিকিট কাটেনি। যদি এই আশ্বাস দেওয়া না হতো, তাহলে আমরা আমাদের মেম্বারদের বলে দিতাম নিজেদের মতো টিকিট কেটে নিতে এই ম্যাচে। আর অনলাইনেও ম্যাক্সিমাম হাজার দশেক টিকিট ছাড়া হয়েছে। সবাই জানে কতক্ষণ টিকিট এভেলেবল ছিলো অনলাইনে। বাকি এতো টিকিট তাহলে কোথায় গেলো? সব কমপ্লিমেন্টারি তাই না? আশা করি সবাই বুঝতে পারছেন আসলে পর্দার আড়ালে সেই পুরনো নাটক চলছে।

কি দরকার ছিলো কলকাতায় এই ফাইনাল আয়োজন করার? যেখানে গোটা টুর্নামেন্টে যারা মাঠ ভরায়, যারা কোনো অজুহাত না দিয়ে দিনের পর দিন মাঠে যায়, পুলিশি হেনস্তা এড়ানোর জন্য সকাল থেকে না খেয়ে মাঠে ড্রাম, মেগাফোন, টিফো, ব্যানার নিয়ে ঢুকে বসে থাকে, তারা মাঠে যাবে না। অথচ এই রাজ্যের নেতা-মন্ত্রীদের পার্টি অফিসের বাইরে লম্বা লম্বা লাইন পড়বে। সেখান থেকে তাদের ক্যাডাররা বান্ডিল বান্ডিল টিকিট নেবে। আর সেগুলো হাত ঘুরে পৌঁছবে ব্ল্যাকার দের হাতে। বান্ডিল বান্ডিল কমপ্লিমেন্টারি টিকিট বিভিন্ন কর্পোরেট হাউজের অফিসে পড়ে থাকবে, যেমন গত বছর ছিলো। আর সেখান থেকে আমাদের সেগুলো ব্ল্যাকে কিনতে হবে, যেমন গতবছর ISL, DURAND ফাইনালে কিনেছি।

আমাদের 2000 টিকিটের রিকোয়ারমেন্ট দেওয়া ছিলো ম্যানেজমেন্টকে। আজ একটু আগে ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে, একটাও B2 গ্যালারির টিকিট নাকি FSDL দেয়নি। যুবভারতীর নর্থ স্ট্যান্ড B2 গ্যালারি ছাড়া মেরিনার্স বেসক্যাম্প আর অন্য কোথাও বসেনা। আমরা আল্ট্রাস, যাযাবর নই। আমাদের পক্ষ থেকে আমরা আমাদের ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছি তারা যেন FSDL কে বলে দেয়, মেরিনার্স বেসক্যাম্প - আল্ট্রাস মোহনবাগান আগামীকাল মাঠে যাবেনা। আর আমাদের 2000 মেম্বার আগামীকাল সল্টলেক স্টেডিয়ামের গেট জ্যাম করে দেবে। বিধাননগর পুলিশকে আগাম জানানো রইলো, তারা যেন তাদের লক আপ গুলোর সাইজ বাড়িয়ে নেয়। কারণ বারবার প্রতিবার প্রতিটা টুর্নামেন্টে এই পরিকল্পিত টিকিটের কালোবাজারি আমরা মুখ বুজে মেনে নেবো না। FSDL হোক কি ডুরান্ড কর্তৃপক্ষ, চিত্র বদলায় না কোনও হাইভোল্টেজ ম্যাচেই। প্রাতিষ্ঠানিক দুর্নীতির আখড়া হয়ে গেছে ভারতীয় ফুটবল। আর বাঙালির ফুটবলের প্রতি প্যাশনকে ব্যবহার করে কোটি কোটি টাকার কালোবাজারি চালাচ্ছে ভারতীয় ফুটবলের ধারক বাহকরা। এর শেষ দেখে আমরা ছাড়বো।

জয় মোহনবাগান
© মেরিনার্স বেসক্যাম্প - আল্ট্রাস মোহনবাগান

ISL- Indian Super League IFTWC - Indian Football Indian Football Team The All India Football Federation - AIFF Mohun Bagan Mohun Bagan Super Giant

03/04/2025

Semi-final showdown in Jamshedpur! MBC brings the noise for Mohun Bagan Super Giant

[ISL, Mohun Bagan, Playoffs}

Address

Shyamnagar
743127

Alerts

Be the first to know and let us send you an email when Mainline Mariners - মেইনলাইন মেরিনার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share