All Bengal Blind Teachers' Association

All Bengal Blind Teachers' Association "ABBTA" is a non profit and NGO especially for the visually impaired school, college and university teachers and non teaching staffs. N/A

23/03/2026

OPEN LETTER: AN APPEAL FOR JUSTICE AND HUMAN DIGNITY FOR EMPLOYEES WITH DISABILITIES IN WEST BENGAL ASSEMBLY ELECTION 2026
Date: March 23, 2026
From: The Members,
All Bengal Blind Teachers' Association
Baidyabati, Hooghly, West Bengal - 712222.
(Representing the collective voice and rights of all employees with disabilities)
To: The Chief Election Commissioner,
Election Commission of India,
Nirvachan Sadan, Ashoka Road, New Delhi - 110001.
Subject: Urgent intervention to stop the harassment and forced deployment of severely disabled personnel for Election Duty.
Sir,
We, the members of the ‘All Bengal Blind Teachers' Association’, Baidyabati, Hooghly, are issuing this open letter on behalf of all employees with disabilities across West Bengal. As the West Bengal Legislative Assembly Election 2026 is being conducted under the direct authority of the Election Commission of India (ECI), we seek your immediate protection against the systemic harassment and mental agony being inflicted upon those who are physically most vulnerable.
For individuals with severe or 100% disabilities, life is a daily struggle for dignity. It is deeply distressing that every election season, these employees—including those who are completely visually impaired or have severe orthopedic challenges—are heartlessly drafted for election duty.
We wish to bring the following grave concerns to your immediate notice:
* Administrative Negligence and Harassment: Educational and Government institutions consistently mark the 'PwD' status of their staff during data submission. However, District Election Cells repeatedly ignore these records and issue duty letters to severely disabled individuals. When relief is sought, officials often blame the institutions for "improper documentation," even when proof of correct submission is provided. This forced cycle of appeals is a form of mental torture for persons with disabilities.
* Violation of the RPWD Act, 2016: ECI Instruction No. 464/PwD/EP(AS)/2020/768-803 (dated March 24, 2021) mandates that all election processes must strictly comply with "The Rights of Persons with Disabilities (RPWD) Act, 2016". The Act and the ECI’s own manual (Section 3.6.1) state that physically challenged persons should not be deployed for duty.
* Defiance of Judicial Orders: In the case of Sikshanuragi United Association vs. Union of India (WPA(P)/313/2023), the Hon'ble High Court at Calcutta clearly observed that there is a statutory bar against deploying physically challenged persons as polling personnel. Ignoring this is a direct violation of the law.
* A Plea for Humanity: A person who requires constant assistance for basic daily needs cannot be expected to manage the rigors of a polling booth. Forcing them into such roles is not only a violation of their legal rights but a gross insult to their social dignity and human rights.
Our Earnest Prayer:
Since the 2026 Assembly Election is under your absolute control, we pray that you issue an immediate, stern directive to the Chief Electoral Officer of West Bengal and all District Election Officers to stop this harassment. Please ensure that the randomization software automatically excludes all PwD personnel so that no employee with a disability is forced to run from office to office to prove their vulnerability.
Let the democratic festival of India not become a season of despair for its specially-abled citizens.
Sincerely,
The Members,
All Bengal Blind Teachers' Association
Baidyabati, Hooghly - 712222.

https://ekhansangbad.net.in/archives/30947
15/10/2025

https://ekhansangbad.net.in/archives/30947

অন্ধত্বের প্রতিবন্ধকতাকে জয় করে মানুষ গড়ার কারিগরে ব্রতী হওয়া শিক্ষক সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল...

অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স এসোসিয়েশন এখনো একটি শিশু সংগঠন,, কিন্তু ২০১৬ এর প্যানেল বাতিল মামলায় দৃষ্টিহীন চাকুরী হারা ...
07/09/2025

অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স এসোসিয়েশন এখনো একটি শিশু সংগঠন,, কিন্তু ২০১৬ এর প্যানেল বাতিল মামলায় দৃষ্টিহীন চাকুরী হারা শিক্ষকদের পাশে তারা আছে। এই সংগঠন যেমন মহামান্য সুপ্রিম কোর্টে চাকরিহারা শিক্ষকদের জন্য আইনি লড়াই চালাচ্ছে তেমনি রাস্তার আন্দোলনেও নিরলস ভাবে কাজ চালাচ্ছে। দৃষ্টিমান শিক্ষক সংগঠনগুলি যখন রণে ভঙ্গ দিয়ে ঘরে বসে আছে বা খবরের কাগজে তুফান তুলছে তখন আমাদের এই শিশু সংগঠন নিরলস ভাবে কাজ চালাচ্ছে। এখনো তারা কাজ চালিয়ে যাচ্ছে। এই ভিডিওতে তার প্রতিষ্ট উদাহরণ দেখতে পাচ্ছেন। বৃষ্টিমান হোক বা দৃষ্টিহীন হোক কোন সংগঠনের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। সকলের কাছে আমাদের আবেদন এই যে আসুন মতভেদ ভুলে আমরা একসাথে যোগ্য চাকুরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াই।

তিন-চারটি বিষয় থাকতে পারে। SSC Contempt ফাইল দায়ের সুপ্রিম কোর্টে||SSC CASE UPDATE|| SSC CASE NEWS || SSC EXAM 2025SSC CASE UPDATE SSC26000/SSC review petiti...

16/08/2025

শোক ও নিন্দা-প্রস্তাব

বন্ধু, গত ১৫ই আগস্ট ২০২৫, মাননীয় শিক্ষক সুবল সোরেন মহাশয়ের অকালপ্রয়াণে অল বেঙ্গল ব্লাইন্ড টিচারস অ্যাসোসিয়েশন গভীরভাবে মর্মাহত। শুধুমাত্র সরকারি দুর্নীতি, অব্যবস্থা ও অমানবিক দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থাপনার বলি হয়ে তিনি চাকরি হারান এবং চরম অর্থনৈতিক ও মানসিক চাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে যোগ্য শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনই শুধু নয়, তাঁর এই অকালপ্রয়াণ মর্যাদাসম্পন্ন সমস্ত শিক্ষক তথা শিক্ষা-জগতে এক অপূরণীয় ক্ষতি। তাই প্রয়াত এই শিক্ষকের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আমাদের আন্তরিক সমবেদনা।
সেই সঙ্গে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের এই উদাসীন, দুর্নীতিগ্রস্ত, নির্লজ্জ প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে। সরকারের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার যোগ্য দৃষ্টিহীন শিক্ষকেরাও। সরকারের চরম গাফিলতি ও দুর্নীতির জেরে বিভিন্ন স্তরে আমাদের বহু যোগ্য দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকাও আজ চাকরিহারা। বহুজন চরম হতাশায় জীবনযাপন করছেন। আর এই দুরবস্থার দায় একমাত্র সরকারের। কাজেই আইনি লড়াইয়ের পাশাপাশি এর বিরুদ্ধে শিক্ষক-স্বার্থে সংগঠনের ন্যায়সঙ্গত এই আন্দোলনও জারি থাকবে।
ধন্যবাদসহ
তাপস রায়,
সভাপতি।

16/05/2025

চাকরিহারা শিক্ষকদের ওপর শাসকের বরবরোচিত অত্যাচারের বিরুদ্ধে
আমাদের নিন্দা ও প্রতিবাদ

সমাজ গড়ার কারিগড় মাননীয় শিক্ষকরাই আজ লাঞ্ছিত। হকের চাকরি ফেরতের দাবিতে গতকাল সেই নিরপরাধ যোগ্য শিক্ষকদের বিকাশ-ভবন ঘেরাও অভিযানে নেমে এলো রাষ্ট্রীয় সন্ত্রাস। রেহাই পেলেন না রাজ্যের দৃষ্টিহীন শিক্ষকরাও। আন্দোলনরত নিরস্ত্র শিক্ষকদের মাটিতে ফেলে চলল মারধোর। মাথা ফাটলো শিক্ষকদের। শিক্ষক পেটাতে গিয়ে ভাঙলো পুলিশের লাঠিও। পুলিশের এই নারকীয় অত্যাচারে রক্তাক্ত হলো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। চাকরি ফেরত চেয়ে এর আগেও এই শিক্ষকদেরই মিলেছে পুলিশের পদাঘাত, মিলেছে গলাধাক্কাও। সরকারের চরম প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার সম্পূর্ণ সৎ এবং মেধাসম্পন্ন বৈধ এই শিক্ষকেরা। ন্যাজ্য চাকরি ফিরে পেতে তাই বিদ্যালয় ছেড়ে তারাই আজ রাস্তায়। অথচ ন্যায়সঙ্গত দাবিতে গণতান্ত্রিক পথে আন্দোলনরত নিরস্ত্র সেই শিক্ষকদের জুটল আইনরক্ষকদের পাশবিক অত্যাচার। শুধু শিক্ষকসমাজই নয়, এ চরম লজ্জা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর। দৃষ্টিহীন শিক্ষকদের একমাত্র সংগঠন অল বেঙ্গল ব্লাইন্ড টিচারস অ্যাসোসিয়েশনের তরফেও তাই জানাই এর তীব্র ধিক্কার আর নিন্দা।
দুষ্টের দমন আর শিষ্টের পালনই তো শাসকের ধর্ম। অথচ শিক্ষক নিয়োগে যাদের ভুড়িভুড়ি দুর্নীতি আজ প্রমাণিত; অবৈধ শিক্ষকদের রক্ষা করতে যারা করেছে অতিরিক্ত শূন্যপদ তৈরির অপচেষ্টা; নিজেদের অপরাধ ঢাকতে অবৈধ শিক্ষকদের তালিকার সঠিক তথ্য যারা নির্লজ্জভাবে আড়াল করেছে সর্বোচ্চ আদালতেও; মহামান্য সর্বোচ্চ আদালতের নির্দেশে সবার জীবিকা অনিশ্চিত হবার পরেও যে শাসক নিজের নৈতিক দায়টুকু পর্যন্ত স্বীকার না করে বরং তা চাপিয়েছেন অন্যদের ঘাড়ে; নিজেদের পাপ ঢাকতে দেখেছে চক্রান্তের ভূত; আর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি চুরি করল যারা, তাদের বিষয়ে রাজ্যের সেই প্রশাসন শুধু যে চুপ থেকেছে, তাই নয়! বরং তাদের হয়ে সাফাই গেয়েছে। এই সঙ্কটজনক পরিস্থিতি সমাধানের আন্তরিক সদিচ্ছা তাই সরকারি তরফে তেমনভাবে দেখা যায়নি। অথচ হাজার হাজার বিপন্ন ও অসহায় নিরপরাধ বৈধ শিক্ষকদের প্রতি সেই শাসকের সামান্যতম সহানুভূতি দূরে থাক, তারাই হয়ে উঠেছে চরম প্রতিপক্ষ। আসলে ‘যতো বেশি জানে, ততো কম মানে।’ রাজ্যের শিক্ষা-ব্যবস্থাই তাই আজ বিপন্ন। কাজেই আসুন, কর্মরত শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র এবং শুভবুদ্ধিসম্পন্ন সবাই চাকরি হারানো যোগ্য এই শিক্ষকদের পাশে দাঁড়াই। জাতির মেরুদণ্ড সেই শিক্ষার স্বার্থেই গর্জে উঠি প্রতিবাদে।

15/05/2025

Tomorrow is Global Accessibility Awareness Day, a time to digital inclusion and equal access for Divyangjan. Because Accessibility is not just a feature, it is a fundamental right. Let’s build a world where technology is usable by all.




Virendra Kumar B. L. Verma MyGovIndia Press Information Bureau - PIB, Government of India DDNewsLive

কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, তাই এক রকম বাধ্য হয়েই আমার এই লেখা। সংগঠনে যুক্ত নতুন শিক্ষক-শিক্ষিকাকে প্রথমেই জানাই স্বাগত। দ্ব...
06/05/2025

কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, তাই এক রকম বাধ্য হয়েই আমার এই লেখা। সংগঠনে যুক্ত নতুন শিক্ষক-শিক্ষিকাকে প্রথমেই জানাই স্বাগত। দ্বিতীয়ত ২০১৬ সালের ভুক্তভুগী নিরপরাধ প্রতিবন্ধী চাকরি-হারা ভাইবোনদের পাশে থাকতে, সংগঠনের তরফে সম্মিলিতভাবে স্মারকলিপি প্রদানের কর্মসূচি বাস্তবায়িত করার জন্য, পরিচালন-সমিতিসহ সহযোগী সদস্য ও স্বেচ্ছাসেবক, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা উপস্থিত শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রতিবন্ধী-সম্মিলনিকেও। আর শারীরিকভাবে সামিল হতে না পারলেও মানসিকভাবে নৈতিক সমর্থন জানাতে যারা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এতোটুকু কুণ্ঠা করেননি, ধন্যবাদ তাদেরও প্রাপ্য। উদ্দেশ্য কতোটুকু সফল হবে, তার জবাব ভবিষ্যৎ দেবে। কিন্তু এতো অল্প সময়ে প্রায় শ দেড়েক প্রতিবন্ধী শিক্ষক একত্রিত হয়ে রাস্তায় নামতে পেরেছি, এ কিন্তু কম কথা নয়। আইনি লড়াইয়ের পাশাপাশি আমরাও যে ময়দান ছাড়েনি, তা অবশ্যই প্রমাণ করা গেছে। এমন পরিস্থিতিতে সরকারের ওপর চাপ জারি রাখতে পারলে তার সদর্থক কোনো ফল নিশ্চই মিলবে। যে কোনো সমস্যায় পড়লে দৃষ্টিহীন শিক্ষকদের জন্য সংগঠন ভবিষ্যতেও ঝাঁপিয়ে পড়বে। তাই আমাদের আরো সংগঠিত হওয়া প্রয়োজন। প্রয়োজন আরো বেঁধে বেঁধে থাকা। ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ এবং সামান্য কিছু মতান্তরকে সরিয়ে রেখে সংগঠনের হাত আরো মজবুত করতে হবে, হ্যাঁ, তা করতেই হবে। এ আমাদের স্বপ্ন নয়, জীবন আর জীবিকার তাগিদে তা অনিবার্য। সংগ্রামী অভিনন্দনসহ অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন, আর সবাইকে ভালো রাখুন। বিদ্যুৎ স্যার।

প্রতিবন্ধী তথা দৃষ্টিহীন শিক্ষকদের চাকরি হারিয়ে পথে লড়াইয়ে থাকার বার্তা। যোগ্য প্রতিবন্দী সহ সমস্ত শিক্ষককে মর্যাদার সাথে কাজ করার সুযোগ করে দেওয়ার দাবীতে গতকাল করুণমোয়ী থেকে এস.এস.সি.-এর দপ্তর এবং মধ্য শিক্ষা পর্ষদের দপ্তরে ডেপুটেশন কর্মসূচির কিছু মুহুর্ত।

06/05/2025

প্রতিবন্ধী তথা দৃষ্টিহীন শিক্ষকদের চাকরি হারিয়ে পথে লড়াইয়ে থাকার বার্তা। যোগ্য প্রতিবন্দী সহ সমস্ত শিক্ষককে মর্যাদার সাথে কাজ করার সুযোগ করে দেওয়ার দাবীতে গতকাল করুণমোয়ী থেকে এস.এস.সি.-এর দপ্তর এবং মধ্য শিক্ষা পর্ষদের দপ্তরে ডেপুটেশন কর্মসূচির কিছু মুহুর্ত।

11/04/2025

সমাজ গড়ার কারিগড় মাননীয় শিক্ষকরাই আজ লাঞ্ছিত। চাকরি ফেরত চেয়ে তাদেরই মিলল পদাঘাত, মিলল গলাধাক্কাও। সরকারের চরম প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার সম্পূর্ণ সৎ এবং মেধাসম্পন্ন বৈধ এই শিক্ষকেরা। হকের চাকরি ফিরে পেতে তাই বিদ্যালয় ছেড়ে তারাই আজ রাস্তায়। অথচ ন্যায়সঙ্গত দাবিতে গণতান্ত্রিক পথে আন্দোলনরত নিরস্ত্র সেই শিক্ষকদের জুটল আইনরক্ষকদের পাশবিক অত্যাচার। শুধু শিক্ষকসমাজই নয়, এ চরম লজ্জা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর। রাজ্যে দৃষ্টিহীন শিক্ষকদের একমাত্র সংগঠন, অল বেঙ্গল ব্লাইন্ড টিচারস অ্যাসোসিয়শনের তরফে তাই আমরাও জানাই এর তিব্র নিন্দা আর ধিক্কার।
দুষ্টের দমন আর শিষ্টের পালনই তো শাসকের ধর্ম। অথচ শিক্ষক নিয়োগে যাদের ভুড়িভুড়ি দুর্নীতি আজ প্রমাণিত, অবৈধ শিক্ষকদের রক্ষা করতে যারা অতিরিক্ত শূন্যপদ তৈরির অপচেষ্টা করেছে, নিজেদের অপরাধ ঢাকতে অবৈধ শিক্ষকদের তালিকার সঠিক তথ্য সর্বোচ্চ আদালতেও যারা নির্লজ্জভাবে আড়াল করেছে, মহামান্য সর্বোচ্চ আদালতের নির্দেশে সবার জীবিকা অনিশ্চিত হবার পরেও যে সরকার নিজের দায় স্বীকার না করে বরং তা চাপিয়েছেন অন্যদের ঘাড়ে; এই সঙ্কটজনক পরিস্থিতি সমাধানের আন্তরিক সদিচ্ছা তাই সরকারি তরফে তেমনভাবে দেখা যায়নি। অথচ হাজার হাজার বিপন্ন ও অসহায় নিরপরাধ বৈধ শিক্ষকদের প্রতি সেই শাসকের সামান্যতম সহানুভূতি দূরে থাক, তারাই হয়ে উঠেছে চরম প্রতিপক্ষ। আসলে রাজ্যের শিক্ষা-ব্যবস্থাই আজ বিপন্ন। তাই আসুন, কর্মরত শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র এবং শুভবুদ্ধিসম্পন্ন সবাই চাকরি হারানো এই শিক্ষকদের পাশে দাঁড়াই। জাতির মেরুদণ্ড শিক্ষার স্বার্থে গর্জে উঠি প্রতিবাদে।

Please come and participate.
11/01/2025

Please come and participate.

Please join us and celebrate this momentous occasion
11/01/2025

Please join us and celebrate this momentous occasion

Address

Serampore
712222

Telephone

+919804182913

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Bengal Blind Teachers' Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to All Bengal Blind Teachers' Association:

Share