Swadesh Eye Foundation

Swadesh Eye Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Swadesh Eye Foundation, Non-Governmental Organization (NGO), Santragachi.

29/09/2025

মা এখন স্বদেশে .....

28/09/2025
আশ্রমে এসেছেন মা দুর্গা আপনারাও আসুন সকলে ....
28/09/2025

আশ্রমে এসেছেন মা দুর্গা আপনারাও আসুন সকলে ....

স্বদেশ আই ফাউন্ডেশন হাওড়ার উদ্যোগে গত ১৫ ই আগস্ট ২০২৫ স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনায় এক আলোচনা সভা স্বামীজীর পৈত্রি...
20/08/2025

স্বদেশ আই ফাউন্ডেশন হাওড়ার উদ্যোগে গত ১৫ ই আগস্ট ২০২৫ স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনায় এক আলোচনা সভা স্বামীজীর পৈত্রিক বাসভবন ও সাংস্কৃতিক কেন্দ্র কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল "আমরা সাধারণ জনগণের সেবা কাজ কেন করব" এই ছিল সেদিনের বক্তব্যের মূল বিষয়বস্ত। এই সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় স্বামী জ্ঞান লোকানন্দ, স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় স্বামী ইষ্টব্রতানন্দ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্কের সদস্য। এছাড়াও ছিলেন ডঃ সোমনাথ ভট্টাচার্য, অধ্যাপক যাদবপুর ইউনিভার্সিটি। শ্রী অরিজিৎ সরকার, অধ্যাপক এমসিকেভি ইঞ্জিনিয়ারিং কলেজ লিলুয়া। এবং শ্রীমতি কুসুম ভট্টাচার্য, প্রধান শিক্ষিকা হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়। মুখ্য সঞ্চালকের দায়িত্ব নিয়ে ছিলেন ব্রহ্মচারী দিবাকর চৈতন্য, অধ্যক্ষ চিন্ময় মিশন, কলকাতা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. কল্যান পাত্র, সাধারণ সম্পাদক স্বদেশ আই ফাউন্ডেশন।

আজ ১লা জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে স্বদেশ আই ফাউন্ডেশনের মুখপত্র '' নয়নে নয়ন '' পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে বিভ...
01/07/2025

আজ ১লা জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে স্বদেশ আই ফাউন্ডেশনের মুখপত্র '' নয়নে নয়ন '' পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে বিভিন্ন বিজ্ঞান ও সেবা বিষয়ক কর্মসূচী পালন করা হল। এবারের নয়নে নয়ন সম্মান পুরষ্কার প্রদান করা হলো রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েস এর প্রাক্তন অধ্যক্ষ শ্রী বিশ্বজিত ঘোষ মহাশকে। নয়নে নয়ন পত্রিকার ১৯তম বর্ষের ১ম সংখ্যা প্রকাশ করলেন ড. শুভাশিষ সরকার। ভয়েস অফ ওয়ার্ল্ড এর দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশণ করেন। দৃষ্টিহীন মানুষদের Blind Stick উপহার দিলেন Rotary Club of Calcutta Yuvis. স্বদেশ আই ডোনার্স ফোরামের এর পক্ষ থেকে মরোণোত্তর চক্ষুদাতা পরিবারের সদস্যদের বিশেষ সম্মান প্রদান করা হয়।বিনা ব্যয়ে রক্তের বিভিন্ন পরীক্ষা আজকের কর্মসূচীর মধ্যে ছিলো।এছাড়াও ECG বিভাগ উদ্বোধন, শ্রমজীবী মানুষদের বর্ষাতি উপহার দেওয়া হয় Rotary Club of Calcutta Yuvis সৌজন্য এ। এই উপলক্ষে উপস্থিত ছিলেন গার্গী গুপ্তা , সম্পাদিকা ভয়েস অফ ওয়ার্ল্ড। দেবাংশু দাস , ভাইস চেয়ারম্যান HMC, BOA. ড. চন্দন পাল। RNS Eye Bank , শিবপুর আলোকবার্তা, বালী এপেক্স ক্লাব, সিনিয়ার সিটিজেন ফোরাম, সেবায়ণ বড়িষা, Accounts recreation club, Liluah [ Eastern Railway], শ্রীরামপুর সেবা কেন্দ্র চক্ষুব্যাঙ্ক। এই সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ড.কল্যান পাত্র, সাধারণ সম্পাদক স্বদেশ আই ফাউন্ডেশনের সঙ্গে ছিলেন স্বদেশ এর সকল সভ্যরা ।।।

09/10/2024
আজ বিকাল সাড়ে পাঁচটায় টায় মা ভবতারিণী র মন্দির উদ্বোধন  হলো। এই উপলক্ষে ধর্ম প্রসঙ্গে আলোচনা করেন ব্রহ্মচারী দিবাকর চ...
05/06/2024

আজ বিকাল সাড়ে পাঁচটায় টায় মা ভবতারিণী র মন্দির উদ্বোধন হলো। এই উপলক্ষে ধর্ম প্রসঙ্গে আলোচনা করেন ব্রহ্মচারী দিবাকর চৈতন্য, স্বামী নির্গুণানন্দ ও অন্যান্য বিশিষ্ট জন। সঙ্গীত পরিবেশন করেন ব্রহ্মচারী দিবাকর চৈতন্য, অজয় চট্টোপাধ্যায়, কমল সাধুখাঁ প্রমুখ বিশিষ্ট শিল্পী। অনুষ্ঠান পরিচালনা করেন বি কুমার।

Address

Santragachi

Alerts

Be the first to know and let us send you an email when Swadesh Eye Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share