Santipur Aalokborsho - শান্তিপুর আলোকবর্ষ

  • Home
  • India
  • Santipur
  • Santipur Aalokborsho - শান্তিপুর আলোকবর্ষ

Santipur Aalokborsho - শান্তিপুর আলোকবর্ষ একটি সামাজিক সংগঠন আমাদের মূল উদ্দেশ্য হল দুঃস্থ ছাত্রছাত্রীদের আর্থিক ভাবে সহযোগিতা করা এবং প্রকৃতির বুকে ঘটে যাওয়া দূষনের বিরুদ্ধে সমাজকে সচেতন করা ॥

আজ ঐতিহাসিক মে দিবস।আজকের দিনে শ্রমিক বন্ধুদের কথা মাথায় রেখে আমরা শান্তিপুর আলোকবর্ষ পৌঁছে গিয়েছিলাম নৃসিংহপুর গ্রামে।ব...
01/05/2026

আজ ঐতিহাসিক মে দিবস।আজকের দিনে শ্রমিক বন্ধুদের কথা মাথায় রেখে আমরা শান্তিপুর আলোকবর্ষ পৌঁছে গিয়েছিলাম নৃসিংহপুর গ্রামে।বন্ধু Partha Biswas -র সহযোগিতায়।সেখানকার কিছু বয়স্ক মানুষ যারা ধানের সিদ্ধ, শোকানো, বস্তা গাড়িতে লোড / আনলোড করে থাকে, সেই সমস্ত মানুষদের কে আমাদের ভালোবাসার উপহার তুলে দিলাম(ধুতি ও গামছা)।পেলাম তাদের উজার করে দেওয়া আর্শীবাদ ও বুক ভরা ভালোবাসা।

পশু-পাখিদের আলাদা কোনও “নববর্ষ” ক্যালেন্ডারে নেই, কিন্তু মানুষের অনেক নববর্ষ উৎসবেই ওদের বড় ভূমিকা থাকে। বিশেষ করে গ্রাম...
17/04/2026

পশু-পাখিদের আলাদা কোনও “নববর্ষ” ক্যালেন্ডারে নেই, কিন্তু মানুষের অনেক নববর্ষ উৎসবেই ওদের বড় ভূমিকা থাকে। বিশেষ করে গ্রাম বাংলায় পশু-পাখিকে ঘিরে কিছু রীতিনীতি পালন হয়।

বাংলা নববর্ষে পশু-পাখির ভূমিকা

*পহেলা বৈশাখ*
- কৃষকেরা গরু-মহিষকে স্নান করিয়ে গায়ে হলুদ-তেল মাখায়, শিংয়ে রঙ দেয়, গলায় মালা পরায়। একে বলে “গো-পূজা” বা “গরু ডাকা”।
- বিশ্বাস: সারা বছর গরু সুস্থ থাকবে, ফসল ভালো হবে।
- অনেক জায়গায় লাঙল, মই-এরও পূজা হয় কারণ ওগুলো গরুর সাথেই জড়িত।

*নবান্ন উৎসব* – অগ্রহায়ণ মাস
নতুন ধান উঠলে প্রথম ভাত কাক-শালিককে খেতে দেওয়া হয়। কাককে “নতুনের দূত” মানা হয়। গরুকেও নতুন খড় ও পিঠা খাওয়ানো হয়।

*পৌষ সংক্রান্তি / পৌষ পার্বণ*
এই দিনে গৃহস্থরা গোয়াল ঘর লেপে আলপনা দেয়। গরুকে পিঠা-পায়েস খেতে দেওয়া হয়। কোথাও কোথাও “বাঘাই উৎসব” হয় — বাঘের হাত থেকে গরু রক্ষার জন্য মানত।

ভারতের অন্যান্য জায়গায় পশুদের নববর্ষ
উৎসব কোথায় কবে কী করা হয়
**মাট্টু পোঙ্গল** তামিলনাড়ু পোঙ্গল-এর ৩য় দিন, জানুয়ারি গরুকে স্নান করানো, শিং রঙ করা, গলায় ঘণ্টা-মালা। গরু দৌড় প্রতিযোগিতা হয়
**গরু বিহু** আসাম বোহাগ বিহুর প্রথম দিন, এপ্রিল গরুকে নদীতে স্নান, গায়ে হলুদ-মাষকলাই বাটা, লাউ-বেগুন খাওয়ানো
**পোলা** মহারাষ্ট্র শ্রাবণ মাস বলদকে সাজিয়ে গ্রামে শোভাযাত্রা, বিশ্রাম দেওয়া হয়
**বৈল পোলা** কর্নাটক, অন্ধ্র শ্রাবণ/ভাদ্র বলদ পূজা, শিংয়ে রঙ, গলায় ফুল
পাখিদের নিয়ে রীতি

বাংলায় সরাসরি পাখির নববর্ষ নেই, তবে অনেক উৎসবে পাখিকে খাওয়ানো শুভ মানা হয়।
- *চৈত্র সংক্রান্তি*: ছাতুর সাথে কাক-শালিককে খেতে দেওয়া হয়।
- *জামাইষষ্ঠী*: শালিক দেখা শুভ, তাই পাখির জন্য জল-ধান রাখা হয়।
- শীতকালে পরিযায়ী পাখি এলে অনেক এলাকায় “পাখি মেলা” হয় — এটাও একরকম নতুন বছরকে স্বাগত জানানো।

মজার কথা হলো, পশু-পাখির “নববর্ষ” মানে মানুষের কৃতজ্ঞতা জানানোর দিন। সারা বছর যারা খাটে, ফসল ফলায়, পরিবেশ ঠিক রাখে — বছরের একটা দিন তাদের আদরযত্ন করা হয়।

তুমি কি মুর্তি নদীর পাশে কোনো গ্রামে এই রকম গরু-পূজা দেখতে চাও? এপ্রিলে গেলে পহেলা বৈশাখের আয়োজন দেখতে পাবে।
লেখা :- সংগৃহীত
ছবি :- আমাদের অর্থাৎ শান্তিপুর আলোকবর্ষর পয়লা বৈশাখে চারপেয়েদের সাথে কিছুটা সময় কাটানোর মুহূর্তের।

জানিনা আমরা কতটা করতে পেরেছি বা কতটা করতে পারি তবে আপনাদের সহযোগিতাকে পাথেয় করে আমাদের এতদূর আসার সুযোগ হয়েছে। এই প্রথম...
15/04/2026

জানিনা আমরা কতটা করতে পেরেছি বা কতটা করতে পারি তবে আপনাদের সহযোগিতাকে পাথেয় করে আমাদের এতদূর আসার সুযোগ হয়েছে। এই প্রথম আমরা "ব্যতিক্রমী বর্ষবরণ" কর্মসূচিটি নিয়েছি তাদের নিয়ে,যারা মুখে কিছু বলতে পারেনা,তাদের প্রতি আমাদের কিছু কর্তব্য থেকেই যায়।আমরা বলবো না আপনারা কিছু করুন শুধুমাত্র এইটুকু অনুরোধ রাখবো আপনাদের কাছে, প্রতিটি ছবি আপনারা দেখুন এবং লেখাগুলো পড়ুন।তারপর আপনাদের যে কাজটি করতে ইচ্ছা করবে তাই-ই করুন।আমাদের "শান্তিপুর আলোকবর্ষ"-র পক্ষ থেকে নতুন বছরে এইটুকুই বলার।
🙏শুভ নববর্ষ ১৪৩৩🙏

20/03/2026

কিছু সমস্যার কারণে শান্তিপুর আলোকবর্ষ আয়োজিত "তৌফা" ঈদের আগে করা সম্ভব হল না।আগামীতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করবার চেষ্টা করছি।

25/01/2026
আর দেরি নেই,,,,অতি সত্বর ফর্ম সংগ্রহ করুন,,,,
16/01/2026

আর দেরি নেই,,,,অতি সত্বর ফর্ম সংগ্রহ করুন,,,,

আমরা যারা ভাবি আমাদের কিছু নেই,আমরাই বোধ হয় সবকিছু থেকে বঞ্চিত,আমার দুবার পড়ে ফেসবুকে ছবি দেওয়া  পোশাকটা হয়ত একটু বেশিই ...
12/01/2026

আমরা যারা ভাবি আমাদের কিছু নেই,আমরাই বোধ হয় সবকিছু থেকে বঞ্চিত,আমার দুবার পড়ে ফেসবুকে ছবি দেওয়া পোশাকটা হয়ত একটু বেশিই ব্যাকডেটেড।এই ছবিগুলো আমাদের জন্য,,,
শান্তিপুর আলোকবর্ষ প্রতি বছর দুবার করে পুরোনো পোশাক সংগ্রহ করে শীতকালীন ও গ্রীষ্মকালীন। সেই পোশাক নিয়ে ছূটে যায় সেই সমস্ত মানুষগুলোর কাছে।
ভালোবাসা ছোঁয়া পেতে,ওদের হাসিমুখ দেখতে।ভালো থাকুক ওরা।
ও হ্যাঁ
আগামী ২৫শে ও ২৬শে জানুয়ারী আমাদের ১০ বর্ষ পূর্তি ও ১১তম পুস্তক বিতরণী অনুষ্ঠান। দেখা হবে সকলের সাথে।
প্রথম দিন বন্ধুসভা হলে থাকছে আঁকা ও কুইজ প্রতিযোগিতা।
দ্বিতীয় দিনে,প্রায় শতাধিক ছাত্র ছাত্রীকে নতুন পুস্তক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

11/01/2026

আপনারাও এগিয়ে আসুন আমাদের এই কর্মকান্ডে,,,

7/01/2026মৈত্র পাড়া নিবাসী ঁবিষ্ণুপদ কুন্ডু মহাশয়ের ৫০তম মৃত্যু বার্ষিক উপলক্ষে, তাঁর পরিবার শান্তিপুর আলোকবর্ষর সহযোগিত...
08/01/2026

7/01/2026
মৈত্র পাড়া নিবাসী ঁবিষ্ণুপদ কুন্ডু মহাশয়ের ৫০তম মৃত্যু বার্ষিক উপলক্ষে, তাঁর পরিবার শান্তিপুর আলোকবর্ষর সহযোগিতায় মানিক ডিহি গ্রামের ছোট ছোট বাচ্চা ও বয়স্ক মানুষের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছিলেন।তাদের এই অসাধারণ উদ্যোগকে আমরা কূর্ণিশ জানায়,,

23/11/2025

আমাদের রক্তদান শিবিরে ৫৪ জন রক্তদাতা রক্তদান করেছেন।

আসুন দেখা হবে
21/11/2025

আসুন দেখা হবে

Address

Santipur

Telephone

+917001709236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Santipur Aalokborsho - শান্তিপুর আলোকবর্ষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Santipur Aalokborsho - শান্তিপুর আলোকবর্ষ:

Share