নবদৃষ্টি

নবদৃষ্টি Nabadrishti is a Non - profitable Organization created to bring the poor, helpless, backward and specially abled people in the main stream of our society.

The four pillars of our organisation are society, Education, Health and Nature. we gathered here selflessly. you can also join us for the betterment of people who need us.

 #জন্মদিন আর পাঁচটা দিনের মত নয়, বছরে একবারই আসে, এবং খুব আনন্দের। 24/04/2026 নবদৃষ্টির প্রতিষ্ঠাতা শ্রী সুজিত বসাকের জন...
25/04/2026

#জন্মদিন আর পাঁচটা দিনের মত নয়, বছরে একবারই আসে, এবং খুব আনন্দের। 24/04/2026 নবদৃষ্টির প্রতিষ্ঠাতা শ্রী সুজিত বসাকের জন্মদিন ছিলো। সেই আনন্দ তিনি সমাজের পিছিয়ে পড়া শিশুদের ভাগ করে নিলেন। নিজের আনন্দ দিয়ে অন্যদের খুশি করা এর থেকে বড় আনন্দ হতে পারে না।
#নবদৃষ্টির মধ্য দিয়ে ইঁটভাটার শিশুদের মধ্যে আনন্দের আয়োজন। ওরা আজ খুব আনন্দ করলো, দুই চোখ ভরে গেলো।
#দেবশিশুদের মধ্যে পুষ্টির জন্য দুধ দেওয়া হল, ওরা সকলেই জন্মদিনের শুভেচ্ছা জানালো, এটা বড় প্রাপ্তি। 💓
তিনি যেমন ইচ্ছা করেন, সেইমত সব কিছু হয়। আমরা উপলক্ষ্য মাত্র, তিনিই সব করেন। সকলেই আশির্বাদ করবেন তিনি যেন এইভাবে সবসময় মানব সাধন করতে পারেন।

#নবদৃষ্টি
#মানবিক দৃষ্টিতে এক মুক্ত পৃথিবীর সন্ধানে।।

25/04/2026

#নবদৃষ্টির সেবক শ্রী সুজিত বসাকের শুভ জন্মদিন পালন।
24/04/2026




 #অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার, ইট ভাটার মানুষের মধ্যে বিতরণ।
12/04/2026

#অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার, ইট ভাটার মানুষের মধ্যে বিতরণ।

 #আজ ফুলিয়া বুঁইচাপাড়ায় একটি ছোট্ট ভাইয়ের জন্মদিন ছিলো।সেই উপলক্ষ্যে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। সকলকে প্...
04/03/2026

#আজ ফুলিয়া বুঁইচাপাড়ায় একটি ছোট্ট ভাইয়ের জন্মদিন ছিলো।
সেই উপলক্ষ্যে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। সকলকে প্রসাদ ভোজনের পর সেই প্রসাদ উদ্বৃত্ত হয়। সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে। তারপর ফুলিয়া কালিপুর ইটভাটায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
#ধন্যবাদ জানাই এই পরিবারকে তারা মহতী উদ্যোগ নেবার জন্য।

 #নদী আমাদের  মা 💧🙏🏻 #জলের অপর নাম জীবন। #নদী, নালা, খাল, বিল, ঝিল, জলাশয় বাঁচানোর দায়িত্ব আমাদের।নদীকে আমরা ভালোবাসবো...
18/02/2026

#নদী আমাদের মা 💧🙏🏻
#জলের অপর নাম জীবন।
#নদী, নালা, খাল, বিল, ঝিল, জলাশয় বাঁচানোর দায়িত্ব আমাদের।
নদীকে আমরা ভালোবাসবো ❤️
নোংরা, আবর্জনা , দূষিত করবো না।🙏🏻
#17 ই ফেব্রুয়ারি কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষ্যে এই দিনটিকে 'জলঙ্গী দিবস' হিসাবে উদযাপন করা হয়। উত্তর থেকে দক্ষিণ সমস্ত নদী বাঁচানোর জন্য আমাদের আন্দোলন। সকল নদীর তীরে প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি প্রজ্জলন, দীপমালা দিয়ে সাজিয়ে সায়াহ্নে নদীকে বরন করে নেওয়া হল।
গঙ্গা আমাদের মা। ভারতবর্ষের জীবনরেখা, আমাদের সভ্যতাকে গঙ্গা বাঁচিয়ে রেখেছে। গতকাল ফুলিয়া নবদৃষ্টির পক্ষ থেকে কৃত্তিবাস গঙ্গার তীরে শতদীপ জ্বালিয়ে সমস্ত নদীকে আমরা বরণ করি। আমাদের আশেপাশে জলঙ্গী, অঞ্জনা, চূর্ণী নদীগুলোকে বাঁচি য়ে রাখতে হবে।
আমাদের শান্তিপুরে পুন্যতোয়া সুরধ্বনী নদীকে ছাড়িয়ে ফেলেছি।
নদী ভালো থাকলে আমরা ভালো থাকব🙏

 #শুভ_জন্মদিন_পালন। #ফুলিয়া নিবাসী শ্রী বিপুল প্রামাণিক তার জন্মদিন উপলক্ষ্যে শীতার্ত_মানুষের_কল্যাণে_কম্বল বিতরণ করলেন...
06/12/2025

#শুভ_জন্মদিন_পালন।
#ফুলিয়া নিবাসী শ্রী বিপুল প্রামাণিক তার জন্মদিন উপলক্ষ্যে
শীতার্ত_মানুষের_কল্যাণে_কম্বল বিতরণ করলেন।
#রেলস্টেশন- কাঁচড়াপাড়া, কল্যানী, মদনপুর, রাণাঘাট স্টেশনে নবদৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল। এই শীতের হাত থেকে বাঁচতে মানুষগুলো একটু ভালো থাকুক।

#আসুন এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াই। সকলের প্রতি আমাদের ভালোবাসা রইলো।

#মানবিক_দৃষ্টিতে_এক_মুক্ত_পৃথিবীর_সন্ধানFuliaNabadrishti

 #নবদৃষ্টির_বোধন। #মানবিক_পূজো #বাশঁডোব #দুঃস্থ মায়েদের মধ্যে কাপড় বিতরণ করা হল। #পূজো মানেই আনন্দ, আর সেই আনন্দ প্রকা...
01/10/2025

#নবদৃষ্টির_বোধন।
#মানবিক_পূজো
#বাশঁডোব
#দুঃস্থ মায়েদের মধ্যে কাপড় বিতরণ করা হল।

#পূজো মানেই আনন্দ, আর সেই আনন্দ প্রকাশ পায় নতুন জামা, কাপড়ে। পিছিয়ে পড়া মানুষদের মধ্যে হাসি ফোটাতে আমাদের আয়োজন। যাদের এই আনন্দ অনুষ্ঠানে নতুন বস্ত্র হয় না, তাদের #নবদৃষ্টির থেকে ষষ্ঠবর্ষে নতুন কাপড় উপহার দেওয়া হল।

#এই মানবিক কাজে যে সকল মানুষ সহায়তা করছেন,তাদের জানাই আন্তরিক অভিনন্দন। ওদের মুখে হাসি ফোটাতে আমাদের সকলের প্রয়াস। সকলেই ভালো থাকুন।

ৃষ্টি।



 #নবদৃষ্টির_বোধন। #মানবিক_পূজো #ফুলিয়াপাড়া #বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ‌ ও দুঃস্থ মায়েদের মধ্যে কাপড় বিতরণ করা হল। #পূ...
30/09/2025

#নবদৃষ্টির_বোধন।
#মানবিক_পূজো
#ফুলিয়াপাড়া
#বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ‌ ও দুঃস্থ মায়েদের মধ্যে কাপড় বিতরণ করা হল।

#পূজো মানেই আনন্দ, আর সেই আনন্দ প্রকাশ পায় নতুন জামাকাপড়ে। আমরা সকলেই একটি নতুন জামার আশা করি। কিন্তু অনেকের সেই ইচ্ছেটা পূরণ হয় না, অধরা থেকে যায়। সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ‌ ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে হাসি ফোটাতে আমাদের আয়োজন। যাদের এই আনন্দ অনুষ্ঠানে নতুন জামা হয় না, তাদের #নবদৃষ্টির থেকে ষষ্ঠবর্ষে নতুন কাপড় উপহার দেওয়া হল।

#এই মানবিক কাজে যে সকল মানুষ সহায়তা করছেন,তাদের জানাই আন্তরিক অভিনন্দন। ওদের মুখে হাসি ফোটাতে আমাদের সকলের প্রয়াস। সকলেই ভালো থাকুন।

#ওরাও_নতুন_জামা_পড়বে।

ৃষ্টি।



 #নবদৃষ্টির_বোধন। #মানবিক_পূজো_প্রথম_পর্ব #ফুলিয়া_মানিকডিহি_আদিবাসী_গ্রাম  #মানিকডিহিসহ, খাসপাড়া, দুস্হ শিশুদের মধ্যে ন...
27/09/2025

#নবদৃষ্টির_বোধন।
#মানবিক_পূজো_প্রথম_পর্ব
#ফুলিয়া_মানিকডিহি_আদিবাসী_গ্রাম
#মানিকডিহিসহ, খাসপাড়া, দুস্হ শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ করা হল।

#পূজো মানেই আনন্দ, আর সেই আনন্দ প্রকাশ পায় নতুন জামাকাপড়ে। আমরা সকলেই একটি নতুন জামার আশা করি। কিন্তু অনেকের সেই ইচ্ছেটা পূরণ হয় না, অধরা থেকে যায়। সমাজের পিছিয়ে পড়া শিশুদের মধ্যে হাসি ফোটাতে আমাদের আয়োজন। যাদের এই আনন্দ অনুষ্ঠানে নতুন জামা হয় না, তাদের #নবদৃষ্টির থেকে ষষ্ঠবর্ষে নতুন জামা উপহার দেওয়া হল।

#এই মানবিক কাজে যে সকল মানুষ সহায়তা করছেন,তাদের জানাই আন্তরিক অভিনন্দন। ওদের মুখে হাসি ফোটাতে আমাদের সকলের প্রয়াস। সকলেই ভালো থাকুন।

#ওরাও_নতুন_জামা_পড়বে।

ৃষ্টি।



 #ষষ্ঠ বর্ষে নবদৃষ্টির_মানবিক_দুর্গাপূজা। আর মাত্র কিছুদিন, তারপরেই বাঙ্গালীর শ্রেষ্ঠ  উৎসব দুর্গাপুজা। সব কিছুই নতুনভাব...
09/09/2025

#ষষ্ঠ বর্ষে নবদৃষ্টির_মানবিক_দুর্গাপূজা।

আর মাত্র কিছুদিন, তারপরেই বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা। সব কিছুই নতুনভাবে সেজে উঠবে। চারিদিক আলোর রোশনাইয়ে ভাসবে। কিন্তু আমাদের সমাজের অনেক জায়গায়ই আলো গিয়ে পৌঁছায় না। কিছু জায়গায় খুশির আলো পৌঁছে দেব।

#দুর্গাপূজার আনন্দ প্রকাশ পায় নূতন জামাকাপড়ে। বিশেষ করে ছোট কচিকাঁচাদের মধ্যে। বিগত বছরের ন্যায় এ বছরও সমাজের দুঃস্থ ও পিছিয়ে পড়া শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মধ্যে #নতুন_জামা_বস্ত্র_উপহার দেবার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কাজে আপনি এগিয়ে আসুন, সাধ্যমত সামান্য কিছু অনুদান দিয়ে এই মহান কর্মযজ্ঞকে সফল করুন। নিজেদের আনন্দ কিছুটা ভাগ করে নিই অসহায় দুঃস্থ শিশু ও মানুষদের সাথে। আপনিও তুলে দিতে পারেন একটি অসহায় মানুষের হাতে একটি নতুন পোশাক। একটি শিশুর মুখে হাসি ফুটে উঠুক। এটাই হোক পূজোর সারমর্ম। 🙏

#মানবিক_দৃষ্টিতে_এক_মুক্ত_পৃথিবীর_সন্ধানে।।

 #গতকাল ফুলিয়া চটকাতলা স্বর্গীয় ৺গঙ্গা বসাকের শ্রাদ্ধানুষ্ঠান ছিলো। সেই উপলক্ষ্যে নিয়মভঙ্গ অনুষ্ঠানে ভোজের আয়োজন ছিল...
23/08/2025

#গতকাল ফুলিয়া চটকাতলা স্বর্গীয় ৺গঙ্গা বসাকের শ্রাদ্ধানুষ্ঠান ছিলো। সেই উপলক্ষ্যে নিয়মভঙ্গ অনুষ্ঠানে ভোজের আয়োজন ছিলো। কিন্তু প্রচুর খাবার উদ্বৃত্ত হয়ে যায়। সেই পরিবার আমাদের সাথে যোগাযোগ করে , তারা খাবারগুলো দুঃস্থ মানুষদের মধ্যে বিতরণ করতে চায়। সেই আমরা রাত ১০টা নাগাদ খাবার সংগ্রহ করে, উদয়পুর ইঁট ভাটার মানুষের মধ্যে বিতরণ করি।
#কুর্নিশ জানাই এই পরিবারকে তারা খাবার নষ্ট করেনি। সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।
৺গঙ্গা বসাকের বিদেহী আত্মার শান্তি কামনা করি আমরা।🙏

#যে কোন অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার নষ্ট করবেন না। পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছে দেন।🙏

Address

Santipur
741402

Telephone

+919064186340

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবদৃষ্টি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নবদৃষ্টি:

Share