Bhagabati Devi Balika Vidyalaya Alumni Association

Call Directions

Bhagabati Devi Balika Vidyalaya Alumni Association Alumni Association is just an attempt get reconnected and explore the joy of togetherness.

আজকের বিশেষ দিনে আমাদের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের সব প্রিয় দিদিদের, প্রাক্তনীদের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা...
05/09/2026

আজকের বিশেষ দিনে আমাদের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের সব প্রিয় দিদিদের, প্রাক্তনীদের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আর প্রনাম।
আজ জীবন আর জীবিকার তাগিদে আমরা হয়তো একেকজন একেক জায়গায় পৌঁছে গেছি, আমাদের ভিতটা কিন্তু আপনাদের হাতেই তৈরি। আপনারা শুধু যে বইয়ের পড়া বুঝিয়েছেন তা তো নয়—মানুষের মতো মানুষ হওয়া, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া আর বিপদে মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলার শিক্ষাটাও আপনাদের থেকেই পাওয়া।

ছোটবেলায় কত দুষ্টুমি করেছি, ভুল করেছি, আর আপনারা পরম মমতায় আমাদের সামলে নিয়েছেন, ভালোবেসে বকেছেন আবার কাছেও টেনে নিয়েছেন। আপনাদের সেই আদর আর শাসনই আমাদের চলার পাথেয়।

সময়ের নিয়মে আমরা বোর্ড পেরিয়েছি ঠিকই কিন্তু স্কুল ছাড়তে পারিনি কোনোদিন। আপনাদের দেওয়া শিক্ষা ও সংস্কার আজও আমাদের হৃদয়ে অমলিন। আমাদের জীবনের প্রতিটি সাফল্যের মূলে আপনাদের অবদান অনস্বীকার্য।

শিক্ষক দিবসে ও প্রতিটি দিন আপনাদের সুস্থতা, দীর্ঘায়ু এবং আনন্দময় জীবনের প্রার্থনা করি। আপনারা সর্বদা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।আপনাদের আশীর্বাদের হাতটা যেন এভাবেই চিরকাল আমাদের মাথার ওপর থাকে।

— আপনাদের প্রিয় প্রাক্তন ছাত্রীরা

03/02/2026
Thank you Shanghai - Flavours of China Town for being our trusted food partner.
03/02/2026

Thank you Shanghai - Flavours of China Town for being our trusted food partner.

খাওয়া দাওয়া, আড্ডা হুল্লোড়, মস্তি গান নাচ, আর থ্যাংকস to our food partner Shanghai
03/02/2026

খাওয়া দাওয়া, আড্ডা হুল্লোড়, মস্তি গান নাচ, আর থ্যাংকস to our food partner Shanghai

28/01/2026

স্কুলের এবারের সরস্বতী পুজোর সকাল।

"জ্ঞান ও গানের মেলবন্ধন " - এই ভাবনার আবহে ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের মা সরস্বতী পুজো
28/01/2026

"জ্ঞান ও গানের মেলবন্ধন " - এই ভাবনার আবহে ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের মা সরস্বতী পুজো

শুরুর মুহুর্ত! ভালোবাসার মুহুর্ত।
20/01/2026

শুরুর মুহুর্ত! ভালোবাসার মুহুর্ত।

18/01/2026

বন্ধুরা....
এসে গেছে সেইদিন। দেখা হচ্ছে আজ তোমাদের সবার সাথে।
12টায় আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তোমরা সেভাবেই চলে এসো।
আজ কিন্তু আমাদের theme PINK
PINK is not soft. It's empowering.
তাই তোমরা পিংক পরেই আসবে।
যাদের আমরা পিংক পরে দেখবো না তাদের জন্য কিন্তু আমরা বরাদ্দ রাখছি 1টাকা 50 পয়সা ফাইন।
টাকাটা main না। 50 পয়সা টাই আসল।
আর নইলে অদ্ভুত রকম সব শাস্তি।
আসলে আমরা ভীষণ রকম ইস্ট্রিক্ট কিনা (বলো তো কার নকল করলাম?)

তাহলে আশা করছি তোমরা ready???
দেখা হচ্ছে আজ, জমজমাট হুল্লোড়ের সাথে!
একটাই অনুরোধ, তোমরা যারা যা ছবি পোস্ট করবে, এই পেজ কে tag করো, আর hashtag use কোরো,
কোনো স্পেস না, আন্ডারস্কোর না। শুধু

16/01/2026

FOOD BOOKING CLOSED...
FOOD BOOKING CLOSED...
FOOD BOOKING CLOSED...

ONLY ENTRY TICKET AVAILABLE

হ্যাঁ, প্রতিবার সব হওয়ার পরেও msg পাই। নিজেদের খারাপ লাগে। কিন্তু এবারে সত্যি নিরুপায়। ব্র্যান্ডেড পার্টনার মোটেই আর সময় দেবেন না। অগত্যা, নিরুপায় আমরা। তোমরা এসো শিগগিরই। দেখা হবে এই রবিবার।

14/01/2026

এসে গেছে উল্টো গোনার সময়। কাউন্টডাউন টাইমার শুরু হতে পারে....
এবারে কিন্তু theme পিংক।
✨✨✨পিংক পিংক পিংক✨✨✨
নিজেদের যতরকম পিংকি পিংকি আছে, পরে এসো।
Pink is also the power!!!

Address

Salt Lake City

Telephone

+919830092701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhagabati Devi Balika Vidyalaya Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share