18/11/2025
প্রতি বছর আমরা শিশুদিবস উদযাপন করি প্রেমাশ্রয়ের অসুস্থ শিশু আবাসিকদের সাথে। ওদের মুখে একটু হাসি, একটু আনন্দের জন্য গত 17 নভেম্বর সল্টলেক ঠিকানার পরিচালনায় টাটা ক্যান্সার রিসার্চ সেন্টারের শিশু আবাসন প্রেমাশ্রয়ের প্রেক্ষাগৃহে ম্যাজিক শো দেখানোর আয়োজন করা হয়। ম্যাজিক প্রদর্শন করেন বিখ্যাত জাদুকর শ্যামলকুমার। বাচ্চারা তো ম্যাজিক শো খুবই পছন্দ করে। প্রেক্ষাগৃহে উপস্থিত অসুস্থ ছোট ছোট মুখগুলো আনন্দোজ্জ্বল। শ্যামলবাবু তাঁর সংবেদনশীল মন নিয়ে কচিকাঁচাদের মঞ্চে ডেকে নেন। ছোটরা তো খুবই উত্তেজিত তারাও ম্যাজিক প্রদর্শন করবে। খুব সুন্দরভাবে ওরা অংশগ্রহণ করল। শ্যামলবাবু অংশগ্রহণকারীদের হাতে প্রশংসাপত্র এবং উপহার তুলে দেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে। প্রতিটি প্রদর্শনের পর কচিকাঁচাদের হাততালি আমাদের মন ভরিয়ে দেয়। এরপর ঠিকানা-র পক্ষ থেকে 50 জন আবাসিককে শুকনো খাবারের প্যাকেট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি সফল করে তুলতে সর্বতোভাবে সহযোগিতা করেছেন সুদেষ্ণা দত্ত (মুখ্য সঞ্চালক) Premashraya, unit at Tata Medical Center, Kolkata. ঠিকানার পক্ষ থেকে সুদেষ্ণা দত্তকে জানাই আন্তরিক অভিবাদন ও শুভকামনা।