09/05/2026
আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের সকল পশুপ্রেমীদের পক্ষ থেকে।
আমরা আশা করি, আপনার নেতৃত্বে বাংলার অবহেলিত পশুদের জন্য একটি নিরাপদ, মানবিক ও উন্নত ভবিষ্যৎ গড়ে উঠবে।
একইসাথে আমাদের বিশেষ অনুরোধ ও শুভেচ্ছা রইল মাননীয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী শ্রী শুক্রা মুন্ডা মহাশয়ের প্রতি।
বাংলার রাস্তায় প্রতিদিন অসংখ্য অসহায় কুকুর, বিড়াল ও অন্যান্য প্রাণী নির্যাতন, অনাহার ও চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে। এখন সময় এসেছে কঠোর ও বাস্তব পদক্ষেপ নেওয়ার।
আমাদের দাবি —
🐾 প্রতিটি জেলায় আধুনিক পশু চিকিৎসালয় ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা
🐾 পথপ্রাণীদের জন্য প্রতিটি পাড়ায় রাস্তার ওপর আশ্রয়কেন্দ্র
🐾 বিনামূল্যে টিকাকরণ ও স্টেরিলাইজেশন
🐾 পশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ
🐾 NGO ও পশুপ্রেমীদের সরকারি সহায়তা
আমরা রাজনীতি নয়, মানবিকতার পাশে দাঁড়াতে চাই।
একটি সভ্য সমাজের পরিচয় তার দুর্বল ও নির্বাক প্রাণীদের প্রতি আচরণে প্রকাশ পায়।
মাননীয় মুখ্যমন্ত্রী ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রীর কাছে আমাদের আবেদন — বাংলাকে এমন একটি রাজ্যে পরিণত করুন, যেখানে মানুষ ও প্রাণী একসাথে নিরাপদে ও সম্মানের সাথে বাঁচতে পারে।