28/08/2026
উৎসব কথার আর একটি অর্থ হলো মিলন, আর এই মিলনকে আরো অটুট বন্ধনে বাঁধবার উদ্দেশ্যে নদীয়া রানাঘাট সম্প্রীতি সোসাইটি ২৭.০৬.২০২৬ এবং ২৮.০৮.২০২৬ তারিখে আয়োজন করেছিল পবিত্র রাখীবন্ধন উৎসব। বন্ধনের এই উৎসবে যারা সামিল হয়েছিলেন তারা হলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মীরা, যেমন পুলিশ , স্বাস্থ্যকমী, এবং রেলকর্মীরা, এর সাথে সাথে লোকাল ক্লাব, পথচলতি মানুষজনেরাও সামিল ছিলেন এই আনন্দের উৎসবে। এই উৎসব যাদের ছাড়া সম্পূর্ন হতো না সেই ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষদের উপস্থিতি ছিল খুবই গুরুত্বপূর্ণ। নদীয়া রানাঘাট সম্প্রীতি সোসাইটির সদস্য/সদস্যা এবং অন্যান্য ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষদের উপস্থিতিতে সম্পূর্ণ হয়েছে আমাদের এবারের এই মিলন উৎসব।