25/02/2026
বাস্তব পরিস্থিতির কথা বিবেচনা আমরা কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি :
১) আমরা অনুষ্ঠান করব লালগোপাল স্কুলের মধ্যে খোলা মঞ্চে।আমরা অনুষ্ঠান শুরু করব সকাল সাতটা থেকে।
২) অন্য বছর আমাদের সঙ্গে যারা প্রভাতফেরীতে বের হয়, তাদের সবাইকে আমরা সকালের অনুষ্ঠানে পাব, এই আশা রাখছি।
৩) সন্ধ্যা বেলার অনুষ্ঠানে যারা যোগ দিত, তারাও সকালের নরম রোদে অনুষ্ঠান করার সুযোগ পাবে।
** সময়ের পরিবর্তন করা হলেও বিগত প্রায় তিন দশকের মত এবারেও বসন্ত উৎসব উদযাপন পরিষদ তার অনুষ্ঠানের গুণমান বজায় রাখতে দায়বদ্ধ।
ধন্যবাদ সকলকে।