25/07/2025
"Hirayama Shihan JKA Karate Legacy Tour 2026" এর অন্তর্ভুক্ত এই বহু প্রতীক্ষিত একদিনের কারাতে কর্মশালাটি শুধুমাত্র JKA নদীয়ার ছাত্র - ছাত্রীদের জন্য আয়োজিত হতে চলেছে কৃষ্ণনগরের C. M. S. St. John's High School (HS) এ, আগামী ২৫ শে জানুয়ারী ২০২৬, রবিবার। আয়োজনে JKAWF INDIA এর সহযোগিতায় আমরা, JKA নদীয়ার কারাতে প্রশিক্ষকগণ।
কারাতে কর্মশালার মূল আকর্ষণ JKA এর বিশ্ববিখ্যাত মহিলা প্রশিক্ষক, ৭ম ডান ব্ল্যাক বেল্ট প্রাপ্ত, জাপানের প্রাক্তন কারাতে চ্যাম্পিয়ন, ইউকো হিরায়ামা শিহান এর উপস্থিতি।
আমাদের কারাতে সংস্থার সকল ছাত্র - ছাত্রী ও অভিভাবক বৃন্দকে এখন থেকেই ওই বিশেষ দিনটির কথা মনে রেখে নিজের নাম অংশগ্রহণকারীদের তালিকায়, তালিকাভুক্তি করতে ও কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে অনুরোধ জানাচ্ছি।
আসুন সকলে মিলে নদীয়া জেলার JKA শিক্ষার্থীদের উন্নতির স্বার্থে আয়োজিত এই বিশেষ কর্মশালায় ১০০% অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই যৌথ উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তুলি।
আরো বিস্তারিত জানতে অবিলম্বে JKA Nadia এর আপনার Sensei এর সঙ্গে যোগাযোগ করুন।