16/09/2026
বিগত বছর গুলির মতো এবারেও আমরা লিও ক্লাব অফ রানাঘাট নিয়ে আসছি আমাদের মনের খুব কাছের একটি ইভেন্ট, মেগা সার্ভিস মেলা.. এটি এমন একটি উদযাপন যেখানে আমরা পুজোর আনন্দ ভাগ করে নিই সমাজের পিছিয়ে পরা বেশ কয়েকজন ছোট্ট ছোট্ট ভাইবোনদের সাথে..আমাদের মতন নতুন জামাকাপড়ে সাজিয়ে তুলি তাদেরকেও আর সেইসঙ্গে থাকে খাওয়াদাওয়া পর্ব.. এতো কিছু সম্ভব হয় আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায়.. তাই এবছরেও আপনারা এগিয়ে আসুন আমাদের পাশে দাঁড়ান.. আগামী 10ই অক্টোবর আমরা যাচ্ছি আড়ংঘাটার খাসপাড়া ও সর্দারপাড়ার মোট 150+ জন বাচ্চার হাতে নতুন জামাকাপড় তুলে দিতে এবং 400+ মানুষের জন্য থাকছে খাওয়ার ব্যবস্থা.. হাতে সময় খুব কম, আর দেরি না করে এগিয়ে আসুন আপনার ছোট্ট একটি ডোনেশন একটি বাচ্চার মুখে হাসি ফোটাতে সাহায্য করবে।
1 unit= 250/-
10th October,2026