Aukhanda Shri Kriyayog Sadhan Mandir Sevashram

Aukhanda Shri Kriyayog Sadhan Mandir Sevashram Established by KRIYAYOGI ACHARYA DEVANANDA SASTRI from BABAJI KRIYA PARAMPARA to spread KRIYAYOGA .

।। শ্রী গুরুদেবের শুভ আবির্ভাব দিবস উৎসব ।।নিত্যং শুদ্ধং নিরাভাষং নির্বিকারং নিরঞ্জনম।নিত্যবোধং চিদানন্দং গুরু ব্রহ্মং ন...
30/12/2025

।। শ্রী গুরুদেবের শুভ আবির্ভাব দিবস উৎসব ।।

নিত্যং শুদ্ধং নিরাভাষং নির্বিকারং নিরঞ্জনম।
নিত্যবোধং চিদানন্দং গুরু ব্রহ্মং নমাম্যহং।।

আজ আমাদের পরম পূজ্য গুরুজীর শুভ আবির্ভাব দিবস উদযাপন। আমাদের সেবাশ্রমের ক্ষুদে ভক্তগণ কে সাথে নিয়ে এই পরম মুহূর্ত সাক্ষী থাকলাম সকলে।
গুরুজীর সম্বর্ধনা, শ্রী শ্রী নাগেশ্বর মহাদেবের অভিষেক, অন্ন সেবার মধ্য দিয়ে এই শুভ দিন উৎসব মুখরিত হয়ে উঠেছে।

জয় গুরু,

।। নৃত্য প্রতিযোগিতা ।।শতাবৃত্তি শ্রী শ্রী চণ্ডী পাঠ সহ চারদিন ব্যাপী অখণ্ড যজ্ঞানুষ্ঠানসন্ত সম্মেলন ও অন্নদান মহোৎসব ও ...
11/12/2025

।। নৃত্য প্রতিযোগিতা ।।

শতাবৃত্তি শ্রী শ্রী চণ্ডী পাঠ সহ চারদিন ব্যাপী অখণ্ড যজ্ঞানুষ্ঠান
সন্ত সম্মেলন ও অন্নদান মহোৎসব ও ২১ তম বাৎসরিক অনুষ্ঠান

পরিচালনায় ঃ অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম

বিভাগ ‘ক’- ৭ বৎসর পর্যন্ত।
বিভাগ ‘খ’ – সাত বৎসর থেকে এগারো বৎসর পর্যন্ত। (৭-১১ বৎসর)
বিভাগ ‘গ’ – বারো বৎসর থেকে ষোল বৎসর পর্যন্ত। (১২-১৬ বৎসর)

বিভাগ ‘ক’– যে কোনো ভক্তিমূলক সঙ্গীত
বিভাগ ‘খ’ - ভক্তিমূলক (প্রচলিত/ পল্লীগীতি)
বিভাগ ‘গ’ - ভক্তিমূলক রবীন্দ্রসঙ্গীত বা
নজরুল গীতি

বিশদ জানতে : গগনানন্দ শাস্ত্রী (9230557572), সত্যেন্দ্র নাথ জানা (9064946964), দেবদত্ত সিংহ (9547935329) আশীষ আদক (9932489996), সঞ্জীব জানা (9800200210)

গ্রাম-বাখারপুর,পো-কান্ডগ্রাম,পূর্ব মেদিনীপুর-৭২১৪৪৬

।। বসে আঁকো প্রতিযোগিতা ।।শতাবৃত্তি শ্রী শ্রী চণ্ডী সহ চারদিন ব্যাপী অখণ্ড যজ্ঞানুষ্ঠানসন্ত সম্মেলন ও অন্নদান মহোৎসব ও ২...
11/12/2025

।। বসে আঁকো প্রতিযোগিতা ।।

শতাবৃত্তি শ্রী শ্রী চণ্ডী সহ চারদিন ব্যাপী অখণ্ড যজ্ঞানুষ্ঠান
সন্ত সম্মেলন ও অন্নদান মহোৎসব ও ২১ তম বাৎসরিক অনুষ্ঠান

অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম

বিভাগ ‘ক’- প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র বা ছাত্রী।
বিভাগ ‘খ’ – ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র বা ছাত্রী।
বিভাগ ‘গ’ – দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র বা ছাত্রী।

বিভাগ ‘’ক’ – যেমন খুশি আঁকো
বিভাগ ‘খ’ - “শীতের দিনে গ্রামের মেলা”
বিভাগ ‘গ’ - “ বিশ্ব উষ্ণায়ন ”

গগনানন্দ শাস্ত্রী (9230557572), সত্যেন্দ্র নাথ জানা (9064946964), দেবদত্ত সিংহ (9547935329) আশীষ আদক (9932489996), সঞ্জীব জানা (9800200210)

গ্রাম-বাখারপুর,পো-কান্ডগ্রাম,পূর্ব মেদিনীপুর-৭২১৪৪৬

।। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে।।সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ আজ তিলোত্তমা কলকাতার ভূমি...
07/12/2025

।। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে।।

সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ আজ তিলোত্তমা কলকাতার ভূমিতে এক ঐতিহাসিক নিদর্শন হতে চলেছে। শ্রীমদ্ভগবদ গীতা
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের পাঠের অধিকার। এটি পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের মুখ নিঃসৃত অমৃত বাণী, যা প্রতি মানুষের জীবন দর্শন কে প্রভাবিত করে এক উচ্চ মার্গে।

আজ গীতা পাঠের এই মহা যজ্ঞের মহা মঞ্চে আমাদের সেবাশ্রমের মহারাজ পরম পূজ্য গুরুজী আচার্য্য দেবানন্দ শাস্ত্রী জী উপস্থিত রয়েছেন।
পূর্ব মেদিনীপুর হতে দায়িত্ব পূর্ণ সংগঠক, সাধক, রূপে সনাতন প্রেমী মানুষের প্রতিনিধি রূপে, সকল ভক্তের কল্যাণ কামনায় তিনি উপস্থিত রয়েছেন ব্রিগেডে।

আজকের এই মহা অনুষ্ঠান, এবং সনাতনের সফলতা পূর্বক বিজয় প্রার্থনা করছি।

হরি ওম

।। বৃষভ দান কর্ম।।অখণ্ড শ্রী ক্রিয়া যোগ সাধন মন্দির সেবাশ্রমশ্রী শ্রী নাগেশ্বর মহাদেবের উদ্দেশ্যে আজ বৃষভ দান কর্ম সম্প...
14/11/2025

।। বৃষভ দান কর্ম।।
অখণ্ড শ্রী ক্রিয়া যোগ সাধন মন্দির সেবাশ্রম

শ্রী শ্রী নাগেশ্বর মহাদেবের উদ্দেশ্যে আজ বৃষভ দান কর্ম সম্পন্ন হলো। বৃষ স্নান , হোম কর্ম, মন্ত্র প্রদান, ও শৃঙ্গার সম্পন্ন করে নন্দী মহারাজ কে উৎসর্গ করা হলো শ্রী শ্রী নাগেশ্বর জিউর পাদপদ্মে।
পরম পূজ্য গুরুজী আচার্য্য দেবানন্দ মহারাজের তত্ত্বাবধানে, পার্শ্ববর্তী রাজ্যের উপলা গ্রামের বাসিন্দা শ্রীযুত বিমল জানা মহাশয় এই বৃষভ দান কর্ম করিলেন।

দাতা - শ্রী যুত বিমল জানা, উপলা, উড়িষ্যা

জয় শ্রী মহাকাল
জয় শ্রী নাগেশ্বর মহাদেব
জয় গুরু
নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব

।। দীপ দান পর্ব ।।।। শ্রী শ্রী মা কনকেশ্বরী কালী পূজা ২০২৫ ।।মহা দীপ দান পর্ব,  শ্রী শ্রী লক্ষ্মী পূজা, ভক্তদের সার্বিক ...
21/10/2025

।। দীপ দান পর্ব ।।
।। শ্রী শ্রী মা কনকেশ্বরী কালী পূজা ২০২৫ ।।

মহা দীপ দান পর্ব, শ্রী শ্রী লক্ষ্মী পূজা,
ভক্তদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে পূজা সম্পন্ন করলেন পরম পূজ্য গুরুজী আচার্য্য দেবানন্দ শাস্ত্রী মহারাজ।

জয় গুরু জয় মা

।। কুমারী পূজা।।।। শ্রী শ্রী মা কনকেশ্বরী কালী পূজা ২০২৫।।তিন কুমারী আজ মাতৃ রূপে পূজিত হলেন আমাদের সেবাশ্রমে।জয় গুরু জ...
20/10/2025

।। কুমারী পূজা।।
।। শ্রী শ্রী মা কনকেশ্বরী কালী পূজা ২০২৫।।

তিন কুমারী আজ মাতৃ রূপে পূজিত হলেন আমাদের সেবাশ্রমে।

জয় গুরু জয় মা

20/10/2025
।। শ্রী শ্রী মা কনকেশ্বরী কালী পূজা ২০২৫।।দশ জন কুমারী মা কে সম্বর্ধনা এবং পূজার মধ্য দিয়ে আমাদের সেবাশ্রমের আজকে দীপান...
20/10/2025

।। শ্রী শ্রী মা কনকেশ্বরী কালী পূজা ২০২৫।।

দশ জন কুমারী মা কে সম্বর্ধনা এবং পূজার মধ্য দিয়ে আমাদের সেবাশ্রমের আজকে দীপান্বিতা অমাবস্যার মা কনকেশ্বরী কালীর আরোধনার শুভ সূচনা হলো।
কুমারী মায়েদের সম্বর্ধনা এবং পূজা করলেন পরম পূজ্য গুরুজী আচার্য্য দেবানন্দ শাস্ত্রী মহারাজ।

জয় গুরু জয় মা

শ্রী শ্রী মা কনকেশ্বরী কালী পূজা ২০২৫মা কনকেশ্বরী কালীর বিশেষ পূজা ও ভোগ আরতি, দীপ দান, কুমারী পূজাযজ্ঞ এবং নর নারায়ণ সে...
19/10/2025

শ্রী শ্রী মা কনকেশ্বরী কালী পূজা ২০২৫

মা কনকেশ্বরী কালীর বিশেষ পূজা ও ভোগ আরতি, দীপ দান, কুমারী পূজা

যজ্ঞ এবং নর নারায়ণ সেবা

পরিচালনায়

অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম

গ্রাম- বাখারপুর, কাণ্ড গ্রাম, রামনগর, পূর্ব মেদিনীপুর ৭২১৪৪৬, মোঃ- 8670487916

জয় গুরু জয় মা

Address

VILL/BAKHARPUR, P. O./KANDAGRAM, P. S./RAMNAGAR, BAKHARPUR
Ramnagar
721446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aukhanda Shri Kriyayog Sadhan Mandir Sevashram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share