Tagore Society, Rajnagar Khayrasol Project

Tagore Society, Rajnagar Khayrasol Project Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tagore Society, Rajnagar Khayrasol Project, Non-Governmental Organization (NGO), Abadnagar, Rajnagar.

Tagore Society for Rural Development (TSRD) is one of the largest and oldest non-profit making social service organization in eastern India engaged in rural development since 1969.

17/09/2025
16/09/2025

প্রতি বছরের মতো এবছরও রাজনগর খয়রাশোল প্রকল্পের উদ্যোগে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট আয়োজন করল মীনমঙ্গল উৎসব ২০২৫। এবারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঝাড়খণ্ডের কুন্ডহিত ব্লকের বান্দরবেড়িয়ায়। জানা যায়, ঘাটপারুলিয়া, বান্দরবেড়িয়া, সুদ্রাক্ষিপুর ও ভালকো গ্রামের শতাধিক ছাত্রছাত্রী, বিশিষ্ট মানুষ, গ্রামবাসী এবং টেগোর সোসাইটির কর্মী মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষ এই উৎসবে অংশ নেন। পরিবেশ সচেতনতা গড়ে তুলতে টেগোর সোসাইটির প্রতিষ্ঠাতা স্বাধীনতা সংগ্রামী পান্নালাল দাশগুপ্ত যে উদ্যোগ শুরু করেছিলেন, সেই ধারাই আজও বহমান। কর্মসূচির মধ্যে ছিল প্লাকার্ড-ব্যানার সহ পদযাত্রা, বান্দরবেড়িয়া শাল নদীতে মাছ ছাড়া, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পদযাত্রা বান্দরবেড়িয়া ও সুদ্রাক্ষিপুর গ্রাম প্রদক্ষিণ করলে সর্বত্র সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে। বক্তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ফুটে ওঠে প্রকৃতি রক্ষার গুরুত্ব। অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে ওঠে সমগ্র গ্রামাঞ্চল। স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমীরা টেগোর সোসাইটির এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। পরিবেশ বাঁচাতে সম্মিলিত উদ্যোগের এমন বার্তা মীনমঙ্গল উৎসবকে করেছে অনন্য।

বিস্তারিত: https://kolkatanewswb.com/archives/2044/2025/09/17/

আজ 16/09/2025 টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট এর রাজনগর খয়রাশোল প্রকল্পের ব্যবস্থাপনায় ঝাড়খণ্ডের কুণ্ডহিত ব্লকের ঘ...
16/09/2025

আজ 16/09/2025 টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট এর রাজনগর খয়রাশোল প্রকল্পের ব্যবস্থাপনায় ঝাড়খণ্ডের কুণ্ডহিত ব্লকের ঘাটপারুলিয়া, বান্দরবেড়িয়া, সুদ্রাক্ষিপুর ও ভালকো গ্রামের স্কুল পড়ুয়া, বিশিষ্ট গ্রামবাসী এবং টেগোর সোসাইটির কর্মীসহ প্রায় দুই শতাধিক শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে পরিবেশপ্রেমী, সমাজসেবী, বীর বিপ্লবী তথা টেগোর সোসাইটির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় পান্নালাল দাসগুপ্ত প্রবর্তিত **"মীনমঙ্গল উৎসব"** উদযাপিত হয়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি। এ উপলক্ষে বান্দরবেড়িয়া শাল নদীতে মীন চারা ছাড়া, প্লাকার্ড প্রদর্শন ও র‍্যালির মাধ্যমে বান্দরবেড়িয়া ও সুদ্রাক্ষিপুর গ্রামে পরিবেশবান্ধব বার্তা প্রচার এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সচেতনতা সৃষ্টির আয়োজন করা হয়।

এই আয়োজনের মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক বার্তা পৌঁছানো হয়।

সার্বিক পরিবেশ সচেতনতার লক্ষ্যে আগামী ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার মীনমঙ্গল উৎসব এর আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে আপ...
20/08/2025

সার্বিক পরিবেশ সচেতনতার লক্ষ্যে আগামী ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার মীনমঙ্গল উৎসব এর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আপনাদের সবান্ধব উপস্থিতি কামনা করি।

এইভাবেই ছড়িয়ে পড়ুক পান্না বাবুর চিন্তাধারা। তাহলেই আমার মঙ্গল, আপনার মঙ্গল, দশের মঙ্গল, দেশের মঙ্গল তথা সারা বিশ্বের ...
17/08/2025

এইভাবেই ছড়িয়ে পড়ুক পান্না বাবুর চিন্তাধারা। তাহলেই আমার মঙ্গল, আপনার মঙ্গল, দশের মঙ্গল, দেশের মঙ্গল তথা সারা বিশ্বের মঙ্গল!

Address

Abadnagar
Rajnagar
731130

Alerts

Be the first to know and let us send you an email when Tagore Society, Rajnagar Khayrasol Project posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share