The Friend's Foundation

The Friend's Foundation Non Governmentel Social Organization We do all types of Covid19 related works. Like sanitize, mask and sanitizer distribution and patients managements.

রাখী বন্ধন শুধু একটি সুতো নয়, এটি ভালোবাসা, বিশ্বাস, যত্ন ও দায়িত্বের এক অটুট বন্ধন। এই পবিত্র দিনে Friends Foundation...
28/08/2026

রাখী বন্ধন শুধু একটি সুতো নয়, এটি ভালোবাসা, বিশ্বাস, যত্ন ও দায়িত্বের এক অটুট বন্ধন।
এই পবিত্র দিনে Friends Foundation-এর পক্ষ থেকে সকল ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আসুন, শুধু নিজেদের সম্পর্ক নয়—ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনে সমাজকেও আরও সুন্দর করে তুলি।
শুভ রাখী বন্ধন।
💜 Friends Foundation — Together We Can 💜
#রাখীবন্ধন #ভালোবাসারবন্ধন #মানবিকতারবন্ধন

আমাদের সংস্থার জন্য এটি অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় যে, আমাদের The Friend's Foundation এর সদস্যা Lipika Mandal  তাঁর ...
23/08/2026

আমাদের সংস্থার জন্য এটি অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় যে, আমাদের The Friend's Foundation এর সদস্যা Lipika Mandal তাঁর কন্যা Shrinika এর প্রথম জন্মদিন উপলক্ষে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দুর্গাপূজার নতুন পোশাক প্রদানের উদ্দেশ্যে আন্তরিকভাবে আর্থিক অনুদান প্রদান করেছেন। নিজের পরিবারের এই বিশেষ ও আনন্দময় মুহূর্তকে সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোর সঙ্গে যুক্ত করার এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে মানবতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তাঁর এই উদার সহযোগিতার মাধ্যমে অনেক অসহায় শিশু দুর্গাপূজার আনন্দে নতুন পোশাক পেয়ে উৎসবের আনন্দে সামিল হতে পারবে। আমরা তাঁর ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং Shrinika সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করি। সমাজের প্রতি এমন মানবিক উদ্যোগ আরও অনেককে অনুপ্রাণিত করবে বলে আমাদের বিশ্বাস।

22/08/2026
📢 অফিশিয়াল ঘোষণাThe Friends Foundation-এর উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও শুরু হতে চলেছে বস্ত্র বিতরণ অভিযান ২০২৬। সুবিধা...
22/08/2026

📢 অফিশিয়াল ঘোষণা

The Friends Foundation-এর উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও শুরু হতে চলেছে বস্ত্র বিতরণ অভিযান ২০২৬।

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আপনিও আমাদের এই মহৎ উদ্যোগের পাশে থাকুন।

🔸 নতুন জামাকাপড় দিন
🔸 অর্থ অনুদান পাঠান
🔸 আমাদের পোস্ট শেয়ার করে সকলকে জানিয়ে দিন

আপনার সামান্য সহযোগিতাই পারে একটি শিশুর মুখে ফুটিয়ে তুলতে এক টুকরো আনন্দের হাসি।
আসুন, উৎসবের আনন্দ ভাগ করে নিই সবার সঙ্গে।

— টিম The Friends Foundation

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জয় হিন্দ
15/08/2026

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
জয় হিন্দ

আজকের দিনটা শুধুই একটি জন্মদিন নয়, মানবতার এক অনন্য উদাহরণও। নিজের সন্তানের জন্মদিনকে আরও অর্থবহ করে তুলতে এক ডায়ালিসি...
26/07/2026

আজকের দিনটা শুধুই একটি জন্মদিন নয়, মানবতার এক অনন্য উদাহরণও।
নিজের সন্তানের জন্মদিনকে আরও অর্থবহ করে তুলতে এক ডায়ালিসিস রোগীর জীবন বাঁচানোর লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান করলেন ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্য Avijit Nandy ।
রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর এই মহান উদ্যোগ প্রমাণ করে— প্রকৃত উদযাপন তখনই, যখন কারও মুখে হাসি ফোটানো যায়, কারও জীবনে নতুন আশার আলো জ্বালানো যায়।
শুভ জন্মদিন, ছোট্ট Aayansh! 🎂🎉
তোমার জীবন সুখ, সুস্বাস্থ্য ও সাফল্যে ভরে উঠুক। অনেক বড় মানুষ হও, মানুষের পাশে দাঁড়ানোর এই সুন্দর শিক্ষা যেন তোমার জীবনের পথপ্রদর্শক হয়।
অভিজিৎ নন্দীকে ফ্রেন্ডস ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও অসংখ্য শুভেচ্ছা। আপনার এই মানবিক উদ্যোগ আরও অনেককে রক্তদানে অনুপ্রাণিত করুক।
"জন্মদিনের সবচেয়ে বড় উপহার— একটি প্রাণ বাঁচানোর অঙ্গীকার।" ❤️

রথের দড়িতে বাঁধা থাকুক ভালোবাসা,জগন্নাথ দেবের আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। রথযাত্রার পবিত্র দি...
16/07/2026

রথের দড়িতে বাঁধা থাকুক ভালোবাসা,
জগন্নাথ দেবের আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
রথযাত্রার পবিত্র দিনে ফ্রেন্ড ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জগন্নাথ দেব সকলের জীবনে সুখ, শান্তি ও সুস্বাস্থ্য নিয়ে আসুন।
শুভ রথযাত্রা 🛕
টিম— The Friend's Foundation

মানবতার সবচেয়ে বড় পরিচয় হলো—অসহায় মানুষের পাশে দাঁড়ানো।সুশান্ত মণ্ডল দীর্ঘদিন ধরে গুরুতর লিভার ও কিডনির সমস্যায় ভু...
05/07/2026

মানবতার সবচেয়ে বড় পরিচয় হলো—অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
সুশান্ত মণ্ডল দীর্ঘদিন ধরে গুরুতর লিভার ও কিডনির সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর লিভার ট্রান্সপ্লান্ট জরুরি, যার জন্য প্রয়োজন প্রায় ৩০ লক্ষ টাকা। পরিবারের পক্ষে এই বিপুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়।
Friends Foundation-এর পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, সমাজের বিত্তবান ব্যক্তি এবং মানবিক মানুষদের কাছে আন্তরিক আবেদন—আপনার সামান্য আর্থিক সহযোগিতা একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে এবং একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে।
যদি সম্ভব হয়, পোস্টে দেওয়া QR Code-এর মাধ্যমে বা উল্লেখিত নম্বরে যোগাযোগ করে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
মানবতার জয় হোক।

ফ্রেন্ড ফাউন্ডেশনের পথচলার শুরু থেকে আজ পর্যন্ত যাঁরা নিঃস্বার্থভাবে আমাদের পাশে থেকেছেন, তাঁদের মধ্যে অন্যতম আমাদের অত্...
04/07/2026

ফ্রেন্ড ফাউন্ডেশনের পথচলার শুরু থেকে আজ পর্যন্ত যাঁরা নিঃস্বার্থভাবে আমাদের পাশে থেকেছেন, তাঁদের মধ্যে অন্যতম আমাদের অত্যন্ত প্রিয় একজন অধ্যাপক Swarup Supakar মহাশয়, Santaldi কলেজ।

তিনি শুধু একজন অতিথি নন, তিনি আমাদের পরিবারেরই একজন অভিভাবকসুলভ মানুষ। প্রতিটি সামাজিক উদ্যোগ, রক্তদান শিবির ও মানবিক কর্মসূচিতে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের পাশে থেকেছেন। তাঁর মূল্যবান সময়, আন্তরিক পরামর্শ, শারীরিক উপস্থিতি এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতা—সবকিছু দিয়েই তিনি আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছেন।

আমাদের রক্ত দান শিবিরে অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি আবারও আমাদের উৎসাহিত করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর এই আন্তরিকতা ও ভালোবাসা আমাদের আগামী দিনের পথচলায় আরও শক্তি জোগাবে।

ফ্রেন্ড ফাউন্ডেশনের সমগ্র টিমের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অসংখ্য শুভেচ্ছা।

আপনার ভালোবাসা ও সহযোগিতা আমাদের আগামী দিনেও এভাবেই সঙ্গে থাকুক।

💚 Friends Foundation
"মানুষের পাশে, মানুষের জন্য।"

ফ্রেন্ড ফাউন্ডেশনের রক্তদান শিবিরে যারা স্বেচ্ছায় রক্তদান করেছিলেন, আজ তাঁদের ব্লাড ডোনেশন এর ক্রেডিট কার্ড গুলো রুগীর ...
04/07/2026

ফ্রেন্ড ফাউন্ডেশনের রক্তদান শিবিরে যারা স্বেচ্ছায় রক্তদান করেছিলেন, আজ তাঁদের ব্লাড ডোনেশন এর ক্রেডিট কার্ড গুলো রুগীর আত্মীয়দের হাতে হাতে একে একে তুলে দেওয়া হচ্ছে ।
এই কার্ডের মাধ্যমে প্রয়োজনে অনেক অসহায় রোগী ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পেয়ে উপকৃত হচ্ছেন। আপনাদের প্রতিটি রক্তদান শুধু একটি ইউনিট রক্ত নয়, বরং একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার অমূল্য অবদান।
ফ্রেন্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল রক্তদাতাকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। 🙏
আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন, নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করুন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করুন। আসুন, সবাই মিলে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দূর করি এবং আরও অনেক মানুষের জীবন বাঁচানোর এই মহৎ উদ্যোগে অংশীদার হই।
"আপনার আজকের রক্তদান, কারও আগামীকালের নতুন জীবন।" ❤️

Address

Block Danga, Durga Mandir Lane
Raghunathpur
723133

Alerts

Be the first to know and let us send you an email when The Friend's Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Friend's Foundation:

Shortcuts

Share