Save Ahiran Wetlands

Save Ahiran Wetlands Environment

20/06/2026

আহিরন ও অজগরপাড়া মোড়ের মাঝে পাগলা নদীর পাশে এইভাবে শহরের আবর্জনা ফেলা হচ্ছে যা নদীটির এবং গঙ্গা নদীর বস্তুতন্ত্রের জন্য ভয়ঙ্কর।

05/06/2026


09/04/2026

পূর্ব কলকাতার জলাভূমি দখল করে পাঁচশোরও বেশি বেআইনি নির্মাণের মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করলেন বিচারপতি অমৃতা সিনহা! কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্মাণ ভাঙার নির্দেশ! আদালতে আবার বিপাকে রাজ্য!

পূর্ব কলকাতার জলাভূমি দখল করে সেখানে বেআইনি নির্মাণের মামলায় এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এ ব্যাপারে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। তাঁর মন্তব্য, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভাঙতে হবে বেআইনি নির্মাণ!

পূর্ব কলকাতায় ৫০০টির বেশি বেআইনি নির্মাণ হয়েছে বলে দাবি তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। অভিযোগ, জলাভূমি ভরাট করে বেআইনি ভাবে ওই সব নির্মাণ করা হয়েছে। সেই মামলায় বিচারপতি সিংহের এজলাসে অতীতে বেশ কয়েক বার শুনানি হয়। সেখানে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আদালতের নির্দেশ ছিল, পুলিশের সহযোগিতা নিয়ে ওই সব বেআইনি নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে।

অভিযোগ, নির্দেশই সার! বেআইনি নির্মাণ ভাঙা তো দূরঅস্ত, অনেক জায়গা চিহ্নিতই হয়নি। সোমবারের শুনানিতে ওই এলাকার পরিস্থিতি নিয়ে আদালতে একটি রিপোর্ট জমা দেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই ক্ষোভ উগরে দেন বিচারপতি সিংহ। তাঁর মন্তব্য, ‘‘বাস্তবে কোনও কাজ হচ্ছে না। অথচ একের পর এক রিপোর্ট জমা পড়ছে। আমি আর রিপোর্ট দেখতে চাই না। আমি দেখতে চাই আদালতের নির্দেশ মেনে কাজ হয়েছে।’’

09/04/2026

জলাভূমি না বাঁচলে প্রকৃতি বাঁচবে না। কোলকাতার অবস্থা যদি এই হয় তাহলে অন্যত্র কি অবস্থা হচ্ছে...

Save Ahiran Wetlands
08/02/2026

Save Ahiran Wetlands

Address

Ahiran, Suti, Murshidabad
Raghunathganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save Ahiran Wetlands posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share