Rangamati M.S Foundation - Service to Humanity

Rangamati M.S Foundation - Service to Humanity Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rangamati M.S Foundation - Service to Humanity, Non-Governmental Organization (NGO), Penrra, Purulia.

ফাউন্ডেশনের শিক্ষক দিবস উদযাপনের বিশেষ কিছু মুহুর্ত
06/09/2025

ফাউন্ডেশনের শিক্ষক দিবস উদযাপনের বিশেষ কিছু মুহুর্ত

স্বাধীনতা দিবস উদযাপন
17/08/2025

স্বাধীনতা দিবস উদযাপন

রাখীবন্ধন 2025
13/08/2025

রাখীবন্ধন 2025

শিক্ষা সফরের দ্বিতীয় দিনে ফাউন্ডেশনের খুদে সদস্যদের নিয়ে বেলুড় মঠ পরিদর্শনে এক বিশেষ মুহুর্ত বৃষ্টি ভেজা রোদ বাদলে ।
24/06/2025

শিক্ষা সফরের দ্বিতীয় দিনে

ফাউন্ডেশনের খুদে সদস্যদের নিয়ে বেলুড় মঠ পরিদর্শনে এক বিশেষ মুহুর্ত বৃষ্টি ভেজা রোদ বাদলে ।

শিক্ষামূলক ভ্রমনে  ফাউন্ডেশনের খুদেদের নিয়ে র‌ওনা দিচ্ছি বেলুড় মঠ দক্ষিনেশ্বর যাদুঘর ভিক্টৌরিয়া মেমোরিয়াল সায়েন্স স...
22/06/2025

শিক্ষামূলক ভ্রমনে ফাউন্ডেশনের খুদেদের নিয়ে র‌ওনা দিচ্ছি বেলুড় মঠ দক্ষিনেশ্বর যাদুঘর ভিক্টৌরিয়া মেমোরিয়াল সায়েন্স সিটি ঘোরানো হবে বাচ্চাদের ।
ছবি পুরুলিয়া স্টেশন

শাপমোচন পত্রিকা লেখা আহব্বান
11/06/2025

শাপমোচন পত্রিকা

লেখা আহব্বান

ভর্ত্তি চলিতেছে
24/12/2024

ভর্ত্তি চলিতেছে

08/09/2024
*👉 শিক্ষক দিবস উদযাপন এবং শিক্ষক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান👈*গত ৫ই সেপ্টেম্বর রাঙামাটি মাল্টি সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেক...
07/09/2024

*👉 শিক্ষক দিবস উদযাপন এবং শিক্ষক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান👈*
গত ৫ই সেপ্টেম্বর রাঙামাটি মাল্টি সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে পালিত হল শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ফাউন্ডেশন পরিচালিত চেতনাশ্রম-র উদ্যোগী ছাত্র-ছাত্রীরা। মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে পরিচালনা করেন ফাউন্ডেশন এর প্রাক্তন ছাত্র তথা সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের ছাত্র পিন্টু রাজোয়াড়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ ফাউন্ডেশন এর সমস্ত কর্মকর্তাগণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরোডি এইচ জি কে বিদ্যাপীঠের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রীযুক্ত গোপাল চন্দ্র পরামানিক মহাশয়। শিক্ষক দিবস উদযাপনের পাশাপাশি স্যারকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন প্রদান করেন ফাউন্ডেশন এর সভাপতি মাননীয় শ্রীযুক্ত নিরঞ্জন মাহাতো মহাশয়। নাচ-গান-আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানকে এক ভিন্নমাত্রা প্রদান করে। দরোডি হাইস্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীযুক্ত গোপালচন্দ্র পরামানিক মহাশয় বলেন ভবিষ্যৎ প্রজন্মকে একজন সুচরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা হলো শিক্ষকের প্রধান কাজ। আমাদের প্রচেষ্টা ও আপনাদের সচেতনতা এ পথকে করে তুলুক আরো সুগম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যার এর বহু প্রাক্তন ছাত্রছাত্রী। স্যারের স্মৃতিচারণা তুলে ধরেন সমাজসেবী পশুপতি মাহাতো, শিক্ষক সঞ্জিত মাহাতো ও অন্যান্য প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিক্ষক শ্রীযুক্ত চিন্ময় ব্যানার্জি মহাশয় তার বক্তব্যে এই বিশেষ দিন ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন কথা তুলে ধরেন এবং দরোডি হাইস্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী গোপাল চন্দ্র পরামানিক মহাশয় কে ফাউন্ডেশন এর পক্ষ থেকে যে মানপত্র দেওয়া হয় তা খুব সুন্দরভাবে পাঠদান করেন চিন্ময় বাবু। বিশিষ্ট শিক্ষক বানেশ্বর গোস্বামী বলেন পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটানোই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারপুয়াড়া চিপিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া দেবী সহিস মহাশয়া। এলাকার মহিলা শিল্পী মাননীয়া মহিতা মাহাতো মহাশয়া ও ফাউন্ডেশনের গানের শিক্ষক শ্রী দুর্গাচরণ মাহাতো মহাশয় ছাত্রীদের সাথে খুব সুন্দর ভাবে বিভিন্ন নৃত্য সহ করম নাচ উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরোডি এইচ জি কে বিদ্যাপীঠের শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত সন্দীপ কুমার ঘোষ মহাশয়। তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি শিক্ষক দিবসের প্রাসঙ্গিকতা ছাত্র-ছাত্রীদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেন। একদিকে যেমন বর্তমান ছাত্র শিক্ষকের সম্পর্কের অবনতির কথা স্মরণ করিয়ে তা পুনরুদ্ধারে আমাদের কি করণীয় তার ব্যাখ্যা দেন, এছাড়াও বলেন সমগ্র ছাত্র সমাজ যদি এ মহান শিক্ষকের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতের পথে চালিত হয়, শিক্ষক মশাইদের প্রতি অনুগত হয়, মা-বাবা গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেদের সুশৃঙ্খল পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা কবিগুরুর সোনার ভারতবর্ষ উপহার দিতে পারব। ফাউন্ডেশন এর তত্ত্বাবধায়ক হারাধন মাহাতো বলেন পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবশেষে ছাত্র-ছাত্রীদের ও উপস্থিত সকলকে মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Address

Penrra
Purulia
723102

Telephone

+919800050896

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangamati M.S Foundation - Service to Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rangamati M.S Foundation - Service to Humanity:

Share