02/11/2022
*নমস্কার🙏🙏সুপ্রভাত*
*আজ বুধবার ..................*
৫১২৪ কলিযুগাব্দ । ২০৭৯ বিক্রম সংবৎ ।। ১৯৪৪ শকাব্দ ।। ৫৩৭ শ্রীচৈতন্যাব্দ ।। ২৫৬৬ বুদ্ধাব্দ ।। *১৫ ই কার্ত্তিক ১৪২৯ বঙ্গাব্দ ।। ২ রা নভেম্বর ২০২২খ্রীষ্টাব্দ॥* সূর্য্যোদয় ঘ ৫।৪৬ মিঃ৷ সূর্য্যাস্ত ঘ ৪।৫৬ মিঃ॥ *নবমী রাত্রি ঘ ১০।৪৭ মিঃ পর্যন্ত পরে দশমী॥॥শুক্লপক্ষ॥* *ধনিষ্ঠানক্ষত্র শেষরাত্রি ঘ ৪।৩ মিঃ॥** জন্মরাশি- *ধনু*
জোয়ার আরাম্ভ দিবা ঘ ৪।৫৬ মিনিট,রাত ঘ ৫।১ মিনিট, ভাঁটা আরাম্ভ দিবা ঘ ৯।৪৬ মিনিট,রাত্রি ঘ ৯।৫১ মিনিট।
*॥আজ শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা॥*
*ঘটনাবলী :-*
১৭৭২ - মর্নিং পোস্ট পত্রিকার প্রথম প্রকাশ।
১৮৮০ – জেমস গার্ফিল্ড যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
*১৮৭৬ - কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সংস্কার সভা’ স্থাপিত হয়।*
১৮৮৯ - উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটা যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়।
১৯১৪ - রাশিয়া ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৬ - ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিদের জন্য আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেনের সম্মতির কথা ঘোষণা করেন।
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয়।
১৯৩০ - হাইলে সোলাসি ইথিওপিয়ার সম্রাট হন।
১৯৪৯ - ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এর আগে দেশটি সাড়ে তিনশ বছর ধরে হল্যান্ডের উপনিবেশ ছিল।
১৯৫৭ - সোভিয়েট ইউনিয়ন স্পুটনিক -২ নামে ২য় বারের মত কৃএিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে।
১৯৬৩ - সৌদি আরবের রাজা সাউদকে সরিয়ে তার সৎভাই ফয়সাল রাজা হন।
*জন্ম :-*
০৯৭১ - মাহমুদ গজনভি, গজনভি সাম্রাজ্যের শাসক।
১৭৯৫ - জেমস কে. পোক, আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১১ তম প্রেসিডেন্ট।
১৮১৫ - জর্জ বুল, ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।
*১৮৩৩ - মহেন্দ্রলাল সরকার, ভারতীয় চিকিৎসক ও অধ্যাপক।(মৃ.২৩/০২/১৯০৪)*
১৮৬৫ - ওয়ারেন জি. হার্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি।
১৮৭৭ - ভিক্টর ট্রাম্পার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
*১৮৮৬ - বাংলাভাষার প্রথম প্রাণপুরুষ আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত ।(মৃ.২৯/০৩/১৯৭১)*
*১৯০৯ - অরুণ মিত্র, বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক।(মৃ.২২/০৮/২০০০)*
১৯১১ - অডয়সেয়ান ইয়টিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।
*১৯২৯ -অমর গোপাল বসু, বাঙালি ভারতীয়-আমেরিকান ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার, বিশ্বখ্যাত অডিও ইকু্ইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান বোস কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা। (মৃ.১২/০৭/২০১৩)*
নোবেল পুরস্কার বিজয়ী কানাডীয়-মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ রিচার্ড এডওয়ার্ড টেইলর।
*১৯৩৫ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গল্পকার।*
১৯৫৯ - স্কটিশ অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার পিটার মুলান।
*১৯৬৫ - শাহরুখ খান, ভারতীয় অভিনেতা।*
১৯৭২ - সামান্থা এমাক অ্যাণ্ড, ইংরেজ অভিনেত্রী, গায়ক ও পরিচালক।
১৯৭৭ - অস্ট্রেলীয়ার কিংবদন্তী ক্রিকেটার ভিক্টর ট্রম্পার।
১৯৮২ - ফরাসি ফুটবলার চার্লস ইটান্ডজে।
*মৃত্যু :-*
১৮১৮ - স্যামুয়েল রোমিলি, বিখ্যাত ব্রিটিশ আইন সংস্কারক।
১৮৪৬ - যিশাইয়র টেগ্নের, সুইডিশ কবি ও বিশপ।
১৯৫০ - জর্জ বার্নার্ড শ', নোবেলজয়ী আইরিশ নাট্যকার।(জ.২৬/০৭/১৮৫৭)
১৯৬৩ - এনজিও ডিনহ ডিয়েম, ভিয়েতনামী রাজনীতিবিদ, ১ম রাষ্ট্রপতি।
১৯৬৬ - পিটার জোসেফ উইলিয়াম ডিবাই, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।
১৯৭৪ - বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও লেখক বরকতউল্লাহ।
১৯৭৫ - পিয়ের পাওলো পাসোলিনি, ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৯৬ - ইভা ক্যাসিডি, আমেরিকান গায়ক ও গিটারিস্ট।
২০০৭ - দক্ষিণ আফ্রিকার অভিনেতা হেনরি কেলে।
২০১২ - সুইডিশ অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার হান্স লিন্ডগ্রেন।
২০১৩ - ক্লিফোর্ড নাস, আমেরিকান লেখক ও অধ্যাপক।
*অন্যান্য :-*
*বিশ্ব নিউমোনিয়া দিবস ৷*
*জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর দিবস। (২রা থেকে ৪ঠা নভেম্বর)*
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ॥
সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কশ্চিদ্ দুঃখভাগ্ ভবেৎ॥ ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ॥
*আজকের দিনটি শুভ ও মঙ্গলময় হোক॥*