Save Ajodhya Hills

Save Ajodhya Hills Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Save Ajodhya Hills, Environmental conservation organisation, Purulia.

অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের এক অন্যতম প্রকৃতিনির্ভর পর্যটনকেন্দ্র। যদিও অযোধ্যা পাহাড় কোনো সংরক্ষিত বনভূমির আওতায় পড়ে না তবুও এখানকার জীববৈচিত্র্য উল্লেখযোগ্য। এখানে প্রায় ২৫০ রকমের পাখি, ৩০ এরও বেশি ধরণের স্তন্যপায়ী, প্রায় ৩০ রকমের সাপ, ১৫০ ধরণের প্রজাপতি পাওয়া যায়। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড আন্তরাজ্য হাতি করিডোরের এক অন্যতম অংশ। এখানে এমন কিছু প্রজাতি পাওয়া যায় যা পশ্চিমবঙ্গের

আর কোথাও পাওয়া যায় না। পুরুলিয়ার মানুষের জীবন ও জীবিকার জিয়নকাঠি এই পাহাড়। যাঁরা শুকনো কাঠ বিক্রি করে সংসার চালান বা চাষবাস করেন বা যাঁরা পর্যটন ব্যবসায়ী, সবার জন্যেই অযোধ্যা পাহাড় সংরক্ষণ আসলে তাঁদের এবং তাঁদের ভবিষ্যত প্রজন্মের জন্যে জীবন ও জীবিকা সংরক্ষণ। এ ছাড়াও অযোধ্যার কোলে ভারতের প্রাচীন জনগোষ্ঠীদের মধ্যে অন্যতম বিরহড়, শবরদের বাস। এছাড়াও বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী অযোধ্যায় বসবাস করেন।
এই বিশাল জীবন, জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণ করাই এই গ্রুপের উদ্দেশ্য। জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একই ছাতার নীচে এসে এই যৌথ মঞ্চ তৈরি করেছেন। এই গ্রুপ সম্পূর্ণ অরাজনৈতিক এবং এই গ্রুপের কাজকর্ম রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা নিষিদ্ধ।

Address

Purulia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save Ajodhya Hills posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share