10/06/2026
🌼(শ্রাদ্ধানুষ্ঠানের উদ্বৃত্ত খাবার মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ)🌼
আজ বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় দা-এর মাধ্যমে জানতে পারলাম, পুরুলিয়ার নডিয়া এলাকার অমিত পাল মহাশয়ের বাড়িতে অনুষ্ঠিত শ্রাদ্ধানুষ্ঠানের পর কিছু খাবার উদ্বৃত্ত ছিল। সেই খাবার নষ্ট না করে প্রায় ৫০ জন মানুষের মধ্যে বিতরণের জন্য তাঁর পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেন।
নতুন দিশা পরিবারের পক্ষ থেকে অমিত পাল মহাশয় ও তাঁর পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। তাঁদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সমাজের কাছে অনুকরণীয়।
উদ্বৃত্ত প্রসাদ ও খাবারগুলি কপুরবাগান এলাকায় প্রয়োজনীয় মানুষের মধ্যে বিতরণ করা হলো।
আপনাদের বাড়ি বা অনুষ্ঠানে অতিরিক্ত খাবার থেকে গেলে তা নষ্ট না করে প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দিতে নতুন দিশা-র সঙ্গে যোগাযোগ করুন।
📞 যোগাযোগ করুন —
7679285353
9835542498
7363839238
আসুন,খাদ্যের অপচয় রোধ করি।
আসুন, মানবতার হাত আরও শক্ত করি।📧
[email protected]
নতুন দিশা
মানুষের জন্য, মানুষের সাথে ❤️