26/12/2025
গত 25 শে ডিসেম্বরের বিশেষ রাতে " প্রয়াস " এর তত্ত্বাবধানে , তৃতীয় বর্ষের ' কম্বল বিতরণ কর্মসূচী ' নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্তে।।
সারারাত শহরের আনাচে কানাচে ঘুরে " প্রয়াস " এর তরফ থেকে কিছু গুরুজনদের হাতে তুলে দেওয়া হয় সাধ্যমত শীতবস্ত্র ও অল্প কিছু খাবার ।।
ওনাদের মুখের হাসি আর ওনাদের দেওয়া আশীর্বাদে 25 ডিসেম্বরের বিশেষ রাত আমাদের কাছে হয়ে ওঠে আরও পবিত্র ও রঙিন।।
এই কর্মসূচি কে সাফল্য মন্ডিত করার উদ্দেশ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রতিটি ব্যক্তির কাছে আমরা কৃতজ্ঞ । পরবর্তী সময়েও আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন এই প্রার্থনা জানাই 🙏🙏
সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।।
ধন্যবাদান্তে
"PRAYAS:An Effort to Support"