Smile UTS Bandwan

Smile UTS Bandwan An initiative to create & share smile & happiness in the society.

উড়িষ্যা বন বিভাগের প্রাক্তন রেঞ্জার ঈশ্বর অশ্বিনী কুমার ষড়ঙ্গি মহাশয়ের ত্রয়োদশ তিরোধান তিথি উপলক্ষে আজ মানবাজার 2 ব্লকে...
31/01/2026

উড়িষ্যা বন বিভাগের প্রাক্তন রেঞ্জার ঈশ্বর অশ্বিনী কুমার ষড়ঙ্গি মহাশয়ের ত্রয়োদশ তিরোধান তিথি উপলক্ষে আজ মানবাজার 2 ব্লকের
1। শুশুনিয়া প্রাথমিক বিদ্যালয়,
2। ধবনী প্রাথমিক বিদ্যালয়,
3। দুর্জয়পাড়া প্রাথমিক বিদ্যালয়
4। হরিয়ালমারী প্রাথমিক বিদ্যালয়
এবং Bandwan ব্লকের
5। বুড়িগোড়া প্রাথমিক বিদ্যালয়
এ মধ্যাহ্ন ভোজন সঙ্গে তিথি ভোজনের আয়োজন করা হয়।

ষড়ঙ্গি মহাশয়ের স্মৃতিতে তার সুযোগ্য সন্তানগণ - অনিমা সৎপথী, আশীষ ষড়ঙ্গি, পীযূষ ষড়ঙ্গি, অসীমা মহাপাত্র, পলাশ ষড়ঙ্গি এবং নাতনি আমাদের মেম্বার ঝিলম দাস এই আয়োজন করেন।

5 টি বিদ্যালয়ের প্রায় 180 জন ছাত্র ছাত্রী আজ ষড়ঙ্গি মহাশয়ের স্মৃতিতে তিথি ভোজনে অংশ নেয়।
বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠান টি আয়োজন করেন
1। Sandip Sen 2। Brihaspati Mahato 3। Biplab Mahato 4। Debnath Dutta
5। Arup Halder ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

স্মাইল এর পক্ষ থেকে ষড়ঙ্গি মহাশয়ের পরিবার কে জানাই অশেষ ধন্যবাদ ।

বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে প্রতি  বছরের মত এবারও স্মাইল ইউটিএস বান্দোয়ান এর সাহায্যে এগিয়ে এসেছেন আমাদের মেম্ব...
22/01/2026

বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মত এবারও স্মাইল ইউটিএস বান্দোয়ান এর সাহায্যে এগিয়ে এসেছেন আমাদের মেম্বার মানবাজার ২ ব্লকের ধবনী গ্রামের সন্দীপ সেন।
আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের আমাদের পরবর্তী প্রজেক্টের জন্য অনুদান।

নিজের প্রিয় জনের শুভ মুহূর্তের আনন্দ আপনারাও ভাগ করে নিতে পারেন আমাদের সাথে।

শুভ বিবাহ বার্ষিকী
শ্রী চিত্তরঞ্জন সেন ও শ্রীমতি মধুমিতা সেন।

গত 20 এবং 21 শে সেপ্টেম্বর 2025Smile UTS Bandwan এর ব্যবস্থাপনায় মোট 5 টি গ্রামে বস্ত্র বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়।2...
22/09/2025

গত 20 এবং 21 শে সেপ্টেম্বর 2025
Smile UTS Bandwan এর ব্যবস্থাপনায় মোট 5 টি গ্রামে বস্ত্র বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়।

20 সে সেপ্টেম্বর মানবাজার 2 ব্লকের পাইসাগড়া এবং ধডাঙ্গর গ্রামে মোট 120 জন শবর জনজাতির মানুষকে নতুন বস্ত্র এবং শুকনো খাবার বিতরণ করেন সাথী ফাউন্ডেশন পুরুলিয়ার সদস্যরা। স্মাইল এর পক্ষ থেকে অনির্বাণ গাঙ্গুলী এবং দেবনাথ দত্ত সমস্ত বিতরণ কর্মসূচি পরিচালনা করেন। আমাদের সঙ্গে সাথী ফাউন্ডেশনের যোগসূত্র রচনা করেছেন স্মাইল এর মেম্বার মাননীয় শেখ জালাল উদ্দিন বাবু।

একুশে সেপ্টেম্বর বান্দোয়ান ব্লকের সিরকা এবং মাংলা গ্রামের ১৬০ জন মহিলার হাতে নতুন শাড়ি এবং ১০০ জন বাচ্চার হাতে নতুন জামা কাপড় তুলে দেন দক্ষিণ ২৪ পরগনা জেলার পানিহাটির পাতাবাহার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানটি স্মাইলের পক্ষ থেকে পরিচালনা করেন অরূপ হালদার, তুষার টুডু, অজিত কুম্ভকার, নিলেশ কুম্ভকার, বিজয় গরাই এবং অন্যান্যরা। পাতাবাহার সংগঠনের পক্ষে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মাননীয় মিঠুন বাবু।

ওই একই দিন বান্দোয়ান ব্লকের রাইকা পাহাড় সংলগ্ন লেদাশাল গ্রামে পঞ্চাশ জন মহিলার হাতে নতুন শাড়ি এবং আরো প্রায় ১০০ জন পুরুষ মহিলার হাতে পোশাক তুলে দেন কলকাতা থেকে আগত শ্রী রঞ্জন মন্ডল মহাশয়। এই সমস্ত পোশাকগুলি আমাদের জন্য পাঠিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঝাঁঝরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা বৃন্দ। স্মাইলের সঙ্গে ঝাঁজরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যোগসূত্র স্থাপন করেছেন আমাদের মেম্বার শ্রীমতি লিপিকা চ্যাটার্জি। স্মাইল এর পক্ষ থেকে ঝাঁঝরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে জানাই অশেষ ধন্যবাদ। স্মাইলের পক্ষে প্রোগ্রামটি পরিচালনা করেন সোমনাথ গোস্বামী।

যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি এ বছর আমাদের মাধ্যমে পুরুলিয়ার প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে গেলেন তাদের সবাইকে স্মাইল ইউটিএস বান্দোয়ানের পক্ষ থেকে জানাই অনেক ধন্যবাদ। ভবিষ্যতেও এক সঙ্গে এই রকমের কাজ করবার ইচ্ছা রইলো।

Smile for a reason...
17/08/2025

Smile for a reason...

গতকালের কিছু ছবি
16/08/2025

গতকালের কিছু ছবি

আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে অন্যান্য বছরের মতো এবার ও স্মাইল ইউটিএস বান্দোয়ান থাকছে Bandwan ও Manbazar ব্লক প্রাথমিক হ...
14/08/2025

আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে অন্যান্য বছরের মতো এবার ও স্মাইল ইউটিএস বান্দোয়ান থাকছে Bandwan ও Manbazar ব্লক প্রাথমিক হাসপাতালে। সেদিন হাসপাতালে ভর্তি রুগীদের হাতে স্বাধীনতার শুভেচ্ছার সাথে তুলে দেওয়া হবে সামান্য ফল ও শুকনো খাবার।

স্বর্গত রুনা পন্ডা এর পূণ্য স্মৃতিতে আমাদের এই প্রজেক্টে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুরুলিয়া নিবাসী আমাদের মেম্বার শ্রী পার্থ গোস্বামী। স্মাইল এর হাতে তুলে দিয়েছেন 5 জন রুগীর জন্য ফল ও শুকনো খাবার।

স্মাইল এর পক্ষ থেকে স্বর্গীয় রুনা পন্ডা এর জন্য অসীম শ্রদ্ধা।

আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পুরুলিয়া জেলার কয়েকটি হাসপাতালে ভর্তি ইনডোর পেসেন্ট দের হাতে তুলে দেব স্বাধীনতার শুভ...
06/08/2025

আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পুরুলিয়া জেলার কয়েকটি হাসপাতালে ভর্তি ইনডোর পেসেন্ট দের হাতে তুলে দেব স্বাধীনতার শুভেচ্ছা।

আমাদের সেই স্বাধীনতার শুভেচ্ছা বিতরণে অংশীদার হতে এগিয়ে এসেছেন বান্দোয়ান নিবাসী শ্রী তপন কুমার মাজি ও শ্রীমতি সবিতা পাল । শ্রীমতি সবিতা পালের শুভ জন্মদিন উপলক্ষে আমাদের হাতে তুলে দিয়েছেন 10 জন রুগীর জন্য ফল ও শুকনো খাবার এর খরচ।

স্মাইল ইউটিএস বান্দোয়ান এর পক্ষ থেকে শ্রী তপন কুমার মাজি ও শ্রীমতি সবিতা পাল কে জানাই অনেক ধন্যবাদ । শ্রীমতি সবিতা পালের জন্য রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা ।

23/07/2025
আমাদের নুতন ব্যাংক একাউন্ট।এবার থেকে শুধুমাত্র এই আকাউন্টেই সাহায্য পাঠাবেন।
22/07/2025

আমাদের নুতন ব্যাংক একাউন্ট।
এবার থেকে শুধুমাত্র এই আকাউন্টেই সাহায্য পাঠাবেন।

BANDWAN RNC Vidyapatith এর প্রধান শিক্ষিকা শ্রীমতি কাকলী আচার্য্য ও পারগেলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী অরূপ চক্রবর্ত...
05/03/2025

BANDWAN RNC Vidyapatith এর প্রধান শিক্ষিকা শ্রীমতি কাকলী আচার্য্য ও পারগেলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী অরূপ চক্রবর্তী তাদের এক মাত্র মেয়ে ANUSHKA CHAKRABORTY এর জন্মদিন উপলক্ষে আজ মানবাজার 2 ও bandwan ব্লকের ৮ টি প্রাইমারি স্কুলে প্রায় 250 জন বাচ্চাকে নিয়ে তিথি ভোজনের আয়োজন করেন।
1। BRAJARAJPUR PRIMARY SCHOOL
2।SHYAMNAGAR PRIMARY SCHOOL
3। Beldih Primary School
4। Kuriapara primary school
5। Durjoy para Primary School
6। Chalka Primary School
7। Krishnapur Santalpara SSK
8। Ghatihuli Primary School
এই 8 টি স্কুলে
mdm এর সঙ্গে তিথি ভোজনে আজ CHICHKEN, MISTI ও CAKE খাওয়ানো হয়।

প্রোগ্রামটি এরেঞ্জ করেন সংশ্লিষ্ট স্কুল গুলিতে থাকা স্মাইল ইউটিএস বান্দোয়ান এর মেম্বাররা।

স্মাইল এর পক্ষ থেকে অনুষ্কার জন্য রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা।

Address

Purulia
723129

Alerts

Be the first to know and let us send you an email when Smile UTS Bandwan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share