18/03/2026
ব্যারাকপুর থেকে বিধান নগর যাওয়ার ট্রেনে দেখা হয় ভদ্রমহিলার সাথে। *ইউটেরাস ক্যান্সার হয়েছে*। তার সাথে কথা বলতে জানালো,, কোভিডের সময় স্বামী মারা গেছে। একটাই ছেলে, মা কে সঙ্গে রাখে না। তাই তাকে বর্তমানে একটা আশ্রমে থাকতে হয়। *কল্যানী এমস্ এ চিকিৎসা চলছে।* অনেক রাস্তা একসাথে কথা বলতে বলতে বহুবার কাঁদল।
তার কাছে অনলাইন পেমেন্ট এর কোন অপশন নেই। ক্যাশ দিতে হলো। বেশি টাকা না থাকায়, বাধ্য হয়েই সামান্য কয়েক টাকা তার হাতে দিয়ে এসেছে গ্ৰুপের ক্যাশিয়ার Sibu Jana
আমাদের ফোন নাম্বার, ইত্যাদি দিয়ে এসেছি। যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে।
আপনিও সাহায্য করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
আসলে আমরা সবাই কোন না কোন দিকে অসহায়।