30/09/2025
" মহাষ্টমী "
আজ মহাষ্টমী - উৎসবের মধ্য গগনে আমরা উপস্থিত হয়েছি। মা দুর্গা আজকের দিনে মহিষাসুর বধ করে পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছিলেন। মা দুর্গার ঐশ্বরিক শক্তি ও সাহস আমাদের অনুপ্রাণিত করে এবং মায়ের আদ্যা শক্তি আমাদের সকলের মধ্যে ঝরে পড়ুক এই কামনায় পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিনের তরফ থেকে আমরা জ্ঞাপন করিলাম।
আজ মহাষ্টমীর ও নবমীর সন্ধিক্ষণে পবিত্র সন্ধিপূজায় আমাদের অশুভ শক্তি বলিদানের মাধ্যমে পরিসমাপ্তি ঘটুক এবং শুভ শক্তি আপনাদের সকলের মধ্যে বিরাজমান হোক।
আপনার প্রত্যেক পদক্ষেপে - সুস্থ, শান্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে জাগরিত হোক আমরা সংগঠনের তরফ থেকে সকলের মঙ্গল কামনা করি।
ভালো থাকুন - সুস্থ থাকুন,
আনন্দ উৎসবে মেতে উঠুন।
পুজো আপনাদের ভালই কাটুক।
ইতি
পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন
সংগঠন