15/08/2026
বিধানসভায় চুক্তিভিত্তিক শ্রমিকদের কথা
বিগত বাজেটে চুক্তিভিত্তিক শ্রমিকদের জন্য প্রত্যাশিত কোনও সুখবর না থাকায় রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক শ্রমিকের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিধানসভায় তুলে ধরে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস চুক্তিভিত্তিক শ্রমিকদের অধিকার, কাজের নিরাপত্তা, মর্যাদা এবং ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সময়োপযোগী বক্তব্য রেখেছেন।
চুক্তিভিত্তিক শ্রমিকরা রাজ্যের অর্থনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার অবিচ্ছেদ্য অংশ। তাঁদের শ্রমের স্বীকৃতি, ন্যায্য অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
শ্রমিকের পরিশ্রমের মর্যাদা চাই। চুক্তিভিত্তিক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য আরও কার্যকর পদক্ষেপ চাই।
এই বক্তব্য শুধু বিধানসভার বক্তব্য নয়, রাজ্যের অসংখ্য চুক্তিভিত্তিক শ্রমিকের প্রত্যাশা ও হতাশার প্রতিফলন।
শ্রমিকের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের দাবি ও সংগ্রাম চলবে।
#চুক্তিভিত্তিকশ্রমিক
#শ্রমিকঅধিকার
#শ্রমিকেরমর্যাদা
#চুক্তিভিত্তিকশ্রমিকদেরঅধিকার