RCHSS

Call Directions Website Contact the organization

RCHSS RCHSS is a non-governmental, non-profit civil society organization, working with community innovations for achieving sustainable development.

Specially in livelihood including reduction of major gaps between agriculture and nutrition.

বিষ্ণুর এই গল্প ভালো লাগলে ছড়িয়ে দিন সবার মাঝে।
21/09/2026

বিষ্ণুর এই গল্প ভালো লাগলে ছড়িয়ে দিন সবার মাঝে।

একটি পেঁপে গাছ এবং বদলে যাওয়া উঠোনের গল্পবাড়ির উঠোনে পোঁতা একটা অতি সাধারণ চারাগাছ কি একটা গোটা গ্রামীণ পরিবারের পুষ্টি ...
20/08/2026

একটি পেঁপে গাছ এবং বদলে যাওয়া উঠোনের গল্প

বাড়ির উঠোনে পোঁতা একটা অতি সাধারণ চারাগাছ কি একটা গোটা গ্রামীণ পরিবারের পুষ্টি আর অর্থনীতির ছবিটা বদলে দিতে পারে? উত্তর লুকিয়ে রয়েছে মালদার গাজোলের একটি সাম্প্রতিক উদ্যোগে।

২০২৫ সালে রাজাদীঘি কমিউনিটি হেলথ্‌ সার্ভিস সোসাইটির (RCHSS) উদ্যোগে আমাদের ক্যাম্পাসে একটি নার্সারি বেড নিজ হাতে তৈরি করে তাতে পেঁপের বীজ বপন করা হয়েছিল। পরবর্তী কয়েক মাসে 'ফ্রূটস ফর নিউট্রিশন’ (Fruits4Nutrition) কর্মসূচির অধীনে গাজোল ও পুরাতন মালদার বিভিন্ন গ্রামে প্রায় ৫০০টি পেঁপে চারা বিনামূল্যে বিতরণ করা হয়। কোনো নির্দিষ্ট বড় বাজেটের ভরসায় নয়, বরং মূল কর্মসূচির পাশাপাশি সমাজকল্যাণে এমন একটি সহজ ও বাজেট-হীন উদ্যোগ নেওয়া হয়েছিল। শুধু বিতরণ নয়, নিয়মিত তদারকি চালানো হয় বছরভর।

কৃষিকাজের প্রাকৃতিক নিয়মেই সব চারা টিকে থাকেনি। তবে বিতরণ করা গাছের মধ্যে প্রায় ৩০০টি চারা আজ পূর্ণাঙ্গ ফলবতী গাছে পরিণত হয়েছে।

বর্তমানে এই গাছগুলি গ্রামগুলির পরিবার-স্তরে পুষ্টির ঘাটতি মেটাতে বড় ভূমিকা নিচ্ছে। প্রতিদিনের খাদ্যতালিকায় টাটকা পেঁপে যুক্ত হওয়ার পাশাপাশি অনেক পরিবার উদ্বৃত্ত ফসল স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন— যার জন্য তাঁদের কোনো মূলধন নিয়োগ করতে হয়নি।

এই কর্মসূচির জন্য বিশাল কোনো পরিকাঠামোর প্রয়োজন পড়েনি। দরকার ছিল কেবল একটি নার্সারি বেড, নিয়মিত দেখভাল এবং পরিবারের সদিচ্ছা। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এই সাফল্য একটি স্পষ্ট বার্তা দেয়: অর্থবহ ও দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য সব সময় বড় বাজেটের প্রয়োজন হয় না। সামান্য সদিচ্ছা আর স্বল্প ব্যয়ের উদ্যোগও যে গ্রামীণ জীবনের আমূল পরিবর্তন আনতে পারে, মালদার এই গ্রামগুলিই তার প্রমাণ।

------------------------------------------------

What can one plant in a courtyard change?

Can a single, ordinary sapling planted in a home courtyard change the picture of nutrition and economy for an entire rural family? The answer lies in a recent initiative from Gazole, Malda.

In 2025, under an initiative of the Rajadighi Community Health Service Society (RCHSS), a nursery bed was built by hand on our campus and sown with papaya seeds. Over the following months, under the Fruits4Nutrition programme, nearly 500 papaya saplings were distributed free of cost across various villages in Gazole and Old Malda. This was not undertaken on the strength of any large, dedicated budget — rather, it reflects a simple, non-budgeted initiative taken up alongside our core programmes, in the interest of community welfare. Distribution was followed by regular monitoring throughout the year, not left to chance.

As with any natural agricultural process, not every sapling survived. However, of those distributed, approximately 300 have today grown into mature, fruit-bearing plants.

These plants are now playing a significant role in addressing nutritional gaps at the household level across these villages. Alongside adding fresh papaya to daily diets, many families are also selling surplus produce in the local market for additional income — without having had to invest any capital of their own.

This programme required no large infrastructure. What it needed was simply a nursery bed, consistent care, and the willingness of families. This success sends a clear message for rural development: meaningful and lasting change does not always require a large budget. These villages in Malda stand as proof that a little goodwill and a low-cost initiative can bring about profound change in rural life.

Association Essentiel

Happy Independence Day!
15/08/2026

Happy Independence Day!

আজ (১ আগস্ট ২০২৬) গাজোল ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভারতের জনগণনা-২০২৭ (Census India 2027)Self Enumeration Rollout Pro...
01/08/2026

আজ (১ আগস্ট ২০২৬) গাজোল ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভারতের জনগণনা-২০২৭ (Census India 2027)Self Enumeration Rollout Programme-এ রাজাদিঘি কমিউনিটি হেলথ সার্ভিস সোসাইটি (RCHSS)-এর পক্ষ থেকে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল।

অনুষ্ঠানে গাজোল বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী চিন্ময় দেব বর্মন মহাশয়ের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। জনগণনা-২০২৭ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার পাশাপাশি বিভিন্ন সহভাগীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে।

এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সফল আয়োজনের জন্য গাজোলের ব্লক উন্নয়ন আধিকারিক (BDO), গাজোল ব্লক প্রশাসন এবং জনগণনা দপ্তরকে আন্তরিক ধন্যবাদ।

আসুন, আমরা সকলে জনগণনায় অংশগ্রহণ করি এবং সঠিক তথ্য প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন পরিকল্পনাকে আরও শক্তিশালী করি।

Today (1 August 2026), I had the opportunity to attend the Census of India 2027 Self Enumeration Rollout Programme on behalf of Rajadighi Community Health Service Society (RCHSS).

The programme was further enriched by the presence of Hon’ble MLA of Gazole Assembly Constituency, Shri Chinmay Deb Barman, highlighting the importance of public participation in this national exercise. The event provided valuable insights into Census 2027 and an opportunity to engage with various stakeholders.

Sincere thanks to the Block Development Officer, Gazole Block Administration, and the Census Department for organizing this meaningful initiative.

Let us all participate in the Census and contribute to stronger, evidence-based development planning for our nation.

🧘 আন্তর্জাতিক যোগ দিবসে RCHSS২১ জুন ২০২৬, দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মালদার এখলাখিতে RCHSS-এর কর্মী ও সহযোগীরা ...
21/06/2026

🧘 আন্তর্জাতিক যোগ দিবসে RCHSS

২১ জুন ২০২৬, দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মালদার এখলাখিতে RCHSS-এর কর্মী ও সহযোগীরা একত্রিত হয়েছিলেন। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমরাও যোগচর্চার এই প্রাচীন ঐতিহ্যকে উদযাপন করেছি।

এ বছরের প্রতিপাদ্য — “সুস্থ বার্ধক্যের জন্য যোগ” (Yoga for Healthy Ageing) — আমাদের স্বাস্থ্য ও প্রবীণ পরিচর্যার কাজের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। যোগ একটি আজীবন সঙ্গী, যা প্রতিটি বয়সে শরীরের শক্তি, সচলতা এবং মনের প্রশান্তি বজায় রাখতে সহায়তা করে।

খোলা আকাশের নিচে আমাদের কর্মী, স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামের মায়েরা একসঙ্গে প্রাণায়াম ও বিভিন্ন যোগাসনের অনুশীলন করেন।

সুস্থ শরীর, শান্ত মন, শক্তিশালী সমাজ। 🌿

🧘 RCHSS on International Day of Yoga

On 21 June 2026, marking the 12th International Day of Yoga, the RCHSS family came together at Eklakhi in Malda. Alongside millions across the world, we too celebrated this ancient tradition of yoga practice.

This year's theme — Yoga for Healthy Ageing — is deeply connected to our work in health and elderly care. Yoga is a lifelong companion, helping sustain the body's strength, mobility, and peace of mind at every age.

Under the open sky, our staff, students and the mothers of the village practised together — pranayama and a range of asanas.

Healthy body, calm mind, stronger community.

Association Essentiel Ministry of Ayush, Government of India

A simple pit, dug beside a village home in Malda, West Bengal is now part of a story told by the Smithsonian.We're incre...
16/06/2026

A simple pit, dug beside a village home in Malda, West Bengal is now part of a story told by the Smithsonian.

We're incredibly proud to share that the work of Rajadighi Community Health Service Society features in "Living with the Land — Stories of Indigenous Agriculture," a new book from the Smithsonian Science Education Center.

The chapter on dobas explores a practice that has quietly sustained rural India for generations: hand-dug pits that capture monsoon rain, recharge groundwater, water home gardens, support livestock, and even raise fish. In a district like ours — where July can bring more than 340 mm of rain and December barely a few — these humble pits are a lifeline against drought.

It means a great deal to see our region and our community's knowledge recognised on a global stage. The photographs in the chapter were taken right here in our project area, and our Doba-Based Livelihood Programme is featured for blending Indigenous water wisdom with practical science to help families build resilience.

To every family, farmer, and colleague who has dug, maintained, and believed in this work — thank you. This recognition belongs to you.

📖 You'll find the story in the Dobas chapter 👇
https://ssec.si.edu/stories-of-indigenous-agriculture

With gratitude to the Smithsonian Science Education Center for spotlighting solutions that are simple, sustainable, and rooted in community.

শ্রম নয়, শিক্ষা | Education, Not Labour আজ ১২ জুন, বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে রাজাদিঘি কমিউনিটি হেলথ সার্ভিস সো...
12/06/2026

শ্রম নয়, শিক্ষা | Education, Not Labour
আজ ১২ জুন, বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে রাজাদিঘি কমিউনিটি হেলথ সার্ভিস সোসাইটি (RCHSS)-এর উদ্যোগে মালদা জেলার গাজোল ব্লকের রাজাদিঘি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সচেতনতা সভা ও পদযাত্রা।

এই বিদ্যালয়ের অধিকাংশ শিশু আসে দরিদ্রতম পরিবার থেকে — যাদের বাবা-মায়েরা কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দেন। ফলে অনেক শিশু হয় বিদ্যালয়ছুট, নয়তো অনিয়মিত। এই শিশুদের শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনতে ও ধরে রাখতে RCHSS বিদ্যালয় ও সমাজস্তরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে।

আজকের কর্মসূচিতে শিশু, অভিভাবক ও শিক্ষকরা একসাথে অঙ্গীকার করলেন — শিশুর হাতে বই চাই, শ্রমের বোঝা নয় ভাই!

Stop Child Labour. Start Education.

On the occasion of World Day Against Child Labour (12 June 2026), RCHSS organised an awareness session and community rally at Rajadighi Primary School, Gazole Block, Malda.

Most children attending this school come from the poorest of poor families, where parents migrate to other states in search of work. As a result, many children drop out of school or attend irregularly due to the absence of guidance at home. RCHSS is intervening at both the school and community level to bridge this gap — bringing children back to learning and keeping them there.

Today, children, parents, and teachers marched together with one voice: Books in their hands, not burdens on their backs.

Together, let's create a world where every child is free to learn, grow and thrive. 🌱

📍Rajadighi Primary School | 12.06.2026

#শিশুশ্রম_রুখুন #শ্রম_নয়_শিক্ষা #শৈশব_ফেরাও Association Essentiel Ministry of Labour and Employment, Government of India to

🌿 World Environment Day 2026📍 Kharnoona Primary School, Gazole Block, Malda"Inspired by Nature. For Climate. For Our Fut...
06/06/2026

🌿 World Environment Day 2026
📍 Kharnoona Primary School, Gazole Block, Malda

"Inspired by Nature. For Climate. For Our Future."

On 5th June 2026, RCHSS celebrated World Environment Day with the children of Kharnoona Primary School — through open discussions on environment, a drawing competition, community drama, a rally through the tribal village, tree plantation, and prize distribution. Small hands, big hopes. 🌱

We are grateful to Kharnoona Primary School for warmly hosting this celebration and to Association Essentiel, Switzerland for making this community action possible through their generous support.

🌿 বিশ্ব পরিবেশ দিবস ২০২৬
📍 খারনুনা প্রাথমিক বিদ্যালয়, গাজোল ব্লক, মালদা

"প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর তরে। আমাদের ভবিষ্যতের জন্য।"

৫ই জুন ২০২৬, RCHSS খারনুনা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সাথে পালন করল বিশ্ব পরিবেশ দিবস — পরিবেশ বিষয়ক উন্মুক্ত আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, আদিবাসী গ্রামে র‍্যালি, বৃক্ষরোপণ এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। ছোট্ট হাতে বড় স্বপ্নের বীজ বপন। 🌱

খারনুনা প্রাথমিক বিদ্যালয়-কে আন্তরিক ধন্যবাদ এই আয়োজনে আমাদের হাতে হাত মেলানর জন্য এবং অ্যাসোসিয়েশন এসেনশিয়েল, সুইজারল্যান্ড-কে কৃতজ্ঞতা তাঁদের অকুণ্ঠ সহযোগিতার জন্য।

#বিশ্বপরিবেশদিবস Association Essentiel

World Environment Day 2026at different locations of the Old Malda block!"Inspired by Nature. For Climate. For Our Future...
05/06/2026

World Environment Day 2026
at different locations of the Old Malda block!

"Inspired by Nature. For Climate. For Our Future."

A meaningful coming together of voices that shape children’s futures.In a recent stakeholder meeting, our child champion...
23/03/2026

A meaningful coming together of voices that shape children’s futures.

In a recent stakeholder meeting, our child champions, teachers, and representatives from health, ICDS, and SHGs joined parents to reflect on students’ participation and learning. The discussions were grounded, honest, and forward-looking.

With the support of Association Essentiel, Switzerland, Rajadighi Community Health Service Society (RCHSS) has been consistently working to identify, enrol, and support out-of-school children—helping them return to and continue their education journey.

Teachers shared their appreciation for the infrastructure support extended to three schools, including purified drinking water facilities and the collective efforts during Shramadaan Utsav to build and nurture school kitchen gardens. Iron net fencing has further ensured the protection and sustainability of these spaces.

These kitchen gardens are already contributing to daily mid-day meals with fresh, nutritious vegetables, while also becoming learning spaces where children engage with practical skills like gardening.

The half-day meeting concluded on a warm note with the distribution of pending Rural Rise awards to the mothers and a joyful group photograph.

Address

Old Malda
732102

Opening Hours

Monday 9:30am - 5pm
Tuesday 9:30am - 5pm
Wednesday 9:30am - 5pm
Thursday 9:30am - 5pm
Friday 9:30am - 5pm
Saturday 9:30am - 5pm

Telephone

+919002162896

Alerts

Be the first to know and let us send you an email when RCHSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to RCHSS:

Shortcuts

Share