Dr. Nister Social Welfare Society

Dr. Nister Social Welfare Society K.F. Health and Diagnostic Centre is support partner of Dr. Nister Social Welfare Society.

We, Dr. Nister Social Welfare Society is a Non- Governmental Organization engaged in different kinds of charitable work mainly for underprivileged people of the Society. Our Vision is to make the world beautiful and livable for all the leaving specie. Our Mission is to work hand in hand and facilitate underprivileged people with the essential amenities of the life.

রঙে রঙে রঙিন হয়ে উঠুক আগামীর পথ চলা।ঐতিহ্যের হাত ধরে আমরা এগিয়ে চলি এক সুন্দর ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে।শুভ নববর্ষ ১৪৩৩।...
15/04/2026

রঙে রঙে রঙিন হয়ে উঠুক আগামীর পথ চলা।
ঐতিহ্যের হাত ধরে আমরা এগিয়ে চলি এক সুন্দর ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে।
শুভ নববর্ষ ১৪৩৩। সবার জীবনে আসুক সার্থকতা ও সমৃদ্ধি।

Good Friday reminds us that even the smallest act of kindness can bring the greatest change. Let’s keep serving
03/04/2026

Good Friday reminds us that even the smallest act of kindness can bring the greatest change. Let’s keep serving

Eid Mubarak! May this festival remind us of the importance of gratitude, kindness, and sharing happiness with everyone a...
21/03/2026

Eid Mubarak! May this festival remind us of the importance of gratitude, kindness, and sharing happiness with everyone around us.

Making headlines once again!Dr. Nister’s impactful work continues to inspire, now featured in Malda Samachar (Page 5, 18...
19/03/2026

Making headlines once again!
Dr. Nister’s impactful work continues to inspire, now featured in Malda Samachar (Page 5, 18th March).
A story of dedication, compassion & real change.

When service becomes a mission, recognition follows. 💙Honoured to see Dr. Nister’s relentless efforts featured in Aponzo...
18/03/2026

When service becomes a mission, recognition follows. 💙
Honoured to see Dr. Nister’s relentless efforts featured in Aponzone Patrika.
A true example of compassion in action.

Not all heroes wear capes, some serve silently until the world notices.Honoured to see Dr. Nister’s work featured in Pur...
17/03/2026

Not all heroes wear capes, some serve silently until the world notices.
Honoured to see Dr. Nister’s work featured in Purber Kalom, celebrating true service towards humanity. 💙

15/03/2026

শিরোনাম: মানবতার সেবায় ডা. নিস্তার: ঈদ উপলক্ষে চার ব্লকের বাসিন্দাদের মাঝে বস্ত্র বিতরণ সম্পন্ন

মালদা, ১৪ মার্চ: মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন ডা. নিস্তার। প্রতি বছরের মতো এবারও ঈদ, দুর্গাপূজা ও শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে জেলার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে ' ডা. নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি'। গত ১১ই মার্চ থেকে শুরু হওয়া এই বস্ত্র বিতরণ কর্মসূচি আজ সমাপ্ত হয়েছে। চার দিন ধরে সংস্থার মোহনা গ্রামস্থ কার্যালয়ে মানুষের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই চার দিন সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সংস্থার কার্যালয়ে বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়। দূর-দূরান্ত থেকে আসা সুবিধাবঞ্চিত মানুষজন এই বস্ত্র সংগ্রহ করেন। সংস্থার সদস্যরা প্রতিটি আগত মানুষের খোঁজখবর নিয়ে তাঁদের হাতে তুলে দেন এই উপহার।

সংস্থার উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবী ডা. নিস্তার জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবেই এই উদ্যোগ। চিকিৎসক হিসেবেও তিনি যেমন রোগীদের সেবা করেন, তেমনই সমাজসেবী হিসেবেও তিনি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান। বিগত কয়েক দশক থেকেই তিনি এই মানবিক কাজ করে আসছেন। তাঁর এই মহৎ প্রয়াসে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বমহলে প্রশংসার ঢল নেমেছে।

এবারের বিতরণ কর্মসূচিতে মোট ৯১৫০ পিস বস্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০০০ পিস শাড়ি, ২০০০ পিস লুঙ্গি, ১৬৯০ পিস ছোট বাচ্চাদের ড্রেস এবং ৪৬০ পিস পাঞ্জাবি। সংস্থা সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ বস্ত্র জেলার চারটি ব্লকের মোট ৭২টি গ্রামের বাসিন্দাদের মাঝে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মানিকচক ব্লক, ইংলিশ বাজার ব্লক, কালিয়াচক - ২ ব্লক এবং রতুয়া - ২ ব্লকের বাসিন্দারা মোহনা গ্রামের সংস্থার কার্যালয়ে এসে এই বস্ত্র সংগ্রহ করেছেন।

ডা. নিস্তারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার বাসিন্দারা আবেগপ্রবণ হয়ে বলেন, "উনি শুধু ডাক্তার নন, তিনি আমাদের অভিভাবক। প্রতি বছরই তিনি অসহায়দের কথা ভাবেন, নতুন জামা কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফোটান। এবারের ঈদের আগে এই উপহার সত্যিই আমাদের জন্য অনেক কিছু। আমাদের গ্রাম থেকে এখানে আসতে কষ্ট হলেও উনি যে আমাদের ডেকেছেন, নিজের অফিস থেকে এই কাপড় দিয়েছেন, এতে আমরা অভিভূত।"

স্থানীয় বাসিন্দা সকিনা বিবি নামে এক গৃহবধূ জানান, "আমার স্বামী দিনমজুর। দুটি মেয়ে নিয়ে খুব কষ্টে সংসার চলে। ঈদে মেয়েদের নতুন জামা কেনার সামর্থ্য ছিল না। ডা. নিস্তার স্যারের দেওয়া এই ড্রেস পেয়ে ওরা খুব খুশি। দূর থেকে আসতে হলেও ওনার এই দান আমাদের জন্য আশীর্বাদ। আল্লাহ ওনাকে ভালো রাখুন।"

মানিকচক ব্লকের বাসিন্দা আব্দুল জলিল নামে এক বৃদ্ধ জানান, "বয়স হয়েছে, পায়ে সমস্যা। তবুও স্যারের দেওয়া লুঙ্গি নিতে আসতেই হবে। উনি গরিব মানুষের এমন ডাক্তার, শুধু রোগ দেখেন না, মানুষের দুঃখও দেখেন। ওনার মতো মানুষ এ যুগে বিরল।

সংস্থার সদস্যরা জানান, চার দিন ধরে সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষ ভিড় করেছেন। আমরা প্রত্যেককে যাতে সঠিকভাবে বস্ত্র দিতে পারি, সেদিকে নজর রেখেছি।

শুধু চিকিৎসা পরিষেবাতেই সীমাবদ্ধ না থেকে সমাজের কল্যাণে ডা. নিস্তার ও তাঁর সংস্থার এই নিরলস প্রচেষ্টা সত্যিই অনুপ্রেরণার। গত চারদিন ধরে চলা এই বস্ত্র বিতরণ কর্মসূচি শেষ হলেও, এলাকার মানুষের মুখে এখনও ডা. নিস্তারের এই মানবিক উদ্যোগের প্রশংসা থামছে না। সংস্থার তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা এভাবে মানুষের পাশে থাকবেন এবং প্রয়োজনীয় সব ধরনের সাহায্য অব্যাহত রাখবেন।

Happy International Women’s Day 💜✨May every girl grow up knowing her worth and believing she can achieve anything.      ...
08/03/2026

Happy International Women’s Day 💜✨
May every girl grow up knowing her worth and believing she can achieve anything.

Happy Holi 🌸🌈May the joy of colors and the sweetness of celebration bring harmony and positivity to your world.         ...
03/03/2026

Happy Holi 🌸🌈
May the joy of colors and the sweetness of celebration bring harmony and positivity to your world.

Ramadan Mubarak 🤲🌙May Allah accept your fasts, forgive your sins, and shower you with mercy and guidance every day.     ...
17/02/2026

Ramadan Mubarak 🤲🌙
May Allah accept your fasts, forgive your sins, and shower you with mercy and guidance every day.

Address

Village & P. O. Mohona, P. S. Manikchak
Old Malda
732202

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nister Social Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr. Nister Social Welfare Society:

Share