13/01/2026
গতরাত্রে মানবতার টানে আমাদের এনজিওর উদ্যোগে দুস্থ, অসহায় ও ভবঘুরে মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কনকনে শীতের রাতে এই ছোট্ট সহায়তা তাদের জীবনে এনে দিয়েছে একটু উষ্ণতা, ভরসা আর বেঁচে থাকার সাহস।
এই মহৎ ও মানবিক কাজে যাঁরা হৃদয় থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রতি আমাদের এনজিওর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আপনাদের দানের মাধ্যমেই সম্ভব হয়েছে এই মানবিক উদ্যোগ।
মানবতার এই পথচলায় আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা। ভবিষ্যতেও সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা আপনাদের সঙ্গেই এগিয়ে যেতে চাই। ❤️🙏