15/09/2024
হালিশহর ধ্রুবতারা ফাউন্ডেশন, সরকারী নথিভুক্তির আগে যা ছিল HRPV96 Friends Foundation, আমাদের একটা আবেগের নাম। আজ আমরা চতুর্থ বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করলাম ও হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের কিছু সংখ্যক মেধাবী ছাত্রছাত্রীকে আমাদের সামর্থ অনুযায়ী কিছু অনুদানের হাত বাড়িয়ে দিলাম, যা যাদের এগিয়ে যাওয়ার পথে কিছুটা সাহায্য করবে।
ফাউন্ডেশনের সকলকে আন্তরিক ধন্যবাদ। যাঁরা রক্ত দিলেন, তাদের সবাইকে অভিনন্দন। তীব্র প্রাকৃতিক বিপর্যয়ের চোখ রাঙানি উপেক্ষা করে যাঁরা আমাদের সাথে ছিলেন, সকলকে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা। শুভেচ্ছা তাঁদেরও, যাঁরা এই দুর্যোগে রক্ত সংগ্রহ করতে আসলেন, যিনি শব্দ প্রক্ষেপনে সাহায্য করলেন তাকেও শুভেচ্ছা। আন্তরিক ধন্যবাদ জানাই বিবেকানন্দ ইন্সটিটিউটের বর্তমান সম্পাদক ও সকল মেম্বারদের।
সংস্থা প্রাক্তনীদের পাশে চায়, সব প্রাক্তনীরা আসুন, আমরা একই ছাতার নীচে দাঁড়াই, আমাদের সাধারন পরিচয় হোক, আমরা হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের প্রাক্তনী।
তিলোত্তমা এখোনো বিচার পায়নি। আমাদের সংস্থার চলতে থাকা দাবী,