Miradhigirpar Azad Hind NGO

Miradhigirpar Azad Hind NGO বিভিন্ন সমাজসেবামূলক কাজে সাহায্য ও ?

26/08/2026
আজ আমরা মিরাদিঘীরপার আজাদ হিন্দ NGO-এর পক্ষ থেকে আমাদের এলাকার বেরাজাল গ্রামের কৃতী সন্তান হামিদা বেগম তালুকদারের বাসভবন...
26/08/2026

আজ আমরা মিরাদিঘীরপার আজাদ হিন্দ NGO-এর পক্ষ থেকে আমাদের এলাকার বেরাজাল গ্রামের কৃতী সন্তান হামিদা বেগম তালুকদারের বাসভবনে উপস্থিত হয়েছি তাঁকে আন্তরিকভাবে সংবর্ধনা ও শুভেচ্ছা জানাতে।

হামিদা বেগম LL.B. ডিগ্রি অর্জন করে All India Bar Examination (AIBE)-XXI সফলভাবে উত্তীর্ণ হয়ে আমাদের পরিবার, সমাজ ও সমগ্র এলাকার জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই সাফল্য আমাদের এলাকার অন্যান্য ছেলে-মেয়েদেরও উচ্চশিক্ষার প্রতি উৎসাহিত করবে।

আমরা আশা করি, ভবিষ্যতে তিনি একজন সৎ, দক্ষ ও মানবিক আইনজীবী হিসেবে মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মিরাদিঘীরপার আজাদ হিন্দ NGO-এর পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

ধন্যবাদ।

আজ আমরা Miradighirpar AZAD HIND NGO-এর পক্ষ থেকে Nilambazar Circle Office-এর মাননীয় সার্কেল অফিসারের নিকট নিলামবাজার প্...
22/04/2026

আজ আমরা Miradighirpar AZAD HIND NGO-এর পক্ষ থেকে Nilambazar Circle Office-এর মাননীয় সার্কেল অফিসারের নিকট নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চরম অব্যবস্থা ও জরুরি চিকিৎসা পরিষেবার অভাব নিয়ে একটি গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম প্রদান করেছি।

মানুষের মৌলিক অধিকার—স্বাস্থ্যসেবা—এভাবে উপেক্ষিত হতে পারে না। আমরা আশা করি, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং সাধারণ মানুষের ভোগান্তির অবসান ঘটবে।

দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের দুই প্রিয় সহকর্মী ভাই—একরাম হোসেন, পিতা: খছরুল হ...
27/12/2025

দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের দুই প্রিয় সহকর্মী ভাই—
একরাম হোসেন, পিতা: খছরুল হক, গ্রাম: গুয়াসপুর এবং
সৌরভ নমঃশূদ্র, পিতা: সরজিত নমঃশূদ্র, গ্রাম: মির্জানগর।
বর্তমানে তাঁরা নিজেদের জীবনে নতুন একটি অধ্যায় শুরু করার লক্ষ্যে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক। সেই প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞতার প্রমাণস্বরূপ কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাঁদের উভয়কেই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— মানুষ মানুষের জন্য। আমাদের NGO-এর পক্ষ থেকে দেওয়া এই সামান্য সহযোগিতা যদি তাঁদের সামনে নতুন সম্ভাবনার পথ খুলে দেয়, তাতেই আমাদের সার্থকতা ও আনন্দ।
তাঁদের দু’জনেরই উজ্জ্বল ভবিষ্যৎ, সফল জীবন ও সুন্দর আগামীর জন্য আন্তরিক শুভকামনা রইল। 🌸🤝

আমাদের NGO–র সভাপতি রুহন দত্ত মহাশয় আজ সারাদিন বেরাজাল এলাকায় সেই অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ছেলেটির তত্ত্বাবধানে ব্য...
17/12/2025

আমাদের NGO–র সভাপতি রুহন দত্ত মহাশয় আজ সারাদিন বেরাজাল এলাকায় সেই অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ছেলেটির তত্ত্বাবধানে ব্যস্ত ছিলেন, যাকে কে বা কারা গতরাতে বেরাজাল এলাকায় ফেলে রেখে যায়। ছেলেটির পরিচয় নিশ্চিত করে পরিবারের হাতে নিরাপদে তুলে দেওয়ার জন্য তিনি অত্যন্ত পরিশ্রম ও মানবিকতার পরিচয় দেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সময়মতো ঠিকভাবে খাওয়া-দাওয়া করতে পারেননি। এর ফলেই হঠাৎ তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। বর্তমানে তিনি নিলামবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলের কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও শুভকামনা কামনা করছি।

আজ M Azad Hind NGO–এর উদ্যোগে এবং Suprann Foundation–এর ব্যবস্থাপনায় আমরা কয়েকটি অসহায় পরিবারের মাঝে শীত নিবারণের জন্...
16/12/2025

আজ M Azad Hind NGO–এর উদ্যোগে এবং Suprann Foundation–এর ব্যবস্থাপনায় আমরা কয়েকটি অসহায় পরিবারের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করি।

এই মানবিক কার্যক্রমের পাশাপাশি এলাকার কিছু গুরুত্বপূর্ণ সমস্যাও তুলে ধরা হয়। বিশেষ করে শ্রীকৃষ্ণনগরের রাস্তা ও পানীয় জলের সমস্যা, লোহারপাড়া ও বেড়াজাল এলাকার পানীয় জলের সংকট, এছাড়াও ঘোড়ামারা রাস্তায় রেলওয়ে গেট সংক্রান্ত সমস্যা নিয়ে বিশদ আলোচনা হয়।

উক্ত আলোচনা সভায় M Azad Hind NGO–এর মাননীয় সভাপতি রোহন দত্ত মহাশয়, সম্পাদক মুজিবুর রহমান খান, অফিস সেক্রেটারি মোঃ ইয়াহইয়া খান, এবং অন্যতম সদস্য মৌলানা জাহাঙ্গীর আলম মহাশয় প্রমুখ তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন Suprann Foundation–এর প্রতিনিধি শ্রী সমুজ্জ্বল দে,"SUPRANN FOUNDATION SRIBHUMI DISTRICT WOMEN FORUM" এর মাননীয়া সভানেত্রী মহাশয়া সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যার কথা তুলে ধরে সমাধানের পথে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।
🙏🤝

আজ আমরা M Azad Hind NGO-এর পক্ষ থেকে শিলচর বেলি হাসপাতাল পরিদর্শনে এসেছি।আমাদের এক সহকর্মী এবং এনজিওর সক্রিয় সদস্য, আনো...
17/11/2025

আজ আমরা M Azad Hind NGO-এর পক্ষ থেকে শিলচর বেলি হাসপাতাল পরিদর্শনে এসেছি।
আমাদের এক সহকর্মী এবং এনজিওর সক্রিয় সদস্য, আনোয়ায় হুসেন আইজল, স্কুটি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে এখানে ভর্তি আছেন।

আমরা তাঁর খোঁজখবর নিতে এসে তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেছি।

আপনাদের সবার নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি, যেন তিনি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

আজ আবারো M AZAD HIND NGO-এর সভাপতি রুহন দত্ত মহাশয় শিলচর মেডিকেলে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রক্তদান করে মানবতার...
08/11/2025

আজ আবারো M AZAD HIND NGO-এর সভাপতি রুহন দত্ত মহাশয় শিলচর মেডিকেলে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রক্তদান করে মানবতার প্রকৃত উদাহরণ স্থাপন করলেন। 🙏
রক্তদান এক মহৎ দান — তাঁর এই উদ্যোগ আমাদের সকলের জন্য প্রেরণার উৎস। 🩸

03/11/2025

🩸 জরুরি রক্তের প্রয়োজন! 🩸
নিলামবাজারের বাহাদুরপুর এলাকার মলাই মিয়া নামের এক গুরুতর অসুস্থ রোগীর জন্য ২ ইউনিট রক্তের প্রয়োজন।
আপনার একফোঁটা রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে ❤️

📍 যোগাযোগ করুন:
📞 7635952653
📍 Miradighirpar Azad Hind NGO

🙏 অনুগ্রহ করে রক্তদান করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করুন।
“রক্ত দিন, জীবন বাঁচান।”

5/9/2025 ইং তারিখ রোজ শুক্রবার নিলামবাজার খেলার মাঠে আমাদের রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে।এই মহৎ উদ্যোগের মূল অনু...
06/09/2025

5/9/2025 ইং তারিখ রোজ শুক্রবার নিলামবাজার খেলার মাঠে আমাদের রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মহৎ উদ্যোগের মূল অনুপ্রেরণা ছিল হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা। 💚
মানুষের বিপুল উৎসাহ ও অংশগ্রহণে শিবির প্রাঙ্গণ ভরে উঠেছিল মানবতার আনন্দঘনে।
আমাদের সঙ্গে ছিলেন নিলামবাজার আঞ্চলিক ইমাম এন্ড মোয়াল্লেম অ্যাসোসিয়েশন।
সবাইকে আন্তরিক ধন্যবাদ যাঁরা এই মহান উদ্যোগে অংশ নিয়েছেন। 🩸🤝
👉 রক্তদানই মানবতার প্রকৃত উদাহরণ।

Address

Nilambazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miradhigirpar Azad Hind NGO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share