Abhijan Association

Abhijan Association Chakdaha Abhijan association is an Non Governmental Organization established in the year of 2009

।। অভিযানের পক্ষ থেকে উত্তরবঙ্গের সর্বহারা মানুষদের পরিষেবা প্রদান।। আজকে আমাদের টিম কিছু সাহায্য নিয়ে পৌঁছে গেছিলো ধূপ...
11/10/2025

।। অভিযানের পক্ষ থেকে উত্তরবঙ্গের সর্বহারা মানুষদের পরিষেবা প্রদান।।

আজকে আমাদের টিম কিছু সাহায্য নিয়ে পৌঁছে গেছিলো ধূপগুড়ি, জলঢাকা, জলপাইগুড়ির বিভিন্ন অঞ্চলের দুর্গত মানুষদের পাশে। ধন্যবাদ জানাই সেই সব মানুষজনদের, যারা আমাদেরকে ভরসা আর বিশ্বাস করেছেন, পাশে থেকেছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

08/10/2025
২০০৯ সাল থেকে প্রতি বছর দুর্গাপূজায় চাকদহ অভিযান অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত বস্ত্র বিতরণ কর্মসূচি একটি মহৎ সমাজসেবাম...
06/10/2025

২০০৯ সাল থেকে প্রতি বছর দুর্গাপূজায় চাকদহ অভিযান অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত বস্ত্র বিতরণ কর্মসূচি একটি মহৎ সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে গড়ে উঠেছে। এই কর্মসূচির প্রধান লক্ষ্য সমাজের আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা, বিশেষ করে দুর্গাপূজার উৎসবে তাদের আনন্দে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। প্রথমে সীমিত পরিসরে শুরু হওয়া এই উদ্যোগটি সময়ের সাথে সাথে বিস্তৃত আকার গ্রহণ করেছে।

এবারও মহাষষ্টির শুভ দিনে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। চাকদহ সৎকার সমিতি,থানার মোড় , পূর্বাচল বাজার, পালপাড়া বাজার ও চাকদহ বাস স্ট্যান্ড, পলাগাছা এলাকাসহ বিভিন্ন প্রান্তে দুঃস্থ মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, মহিলা ও বয়স্কদের মাঝে নতুন বস্ত্র বিনামূল্যে উপহার স্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের সদস্যরা দূরদূরান্তে গিয়েও কিছু দুঃস্থ ব্যাক্তির হাতে বস্ত্র পৌঁছে দিয়েছেন। প্রতিটি বস্ত্র যত্নশীলভাবে নির্বাচন ও গুণগত মান যাচাই করে বিতরণ করা হয়েছে।

এই উদ্যোগটি কেবল দান নয়, বরং একটি সামাজিক দায়িত্ব পালনের প্রতীক। দুর্গাপূজার উৎসবের মাঝে যখন প্রতিটি ঘর আলোকিত হয়, তখন অসহায় মানুষদের জীবনে আশার আলো জ্বালানোই আমাদের লক্ষ্য। নতুন পোশাকে সেজে তারা পূজার আনন্দে যোগ দিতে পারে—এটিই আমাদের আনন্দের উৎস।

এই কর্মযজ্ঞে আমাদের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ছিল, এবং আপনারা যারা অভিযানকে ভালোবাসেন, বিশ্বাস করেন এবং সহযোগিতা করেছেন, তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের সমর্থন ছাড়া এই উদ্যোগ সফল হতো না। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার আশা রাখি।

পরিবারের গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম। চাকদহ অভিযানের এই বস্ত্র বিতরণ কর্মসূচি ভবিষ্যতে আরও বেশি মানুষের জীবন আলোকিত করবে বলে আমরা বিশ্বাসী। সবাই ভালো থাকুন, সকলকেই জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ❤🙏

দরিদ্র ও অসহায় মানুষদের জন্য দুর্গাপূজার উৎসবকে আরও আনন্দময় করতে, অভিযান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবার...
31/08/2025

দরিদ্র ও অসহায় মানুষদের জন্য দুর্গাপূজার উৎসবকে আরও আনন্দময় করতে, অভিযান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও আমরা মহাষষ্ঠীর দিন, রবিবার, ২৮ শে সেপ্টেম্বর ২০২৫, সকাল থেকে চাকদহের বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছি। এই মহৎ উদ্যোগকে সফল ও সার্থক করে তুলতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন একান্ত কাম্য।

প্রত্যেক বারের মতো, এই দুর্গা পুজোতেও সপ্তমীর দিন আমরা অভিযান-এর উদ্যোগে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচী সফলভ...
24/10/2024

প্রত্যেক বারের মতো, এই দুর্গা পুজোতেও সপ্তমীর দিন আমরা অভিযান-এর উদ্যোগে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন করেছি। সবার সহায়তায় একটু হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। 💫 আমাদের এই কর্মসূচীর কিছু মুহূর্ত শেয়ার করলাম আপনাদের সাথে। সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ। 🙏

14/10/2024


(NGO)

নতুন বাংলা নিউজ পপুলার চ্যানেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠানে সমস্ত সামাজিক সংগঠনগুলিকে সম্মানিত করার জ...
02/10/2024

নতুন বাংলা নিউজ পপুলার চ্যানেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠানে সমস্ত সামাজিক সংগঠনগুলিকে সম্মানিত করার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই সম্মান আমাদের কাজের প্রতি আরও উৎসাহ যোগাবে এবং সমাজের কল্যাণে আরও উন্নতভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। নতুন বাংলা নিউজ চ্যানেল পরিবারকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।

সামনেই আমাদের বস্ত্র বিতরন কর্মসুচি, সকলেই জানেন আবারো মনে করিয়ে দেওয়া।এই রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে তার সূচনা করা হ...
26/08/2024

সামনেই আমাদের বস্ত্র বিতরন কর্মসুচি, সকলেই জানেন আবারো মনে করিয়ে দেওয়া।এই রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে তার সূচনা করা হলো। প্রত্যেক বছরের থেকে এই বছর পরিবেশ পরিস্থিতি অনেকটাই আলাদা কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। যার রক্ত দরকার তাদের পাশে দাঁড়ানো যেমন আমাদের কর্তব্য সামনে উৎসবের মরশুমে সবার হাতে নাতুন বস্ত্র তুলে দেয়াও আমাদের কর্তব্য, ঠিক যেমন আমাদের বোনটির জন্য বিচারের দাবী জীবিত রাখাও আমাদের কর্তব্য যা আমরা আমাদের এই রক্তদানের মঞ্চ থেকে তুলেছি।

গতকাল খুব সুন্দর ভাবে আমাদের এই রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে, প্রায় 45 জন মত রক্ত দাতা রক্ত দিয়েছেন, যাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেকে তাদের বিভিন্ন শারীরিক বা অন্যান্য বিষয়ে অসুবিধের জন্য রক্ত দিতে পারেননি কিন্তু এসেছেন, পাশে থেকেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে একটা কর্মসুচি বৃহত্তর কর্মকান্ডে রূপাইত হয়।

অভিযানের যে কোনো কর্মসুচি মানেই এক অভূতপূর্ব মেলবন্ধনের ছবি।দল, মত, ধর্ম, বর্ন, রং, বেরং নির্বিশেষে সবার অংশগ্রহণে এই ভাবেই চলতে থাকুক শুভ কর্ম।

**🔴 আপনার রক্ত দান করুন, জীবন বাঁচান! 🔴**Abhijan Association  এর পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে আগামীকাল...
24/08/2024

**🔴 আপনার রক্ত দান করুন, জীবন বাঁচান! 🔴**

Abhijan Association এর পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে আগামীকাল রবিবার সকাল 11 টা থেকে , এবং আমরা আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য আবেদন জানাচ্ছি।

রক্তদানের মাধ্যমে আপনি কারও জীবন বাঁচাতে পারেন। যারা সুস্থ এবং যোগ্য, তাদের সকলকে রক্তদানে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।

📞. নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন: 9830036955 / 8942921229

আসুন, একসাথে মানবতার পাশে দাঁড়াই। রক্তদান—মহান দায়িত্ব।

#রক্তদান #জীবনবাঁচান #মানবতা

বছরের শুরুতেই এই রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়ে গেছিল কিন্তু সেদিন আমরা ভাবতেও পারিনি এই কর্মসুচির মধ্য দিয়ে কারোর নির...
24/08/2024

বছরের শুরুতেই এই রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়ে গেছিল কিন্তু সেদিন আমরা ভাবতেও পারিনি এই কর্মসুচির মধ্য দিয়ে কারোর নির্মম হত্যার বিচার চাইতে হবে। আমরা এই সময় দাঁড়িয়ে এটুকু বুঝেছি আমাদের নির্ধারিত কাজ করে যেতেই হবে , কারন রক্তের প্রয়োজন মানুষের কোনদিন শেষ হবে না কিন্তু সব কাজের মধ্যে এই বিচারের দাবী আমরা আমাদের মত করে রেখে যাবো।
আমরা সমাজসেবী সংগঠন, আমরা কোনো রাজনীতি বুঝিনা, মানুষের কষ্টে মনুষের পাশে থাকা কর্তব্য, আমরা আমাদের মত করে সেই কাজ করে চলেছি দীর্ঘ 14 বছর ধরে ,আগামীতেও তাই করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ। আসুন রক্ত দিন, রক্তের বড় অভাব।🙏

24/08/2024

বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রী পরিমল ভট্টাচার্য মহাশয়কে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসুন শুনে নিই উনি কি বার্তা দিচ্ছেন।
রক্তদান শিবির, আগামীকাল, সান্যাল সদন, সকাল 10টা।

আমরা সমাজসেবী সংগঠন, না রাজনীতি করি, না রাজনৈতীক দলে সমর্থন করি, আমরা বুঝি শুধু নিজেদের সাধ্য মত সমাজের কাজে নিজেদেরকে ন...
22/08/2024

আমরা সমাজসেবী সংগঠন, না রাজনীতি করি, না রাজনৈতীক দলে সমর্থন করি, আমরা বুঝি শুধু নিজেদের সাধ্য মত সমাজের কাজে নিজেদেরকে নিয়োজিত করার কথা। যখনই সামাজিক ভাবে কোনো বিপদ নেমে এসেছে আমরা নিজেদের মত করে লড়াই করে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাই সামনের রবিবারের রক্তদান শিবির হয়ে উঠুক তিলোত্তমার বিচার চাওয়ার মঞ্চ। সবাই তাদের মত করে বিচার চাওয়ার চেষ্টা করছে, আমরা যেহেতু সমাজসেবী সংগঠন আমরা আমাদের কাজের মাধ্যমেই এই আওয়াজ তুলতে চাই। আশা করবো আমাদের আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের পাশে দাঁড়িয়েছেন বা ভালোবাসেন এই সময়েও আমাদের এই প্রয়াসে যোগ দেবেন। 🙏

Address

Chakdaha
Nadia
741222

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+918653577554

Alerts

Be the first to know and let us send you an email when Abhijan Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Abhijan Association:

Share