Ramdhanu Charitable organisation

Ramdhanu Charitable organisation মানুষ বাঁচানোর নেশা ❤️

আমার আপনার রক্তে বেঁচে উঠুক এক মুমূর্ষ রুগীর প্রাণ।আজ এক মায়ের সাজারি হয়েছে সেই কারণে রক্তের প্রয়োজন। কিন্তু নবদ্বীপ ...
19/11/2025

আমার আপনার রক্তে বেঁচে উঠুক
এক মুমূর্ষ রুগীর প্রাণ।

আজ এক মায়ের সাজারি হয়েছে সেই কারণে রক্তের প্রয়োজন। কিন্তু নবদ্বীপ ব্লাড ব্যাংকে সেই গ্রুপের রক্ত ছিল না। পেশেন্টের বাড়ির লোক বহু জায়গায় খোঁজ চালিয়ে যায় কিন্তু পাওয়া যায় না। তারপর রীতিমতো নবদ্বীপ ব্লাড ব্যাংক থেকে আমাদের কাছে ফোন আসে একটা এমার্জেন্সি B পজেটিভ রক্তের খুব প্রয়োজন আপনারা যদি এগিয়ে আসেন খুবই ভালো হয়। এটা নতুন কিছু নয় আপনারা হয়তো জানেন প্রতিনিয়ত আমরা নবদ্বীপ ব্লাড ব্যাংকে বছরে প্রত্যেকটা দিনই ব্লাড দিয়ে থাকি। সেই মত আমরা আমাদের সদস্যার বর শ্রী দেবাশীষ পাল মহাশয় এগিয়ে আসেন রক্তদান করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে যাকে আমরা একদম প্রথম দিন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা দেখেছি। আজও সেটার কমিটি নয়। আমি এভাবেই পাশে থেকো সাথে থেকো।

ধন্যবাদ
সকল সদস্য কে 🙏

রাত নয় দিন নয় ২৪×৭ সর্বদা এগিয়ে আসি আমরা। আবারো প্রমাণ করে দিল পরিবারে সদস্য গৌড় হালদার মহাশয়। পরিবারের পক্ষ থেকে ত...
12/11/2025

রাত নয় দিন নয় ২৪×৭ সর্বদা এগিয়ে আসি আমরা। আবারো প্রমাণ করে দিল পরিবারে সদস্য গৌড় হালদার মহাশয়।

পরিবারের পক্ষ থেকে তাকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। তাকে যেভাবে আমরা সর্বদা পাশে পেয়েছি সত্যি তার কোনো তুলনা হয় না। এই ভাবেই পাশে থাকবেন সাথে থাকবেন। ❤️🙏

"নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাইযহি অবতীর্ণ হইলাচৈতন্য গোঁসাই"শ্রীধাম চৈতন্য মহাপ্রভুর পাদদেশে নবদ্বীপ থানার নতুন ভারপ্র...
13/10/2025

"নবদ্বীপ হেন গ্রাম
ত্রিভুবনে নাই
যহি অবতীর্ণ হইলা
চৈতন্য গোঁসাই"

শ্রীধাম চৈতন্য মহাপ্রভুর পাদদেশে নবদ্বীপ থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় শ্রী কৃষ্ণেন্দু গোস্বামী স্যারকে জানাই সুস্বাগতম।

Ramdhanu Charitable organisation পক্ষ থেকে তাকে বরণ করে নেয়া হলো। আমাদের তরফ থেকে তার কাছে একটাই চাওয়া আপনিও অন্যান্য আধিকারিক এর মত নবদ্বীপ শ্রীধাম চৈতন্য ভূমিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন।

আনন্দময়ী দ্বিতীয় বর্ষপ্রথম পর্বমা আসছেন , হাতে গোনা আর কিছুদিন মাত্র বাকি। সকলের হয়তো কেনাকাটা হয়ে গেছে? কিন্তু তাদে...
27/09/2025

আনন্দময়ী
দ্বিতীয় বর্ষ
প্রথম পর্ব
মা আসছেন , হাতে গোনা আর কিছুদিন মাত্র বাকি। সকলের হয়তো কেনাকাটা হয়ে গেছে? কিন্তু তাদের কেনাটা বলতে কিছু নয়। মা আসছে এটাই তাদের আনন্দ।

আজ শুভ তৃতীয়া পূর্ণ লগ্নে রামধনু পরিবারে পক্ষ থেকে প্রায় ৬০ জন মায়ের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্তু। সেটা পেয়ে তাদের মুখে কিছুটা হাসি করতে আমরা পেরেছি। তারাও পড়বে মায়ের আগমনে নতুন বস্তু।

যাদের জন্য আমরা এই বস্তু গুলো তাদের হাতে তুলে দিতে পেরেছি তাদের কে রামধনু পরিবারের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ। তাদের সহযোগিতা ছাড়া হয়তো আমরা এতটা পারতাম না। আপনারা এই ভাবেই পাশে থাকবেন ও সাথে থাকবেন প্রত্যেক বছরের মত এরকম আরো বহু মানুষের কাছে আমরা পৌঁছে পেতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি।

শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই মা আসছেন সকল দুঃখ কাটিয়ে নিয়ে যাক সকলের মন থেকে ফিরিয়ে নিয়ে আসুক নতুন দিশা।
সকলের পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক।

রামধনু পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️🙏

আনন্দময়ী ২০২৫দ্বিতীয় বর্ষ আয়োজনে : Ramdhanu Charitable organisation  মা আসছেন, ৩৬৫ দিন অপেক্ষা করে থাকে সকল বাঙালি। উ...
13/09/2025

আনন্দময়ী ২০২৫
দ্বিতীয় বর্ষ
আয়োজনে : Ramdhanu Charitable organisation

মা আসছেন,
৩৬৫ দিন অপেক্ষা করে থাকে সকল বাঙালি। উৎসবে আনন্দে মেতে ওঠে সকল মানুষ জন। কিন্তু আমরা একটা বারও ভেবে দেখি তাদের কথা যারা কিনা আমাদের এই পৃথিবীর আলোয় নিয়ে আসলো। যাদের জন্য গোটা পৃথিবীর সমস্ত আনন্দ আমরা উপভোগ করি। ভাবিনা তাদের কথা। যারা কিনা প্রতিনিয়ত অপেক্ষা করে আমার সন্তানকে কী ভাবে ভাল রাখব। কিন্তু একটা সময় সেই মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রম।

আমরা তো সকলেই পুজোর এই চারটে দিন জামা কাপড় পড়ি জামা কাপড় কিনি। কিন্তু সে মাতৃ তারাও তো অপেক্ষা করে, নতুন বস্তু পড়ার।আসুন না সেই সব মায়ের কথা ভেবে এই পুজোর দিনটা একমাত্র শাড়ি দিয়ে তাদের খুশি করে তুলি। হাসি খুশির মাধ্যম তো আপনারাই।

আপনিও কিনে দিতে পারেন নতুন শাড়ি অথবা সেই বাবদ অনুদান সবটাই আপনার নিজের সামর্থ্য অনুযায়ী। ন্যূনতম একটি শাড়ির অনুদান ২৫০ টাকা মাত্র.....

ইচ্ছুক ব্যক্তি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন :৮১৭৬০৩৯৩০৩

অনলাইনের মাধ্যমে সেই অনুদান পাঠাতে পারেন
Google pay: ৯৬৭৯৬৯৬৪৯০
Phone pay:৭৫৮৫৯৩৭১৪৯

বি দ্র : অনুদান পাঠানোর পরে অবশ্যই আপনার বিলটি সংগ্রহ করে নিবেন। ❤️🙏

আমরা একে অপরের বন্ধু,আমরা কাজ করি সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আশা আমাদের প্রধান লক্ষ্য।ধন্যবাদ...
11/09/2025

আমরা একে অপরের বন্ধু,আমরা কাজ করি সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আশা আমাদের প্রধান লক্ষ্য।

ধন্যবাদ Prithibi Foundation Trust ❤️
আরশিনগর অনুষ্ঠানে আমন্ত্রণ করে Ramdhanu Charitable organisation কে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে। 🙏

Happy Independence Day 79th ,2025 🫡🇮🇳
15/08/2025

Happy Independence Day 79th ,2025 🫡🇮🇳


💐 রাখীবন্ধনের আন্তরিক শুভেচ্ছা 💐স্নেহের সুতোয় বাঁধা এই সম্পর্ক,যেখানে নেই স্বার্থের হিসাব—আছে শুধু ভালোবাসা, যত্ন আর প্র...
09/08/2025

💐 রাখীবন্ধনের আন্তরিক শুভেচ্ছা 💐

স্নেহের সুতোয় বাঁধা এই সম্পর্ক,
যেখানে নেই স্বার্থের হিসাব—
আছে শুধু ভালোবাসা, যত্ন আর প্রতিশ্রুতি।
রাখীর রঙিন সুতো মনে করিয়ে দেয়—
আমরা একে অপরের নিরাপত্তা, আনন্দ আর আস্থার আশ্রয়।


Happy Birthday Raju Kundu ❤️ many many happy returns of the day best wishes from Ramdhanu 🌈
14/07/2025

Happy Birthday Raju Kundu ❤️ many many happy returns of the day best wishes from Ramdhanu 🌈

জয় জগন্নাথ ❤️শুভ রথযাত্রার পূণ্য তিথিতে আজ প্রতাপনগর বাজার, গোপীনাথ মার্কেটের একজন সুদীর্ঘ ব্যবসায়ী সূবর্ণসাথী জুয়েলা...
28/06/2025

জয় জগন্নাথ ❤️

শুভ রথযাত্রার পূণ্য তিথিতে আজ প্রতাপনগর বাজার, গোপীনাথ মার্কেটের একজন সুদীর্ঘ ব্যবসায়ী সূবর্ণসাথী জুয়েলার্স প্রোঃ হারাধন কর্মকার আয়োজনে ও রামধনু পরিবারের সহযোগীতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন নবদ্বীপ ৪ নং ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলার ঝন্টুলাল দাস ও অনুরাধা মুখার্জি।
উপস্থিত ছিলেন নবদ্বীপ হিন্দু স্কুলের প্রাক্তন হেডমাস্টার বিমলেন্দু সাহা মহাশয়। উপস্থিত ছিলেন আরো ব্যক্তিবর্গরা।

আজকের এই মহতী রক্তদান শিবিরে প্রায় ৩১ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করলেন। সকল রক্তদাতা দের জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনারাও এগিয়ে আসুন রক্তদান করুন এবং মুমূর্ষ রোগীর প্রাণকে বাঁচিয়ে তুলুন।❤️

একটি বিশেষ ঘোষণা 📣📣📣
রামধনু পরিবারের নতুন উদ্যোগ যে কোনো সংগঠন, বা ক্লাব , বা কোনো প্রতিষ্ঠান যদি স্বেচ্ছায় রক্তদান শিবির করতে চায় রামধনু পরিবারের মাধ্যম দিয়ে।সেই ক্যাম্পের সম্পূর্ণ অর্থের খরচ বহণ করবে রামধনু পরিবার। ☺️❤️

রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান ❤️🙏
20/06/2025

রক্তদান জীবনদান
রক্ত দিয়ে প্রাণ বাঁচান ❤️🙏

Address

Pratap Nagar, Pal Bazar Road Nabadwip Nadia
Nabadwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramdhanu Charitable organisation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ramdhanu Charitable organisation:

Share