09/06/2026
বিশ্ব সাইকেল দিবস ২০২৬
সাইকেল চালান, দূষণ কমান – ফিটনেসের পথে, সাইকেলের সাথে।
গত ৭ জুন ২০২৬ তারিখে, নবদ্বীপের Altitude.in (Fit India Cycling Club)-এর উদ্যোগে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর সাইকেল র্যালির আয়োজন করা হয়।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সুস্থ জীবনযাত্রার প্রচার এবং সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে পৃথিবী ফাউন্ডেশন পরিচালিত "আরশিনগর পাঠশালা"র শিশু শিক্ষার্থীরা। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ অনুষ্ঠানটিকে আরও অর্থবহ ও আনন্দময় করে তোলে।
সাইকেল শুধু একটি বাহন নয়, এটি একটি সুস্থ, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের প্রতীক। শিশুদের মধ্যে এই সচেতনতা গড়ে তোলার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এই সুন্দর আয়োজনের জন্য Altitude.in (Fit India Cycling Club) -এর সকল সদস্য ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। ভবিষ্যতেও সমাজ ও পরিবেশের কল্যাণে এমন আরও ইতিবাচক উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হোক।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই Saikat Saha দাদা।।
🌍 পৃথিবী ফাউন্ডেশন
📍 শ্রীধাম নবদ্বীপ, নদীয়া