Alor Pathjatri- আলোর পথযাত্রী

Alor Pathjatri- আলোর পথযাত্রী মানুষের সাথে মানুষের পাশে
অন্ধকারমুক্ত সমাজ গঠনই হোক লক্ষ্য

21/09/2025

নবদ্বীপ এ.পি.সি ব্লাইন্ড স্কুল এর ছাত্রছাত্রীদের কাছে আমরা পৌঁছে দিলাম স্কুল ব্যাগ,জলের বোতল,চকলেট।

একাজে আমাদের সাহায্য করেছেন এ.পি.সি ব্লাইন্ড স্কুল এর সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং কর্মীবৃন্দ, সর্বাগ্রে তাদের জানাই ধন্যবাদ।

ধন্যবাদ জানাই সেই সকলকে যাদের অর্থনৈতিক সাহায্য ছাড়া একাজ আমরা সম্পূর্ন করতে পারতাম না।

এবং ধন্যবাদ জানাই সেই সক্কল মানুষকে যারা আমাদের প্রতিনিয়ত প্রেরণা জুগিয়ে যাচ্ছেন অন্ধকার মুক্ত সমাজ গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে আলোর পথে হেঁটে যেতে।

আমরা একাজ থেকে সাথে নিয়ে ফিরলাম একরাশ মন ভালো করা মূহুর্ত এবং শিখে এলাম অনেক কিছু, তাই ধন্যবাদ জানাই এ.পি.সি ব্লাইন্ড স্কুল এর ছাত্রছাত্রীদের কেও।

আমরা 'আলোর পথযাত্রী' এবারের 'আগমনীর আলো' ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপ এ.পি.সি. ব্লাইন্ড স্কুল এর ছাত্র...
21/09/2025

আমরা 'আলোর পথযাত্রী' এবারের 'আগমনীর আলো' ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপ এ.পি.সি. ব্লাইন্ড স্কুল এর ছাত্রছাত্রীদের কাছে।

নবদ্বীপ এ.পি.সি. ব্লাইন্ড স্কুল নিরন্তর কাজ করে চলেছে শারীরিকভাবে দৃষ্টিহীন পড়ুয়া-দের নিয়ে, সুরক্ষিত করছে এ পৃথিবী-তে তাদের ভালোভাবে বেঁচে থাকা এবং সকলের মতোই সম-বিকাশ এবং সম-মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার।

তাই তাদের সাথে সাথ দিয়ে আমরাও শনিবার ২০ শে সেপ্টেম্বর শারদ-আরম্ভ এর আনন্দ ভাগ করে নিলাম স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে যাদের মানসচক্ষু-র দূরদর্শিতা এবং জ্ঞানের আলো সমৃদ্ধ করলো আমাদের সকলকে ।

আজ ২০শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় আমরা 'আলোর পথযাত্রী' পৌঁছে যাবো 'নবদ্বীপ এ.পি.সি. ব্লাইন্ড স্কুল'-এ,  শারদোৎসব এর ...
19/09/2025

আজ ২০শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় আমরা 'আলোর পথযাত্রী' পৌঁছে যাবো 'নবদ্বীপ এ.পি.সি. ব্লাইন্ড স্কুল'-এ, শারদোৎসব এর প্রারম্ভে সেখানকার ছাত্রছাত্রীদের সাথে কাটাবো সময়, ভাগ করে নেবো খুশি আর তাদের হাতে তুলে দেবো তাদের প্রয়োজনীয় কিছু জিনিস।
আসুন,আমাদের সাথে যোগ দিন এই কর্মকান্ডে।

আলোর পথযাত্রী র উদ্যোগে আগমনীর আলো-র দ্বিতীয় বর্ষ-এ আমরা নবদ্বীপ এ.পি.সি. ব্লাইন্ড স্কুল এর ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছিলাম নতুন বস্ত্র, এবার আবারও একবার পৌঁছে যাবো তাদের কাছেই।

এবারের 'আগমনীর আলো'-য় আমাদের উদ্যোগ নবদ্বীপ এ.পি.সি. ব্লাইন্ড স্কুল এর ছাত্রছাত্রীদের হাতে তাদের প্রয়োজনীয় কিছু জিনিস তু...
18/09/2025

এবারের 'আগমনীর আলো'-য় আমাদের উদ্যোগ নবদ্বীপ এ.পি.সি. ব্লাইন্ড স্কুল এর ছাত্রছাত্রীদের হাতে তাদের প্রয়োজনীয় কিছু জিনিস তুলে দেওয়া

একাজে আমরা অনুরোধ করছি আপনাদের, সাথে থাকুন, পাশে থাকুন 🙏🏻

01/02/2025

কথা বললাম,জানলাম সমস্যার কথা
সকলে এগিয়ে আসুন তাহলেই পাওয়া যাবে সমাধান,আনন্দে থাকব সবাই

একটুখানি আনন্দ ভাগ করে নেওয়া - আগামীকাল বীণাপানি-র পুজোয় ব্রতী হব সবাই,মেতে উঠব উৎসবে, তবে তার আগে আজ আমরা পৌঁছে গেছিলাম...
01/02/2025

একটুখানি আনন্দ ভাগ করে নেওয়া -

আগামীকাল বীণাপানি-র পুজোয় ব্রতী হব সবাই,মেতে উঠব উৎসবে, তবে তার আগে আজ আমরা পৌঁছে গেছিলাম নবদ্বীপের বাবলারী-র ইটভাটা অঞ্চলে সেখানকার মানুষের সাথে দুপুরের আহার ভাগ করে নিতে।

তবে আজ শুধু 'আলোর পথযাত্রী'-ই নয়, সাথে ছিলো নবদ্বীপ হিন্দুস্কুল এর কিছু প্রাক্তন ও বর্তমান উৎসাহী পড়ুয়া।

পরিশেষে ধন্যবাদ জানাই অন্ধকার মুক্ত চেতনাসম্পন্ন কিছু মানুষ এবং কৃতজ্ঞতা জানাই নবদ্বীপ হিন্দুস্কুল এর কিছু শিক্ষক-শিক্ষিকা বৃন্দ কে কারণ তাদের অর্থনৈতিক সাহায্য ছাড়া এ কর্মযজ্ঞ অসম্পূর্ণ রয়ে যেত।

আলোর পথযাত্রীর নব কর্মসূচী - দুপুরের আহারনবদ্বীপের উৎসাহী কিছু স্কুলপড়ুয়া ছাত্র এবং আলোর পথযাত্রী হাতে হাত মিলিয়ে সিদ্ধা...
31/01/2025

আলোর পথযাত্রীর নব কর্মসূচী - দুপুরের আহার

নবদ্বীপের উৎসাহী কিছু স্কুলপড়ুয়া ছাত্র এবং আলোর পথযাত্রী হাতে হাত মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছে বীণাপানি র আগমনের প্রাক্কালে আজ ১/২/২০২৫ ইটভাটা অঞ্চলে কিছু মানুষকে দুপুরে খাওয়ানো হবে, ভাগ করে নেওয়া হবে আনন্দ...

সামিল হোন আপনিও 🙏🏻

Address

Nabadwip
741302

Telephone

+918293653281

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Pathjatri- আলোর পথযাত্রী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share