ALI Enterprise

ALI Enterprise Tiles, Marble, Granaite, Pan, comot পাওয়া যায়।

28/07/2026

মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি একজন গর্বিত শুক্রবারীর খোলা চিঠি :-

************************************

মাননীয় মুখ্যমন্ত্রী,

একজন নাগরিকের ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক কটাক্ষে পরিণত করার অধিকার কোনো গণতান্ত্রিক সরকারের নেই। তাই আপনার "শুক্রবারী" মন্তব্যের পর একজন মুসলিম নাগরিক হিসেবে নীরব থাকা আমার পক্ষে সম্ভব নয়।

প্রথমেই বলে রাখি - হ্যাঁ, আমি একজন গর্বিত শুক্রবারী।

কারণ ইসলাম আমায় শুক্রবারকে মর্যাদা দিতে শিখিয়েছে। জুম্মার দিনে স্রষ্টার ইবাদত করতে শিখিয়েছে। সত্য বলতে, ন্যায়ের পথে চলতে এবং মানুষের অধিকার রক্ষা করতে শিখিয়েছে। কিন্তু ইসলাম আমাকে কখনো আইন ভাঙতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে বা অসামাজিক কাজে জড়াতে শেখায়নি।

তাই একটি প্রশ্ন রাখছি। একজন অপরাধীর পরিচয় কি তার ধর্ম, নাকি তার অপরাধ? কোনো মুসলিম অপরাধ করলে তাকে অপরাধী বলুন, আইনের মাধ্যমে কঠোরতম শাস্তি দিন। কিন্তু একজন অপরাধীর দায় কেন একটি পবিত্র দিনের ওপর চাপাবেন? যদি কোনো হিন্দু অপরাধে অভিযুক্ত হন, তাঁকে কি কখনো "মঙ্গলবারী", "শনিবারী" কিংবা তাঁর ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত কোনো শব্দে সম্বোধন করা হবে? যদি উত্তর না হয়, তাহলে মুসলিমদের ক্ষেত্রেই এই ব্যতিক্রম কেন?

কখনও আমাদের "দুধেল গাই" বলা হয়, কখনও "শুক্রবারী"। ক্ষমতার পালাবদল হয়, কিন্তু মুসলিমদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখার মানসিকতার পরিবর্তন হয় না। কখনও ভোটব্যাঙ্ক তো কখনও কটাক্ষের বিষয়। মুসলিমরা কোনো রাজনৈতিক পরীক্ষাগারের বিষয় নয়, কোনো নির্বাচনী কৌশলের উপকরণও নয়। আমি এই দুই ধরনের রাজনীতিরই তীব্র নিন্দা জানাই।

পশ্চিমবঙ্গের প্রতি চারজন মানুষের একজন মুসলিম। তাই আমাদের কোনো রাজনৈতিক বিশেষণ বা কটাক্ষের ভাষায় সংজ্ঞায়িত করা যায় না। আমরা এই রাজ্যের সমান অধিকারসম্পন্ন নাগরিক - এটাই আমাদের পরিচয়।

আগের মুখ্যমন্ত্রী শুক্রবার নিয়ে যা-ই বলে থাকুন, তার দায় আমাদের নয়। আজ বর্তমান মুখ্যমন্ত্রীও যদি শুক্রবারকে কটাক্ষের ভাষায় টেনে আনেন, তার দায়ও আমাদের নয়। কারণ শুক্রবার কোনো রাজনীতিকের দেওয়া পরিচয় নয়; এটি আমাদের ঈমান, আমাদের ইবাদত এবং আমাদের মর্যাদার প্রতীক।

আপনি আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আপনার প্রতিটি শব্দ শুধু রাজনৈতিক বক্তব্য নয়, রাষ্ট্রের ভাষাও। সেই ভাষা যদি কোনো ধর্মীয় পরিচয়কে কটাক্ষে পরিণত করে, তবে সেই কটাক্ষ সমাজেও ছড়িয়ে পড়তে দেরী হবে না। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, শুক্রবারকে নয়, বিচারের কাঠগড়ায় দাঁড় করান অপরাধীকে।

আর একটি কথা, আপনি আমাকে "শুক্রবারী" বলতেই পারেন। আমি সেই পরিচয় গর্বের সঙ্গেই বহন করব। কারণ আমার শুক্রবার আমাকে সিজদা করতে শেখায়, অসামাজিকতা নয়; মানুষকে সম্মান করতে শেখায়, ঘৃণা নয়; ন্যায়ের পক্ষে দাঁড়াতে শেখায়, অন্যায়ের কাছে মাথা নত করতে নয়।

তাই "শুক্রবারী" শব্দবন্ধ যদি কটাক্ষও হয়, আমি তাকে আমার ঈমানের মর্যাদায় গ্রহণ করব।

- ইতি, একজন গর্বিত শুক্রবারী।

16/07/2026
30/06/2026

Address

তালিভাটা, দীপটিকল
Murshidabad
742187

Telephone

9932720273

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALI Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share