INTUC-Ultratech Cement Ltd.Sonar Bangla Cement,Contractors' Workers Union

Directions

INTUC-Ultratech Cement Ltd.Sonar Bangla Cement,Contractors' Workers Union Ultratech Cement Limited (Sonar Bangla Cement Works)

আমাদের প্ল্যান্টের দীর্ঘদিনের প্রথা ও মানবিক ঐতিহ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে কোন সহকর্মী প্রয়াত বা কোনো দুঃখজনক ঘটনা ঘটলে ...
18/08/2026

আমাদের প্ল্যান্টের দীর্ঘদিনের প্রথা ও মানবিক ঐতিহ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে কোন সহকর্মী প্রয়াত বা কোনো দুঃখজনক ঘটনা ঘটলে আমরা সকলে মিলে শোকগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে থাকি। বিগত দিনগুলির মতো এই কঠিন পরিস্থিতিতেও প্রয়াত নিমাই দাস-এর শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

এই মর্মে প্ল্যান্টের সমস্ত কর্মী ভাইয়েরদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, গত মাসের বিল থেকে সমস্ত ওয়ার্কারের বেসিকের হাফ হাজিরি (Half Hajiri) কন্টাক্টরের মাধ্যমে কেটে সংগ্রহ করা হবে।

আজ সবাই মিলে সংগৃহীত এই সমস্ত অর্থ ২,১৫,৭৩৭/- টাকা অত্যন্ত শ্রদ্ধার সাথে শোকাহত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই বিপদের দিনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো শক্তি অর্জনের জন্য ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করছি।

আজ ১৫ই আগস্ট, দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে "Ultratech Cement Ltd Sonar Bangla Cement Works Contractors' Workers Uni...
15/08/2026

আজ ১৫ই আগস্ট, দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে "Ultratech Cement Ltd Sonar Bangla Cement Works Contractors' Workers Union"-INTUC-এর পক্ষ থেকে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে স্বাধীনতা দিবস উদযাপিত হলো।
​আমাদের দেশমাতাকে সম্মান জানাতে এবং দেশের বীর শহীদদের স্মরণে আজকের এই বিশেষ অনুষ্ঠানে ইউনিয়নের সকল সদস্য ও কর্মীবৃন্দ একত্রিত হয়েছিলেন। একসঙ্গে পথ চলার সংকল্প এবং দেশের উন্নয়নে নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে আজকের দিনটি উদযাপন করা হয়।
​আসুন, এই পবিত্র দিনে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—দেশের শান্তি, সংহতি এবং অগ্রগতির পথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো।
​জয় হিন্দ! 🇮🇳
ভারত মাতা কি জয়! 🇮🇳

আজ কলকাতার নিজাম প্যালেসে ডেপুটি চিফ লেবার কমিশনারের অফিসে আমাদের সোনার বাংলা সিমেন্ট কারখানার শ্রমিকদের 'চার্টার অব ডিম...
10/08/2026

আজ কলকাতার নিজাম প্যালেসে ডেপুটি চিফ লেবার কমিশনারের অফিসে আমাদের সোনার বাংলা সিমেন্ট কারখানার শ্রমিকদের 'চার্টার অব ডিমান্ড' (Charter of Demands) নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠক অনুষ্ঠিত হলো।
​উক্ত বৈঠকে কারখানার ম্যানেজমেন্টের এইচ আর হেড (HR Head) এবং আমাদের পাশে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন INTUC-র রাজ্য সভাপতি মাননীয় #কামরুজ্জামান_কামার স্যার।
কারখানার শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং আমাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে স্যারের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের আরও উৎসাহিত করল। শ্রমিকদের পাশে থাকার জন্য স্যারের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা
Monirul Ali

আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দাওয়া (Charter of Demand) জমা ...
06/06/2026

আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দাওয়া (Charter of Demand) জমা দেওয়া হলো। আমাদের অধিকার এবং ন্যায্য পাওনা আদায়ের লক্ষে এটি একটি বড় পদক্ষেপ।
এই লড়াইয়ে আমাদের শক্তি হলো আমাদের ঐক্য, তাই সকল শ্রমিক ভাইদের কাছে আবেদন—একতাবদ্ধ থাকুন।

"আজকের জেনারেল মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের দাবিগুলো নিয়ে আলোচনার পর একটি সুন্দর পরিবেশে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়...
25/05/2026

"আজকের জেনারেল মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের দাবিগুলো নিয়ে আলোচনার পর একটি সুন্দর পরিবেশে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। মিটিংয়ে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য সকল শ্রমিক ভাইদের জানাই আন্তরিক ধন্যবাদ।
​সবাইকে আনন্দের সাথে জানাতে চাই যে, আজকের আলোচনার মাধ্যমে আমাদের 'চার্টার অফ ডিমান্ডস' (COD) চূড়ান্ত করা হয়েছে এবং খুব শীঘ্রই আমরা তা ম্যানেজমেন্টের কাছে সাবমিট করতে যাচ্ছি। আমাদের একতাই আমাদের শক্তি।

আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড (সোনার বাংলা সিমেন্ট ওয়ার্কস)-এর আগত সেটেলমেন্ট কে সামনে রেখে আজ INTUC রাজ্য প্রেসিডেন্টের ম...
14/05/2026

আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড (সোনার বাংলা সিমেন্ট ওয়ার্কস)-এর আগত সেটেলমেন্ট কে সামনে রেখে আজ
INTUC রাজ্য প্রেসিডেন্টের মোঃ কামরুজ্জামান কামার সাহেবের সাথে আমাদের চার্টার অফ ডিমান্ডস (COD) নিয়ে আলোচনার কিছু মুহূর্ত
শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। আশাকরি, কামার সাহেবের সুযোগ্য নেতৃত্বে এই সেটেলমেন্ট থেকে শ্রমিকরা তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকার ফিরে পাবেন।
শ্রমিক স্বার্থ রক্ষায় এবং ন্যায্য দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে তার দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করবে।

আজ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ কাজে আমরা কলকাতা এসে পৌঁছেছি। আমাদের প্রধান লক্ষ্য হলো INTUC রাজ্য প্রেসিডেন্টের সাথে চার্ট...
14/05/2026

আজ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ কাজে আমরা কলকাতা এসে পৌঁছেছি। আমাদের প্রধান লক্ষ্য হলো INTUC রাজ্য প্রেসিডেন্টের সাথে চার্টার অফ ডিমান্ডস (COD) নিয়ে চূড়ান্ত আলোচনা সম্পন্ন করা।
আশা করছি, এই আলোচনার মাধ্যমে আমাদের দাবিদাওয়াগুলি সঠিক দিশা পাবে। সংগঠনের স্বার্থে এবং আমাদের সবার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আজ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ৭৯তম প্রতিষ্ঠা দিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
03/05/2026

আজ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ৭৯তম প্রতিষ্ঠা দিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

"অধিকার আদায়ের লড়াইয়ে আপনাদের সক্রিয় অংশগ্রহণই আমাদের শক্তি! 🤝​আজকের সভায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং গঠনমূলক মতাম...
29/04/2026

"অধিকার আদায়ের লড়াইয়ে আপনাদের সক্রিয় অংশগ্রহণই আমাদের শক্তি! 🤝
​আজকের সভায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং গঠনমূলক মতামত আমাদের পথকে আরও সুগম করেছে। আপনাদের প্রতিটি প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা INTUC রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার স্যারের পরামর্শক্রমে দ্রুত 'ফাইনাল চার্টার অব ডিমান্ড' প্রস্তুত করতে যাচ্ছি।
​ধৈর্য ধরুন এবং পাশে থাকুন। আমাদের পরবর্তী পদক্ষেপ ও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে খুব শীঘ্রই আমরা আবার মিলিত হবো। ধন্যবাদ সবাইকে।"

Address

Murshidabad

Opening Hours

Saturday 8:30am - 6:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when INTUC-Ultratech Cement Ltd.Sonar Bangla Cement,Contractors' Workers Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category