Little Smile Foundation

Little Smile Foundation Little Smile Foundation Is An Organization For The Development Of Society.

আমাদের সম্পর্কিত:- 'এলএসএফ' এর সব সামাজিক কর্মকাণ্ডের সম্মিলিত রূপ 'লিটিল স্মাইল ফাউন্ডেশন'। ২০১৮ সালে 'লিটিল স্মাইল ফাউন্ডেশন' গঠিত হয়। এটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। ফাউন্ডেশনের সদস্যরা এই সংগঠন থেকে কোনো সুবিধা নেন না। জনসাধারণ এবং বিভিন্ন সচেতন নাগরিকের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয় 'লিটিল স্মাইল ফাউন্ডেশন'।

আমাদের লক্ষ্য:- এই ফাউন্ডেশন কাজ করতে চায় এমন সব মানুষের মধ্যে, অনাকাঙ্ক্ষিত দু

র্যোগ বা দুরবস্থা যাদের আশা ও স্বপ্ন মুছে দেয়। এই ফাউন্ডেশন কাজ করতে চায় মাদকাসক্ত যুবসমাজ, অর্থকষ্টে জর্জরিত অদম্য মেধাবী ছাত্রছাত্রী, অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধান।

এই ফাউন্ডেশন চাই, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তরুণ-তরুণীরা, দারিদ্র্যপীড়িত অদম্য মেধাবী তার অপরাজেয় স্বপ্নে জয় করুক পৃথিবী। প্রাকৃতিক দুর্যোগ পেছনে ফেলে জীবন বয়ে চলুক তার অদম্য ছন্দে। এই ফাউন্ডেশন চায় দেশের মানুষের মুখের অমলিন হাসিটা ধরে রাখতে। 'লিটিল স্মাইল ফাউন্ডেশন' অসহায়, পীড়িত, হতাশ ও দুর্দশাগ্রস্ত মানুষকে ফিরিয়ে দিতে চায় সেই স্বপ্ন, সাহস ও আত্মবিশ্বাস যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

আমাদের উদ্দেশ্য:- কুসংস্কার মুক্ত সমাজ গড়া এবং পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। সর্বপরি সমাজকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা। কিশোর ও তরুণেরা যেন বেড়ে উঠতে পারে আলোকিত ভবিষ্যতের দিকে।

১. মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষাজীবনে দারিদ্র্য যেন অভিশাপ হয়ে না ওঠে।

২. প্রাকৃতিক দুর্যোগ যেন স্থবির না করে দেয় স্বাভাবিক জীবন।

৩. অর্থের অভাবে বিনা চিকিৎসায় জেনো কাওকে প্রাণ না হারাতে হয়।

৪. এসবের বাইরেও মানুষের জরুরি যে কোনো প্রয়োজনে সাড়া দিতে 'লিটিল স্মাইল ফাউন্ডেশন' উন্মুখ।

আমাদের তহবিল:- 'লিটিল স্মাইল ফাউন্ডেশন'-এর তহবিল গড়ে উঠেছে সমাজের সচেতন তরুণ যুবকদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে। কেবল আর্থিক অনুদানই নয়, তাঁদের নৈতিক অনুপ্রেরণা ও কল্যাণী উৎসাহ এই ফাউন্ডেশন এর সব কাজের মূল ভিত্তি। 'লিটিল স্মাইল ফাউন্ডেশন' তাঁদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

বিবিধ:- 'লিটিল স্মাইল ফাউন্ডেশন' এর কাজ যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং সমাজসেবায় অংশ নিতে পারেন।

যোগাযোগ: অফিস ঠিকানা: আজিমগঞ্জগোলা, থানা+পোস্ট: ডোমকল, জেলা: মুর্শিদাবাদ, পিন: ৭৪২৩০৩।
Phone: 9647198298
Email: [email protected]

Address

Murshidabad
742303

Telephone

9647198298

Website

Alerts

Be the first to know and let us send you an email when Little Smile Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Little Smile Foundation:

Share