Guru Saday Dutta Mission

Guru Saday Dutta Mission Fulfillment the BRATACHARI objectives .

22/03/2025

১৮০০ থেকে ১৯০০ সাল পর্যন্ত এই সময়টি ছিল বাংলার একটি স্বর্ণযুগ ।
স্বামী বিবেকানন্দ , জাতির জনক মহাত্মা গান্ধী , বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসকল মহান মানুষের জন্মের পূণ্য সময়ের মধ্যেই ১৮৮২ সালের ১০ ই মে জন্মেছিলেন আরো একজন মহান ব্যক্তি ; ব্রতচারী আন্দোলনের প্রবর্তক ; গুরুসদয় দত্ত ।
তিনিও লক্ষ্য করেছিলেন বাঙালি জাতির অন্ধ অনুকরণ প্রীতি এবং ভারতীয়ত্বের প্রেমচেতনার অভাব । একজন মানুষ যেমন নিজের ব্যক্তিত্ব এবং কর্ম সম্পর্কে সচেতন না থাকলে মানুষটির আত্মবিশ্বাসী হতে পারে না তেমনভাবেই তিনি উপলব্ধি করেছিলেন দেশবাসী নিজেদের ঐতিহ্য এবং সম্পদ সম্পর্কে অজ্ঞানতা থেকেই পাশ্চাত্যের অন্ধ অনুকরণের পেছনে ছুটছে । একারণেই আমাদের মানুষ হতে ডাক দিয়ে তিনি গানে–ছন্দে মানুষের অন্তরে গেঁথে দিতে চেয়ে গেয়েছিলেন " শিখে নে দেশ-বিদেশের জ্ঞান , তবু হারাস নে মায়ের দান।
বাংলাভাবে পূর্ণ হয়ে , বাংলা ভাষায় নেচে খেলে , সম্পূর্ণ বাঙালি হ , শ্বাশ্বত বাঙালি হ , ষোলআনা বাঙালি হ ।
বিশ্ব মানব হবি যদি সম্পূর্ণ বাঙালি হ ।।
মানুষ হ , মানুষ হ , আবার তোরা মানুষ হ ।। "

কিন্তু দুর্ভাগ্য তার দর্শন তার ভাবনাচিন্তা আজ সেভাবে ব্যাপ্ত হতে পারেনি । তার ভাবনাকে মাথায় করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই গড়ে উঠেছে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস গুরুসদয় দত্ত মিশন ।

একসময় মানুষের ৬টি প্রজাতি ছিল, যার পাঁচটি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। থেকে গেছে মাত্র একটি প্রজাতি - *হোমো স্যাপিয়ান...
11/03/2025

একসময় মানুষের ৬টি প্রজাতি ছিল, যার পাঁচটি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। থেকে গেছে মাত্র একটি প্রজাতি - *হোমো স্যাপিয়ান্স*। কেন হোমো স্যাপিয়ান্স প্রজাতিটি টিকে গেলো আর অনেক বড়ো আকৃতির এবং অনেক বেশি শক্তিশালী *"নিয়ান্ডারথাল"* নামক মানুষের প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেলো তার কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা বলছেন - তার প্রধান একটি কারণ হচ্ছে নিয়ান্ডারথাল মানুষ ছিল মূলত *"সলিটারি"* - মানে তারা একা একা বাঁচতে পছন্দ করতো। অন্যদিকে হোমো স্যাপিয়ান্স প্রজাতিটি সব সময় দল বেঁধে থাকতো।

জীব জগতে এটি নতুন কিছু নয়। একদিকে লেপার্ড যেমন সলিটারি আনিম্যাল, অন্যদিকে সিংহ, হায়েনারা থাকে দল বেঁধে। দল বেঁধে থাকার সুবিধে হলো - *সেফটি ইন নাম্বারস*। মানে একজন বিপদে পড়লে বাকিরা তাকে সাহায্য করতে পারে। সলিটারি আনিম্যালদের ক্ষেত্রে তেমন ঘটে না। ঠিক এই কারণেই হোমো স্যাপিয়ান্স একসময় দল বেঁধে মেরে শেষ করেছিল অনেক বেশি শক্তিশালী কিন্তু সলিটারি নিয়ান্ডারথাল প্রজাতিকে। নিয়ান্ডারথালরা সলিটারি প্রাণী হওয়ায় তারা তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তাছাড়া দল বেঁধে থাকায় স্যাপিয়ান্স প্রজাতিটির খাদ্যের অভাব হয়নি এবং মহিলা, শিশু ও অসুস্থরা প্রয়োজনীয় প্রটেকশন পেয়েছে।

কিন্তু ঘোর নগরকেন্দ্রিক জীবনে এসে আমরা *ক্রমশ ভুলে যাচ্ছি* যে হোমো স্যাপিয়ান্স প্রজাতিটি সংঘবন্ধ জীব। নেচারে আমরা যে এখনো বিলুপ্ত হইনি তার কারণ আমরা দল বেঁধে ছিলাম। *একা বাঁচার জন্য আমাদের তৈরী করা হয়নি*। কাজেই মানুষ কোনো কারণে একা হয়ে গেলে, নেচার শরীরবৃত্তীয়ভাবে মানুষকে ফাইটিং মোডে নিয়ে যায়। একাকিত্বে ভোগা মানুষের উপর স্টাডি করে দেখা গেছে যে *তাদের প্রেসার বেশি, সুগার লেভেল বেশি এবং হার্টবিটও বেশি*। মানুষ তখন অপরিচিতদের থ্রেট হিসেবে দেখতে শুরু করে। তার থেকে একটি ভিসিয়াস সাইকেল তৈরী হয়। মানুষের ইমিউনিটি কমে যায়, ইনফ্লামেশন বেড়ে যায়, হার্ট ডিসিস, স্ট্রোক এবং প্রিম্যাচিওর ডেথের চান্স বেড়ে যায় *প্রায় ৫৮%* !

স্টাডি বলছে, বর্তমান পৃথিবীতে ৩৩% মানুষ একাকিত্বে ভোগেন - মানে প্রত্যেক তিনজনের একজন। তারা কিন্তু সবাই বয়স্ক নন। *সবচেয়ে বেশি একাকী মানুষ থাকেন ব্রাজিলে, তারপর তুরস্ক এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত* ! ডিমেনশিয়া, আলজাইমার, ডিপ্রেশন ভারতে যে প্রায় মহামারীর আকার ধারণ করেছে তার অন্যতম কারণ এই একাকিত্ব। সাইকোলজিস্টরা বলছেন একাকিত্ব মানে কিন্তু একা থাকা নয়। *একাকিত্ব একটি "স্টেট অফ মাইন্ড" যেখানে মানুষটির মনে হচ্ছে সে একা, নির্বান্ধব*, মন খুলে দুটি কথা বলার যার কেউ নেই।

তাহলে উপায় ? এই নিয়ে একটি সেমিনার অ্যাটেন্ড করলাম সেখানে ভারত-আমেরিকা -ইংল্যান্ডের নামকরা ডাক্তারবাবুরা নিদান দিলেন আরো বেশি বেশি "*সোশ্যাল ইন্টারঅ্যাকশন এবং সোশ্যাল কানেক্ট" তৈরী করার*। তারা বললেন হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে বের করে তাদের সঙ্গে দেখা করার। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বন্ধু সার্কেলকে বাড়ানো এবং *রিয়েল ওয়ার্ল্ডে তাদের সঙ্গে বেশি বেশি সোশালাইজ করার*।
কে জানতো, ছেলে-বুড়োদের সকাল-সন্ধেতে *চায়ের দোকানের আড্ডা বা পাড়ার কাকিমা-জ্যেঠিমাদের "পাড়া বেড়ানো"* বস্তুটিই আসলে সুস্থ থাকার চাবিকাঠি !

এই সেমিনারে এক বয়স্ক ভদ্রলোক নিজের জীবনের কথা বললেন। স্ত্রী মারা যাবার পর তিনি নিদারুন একাকিত্বে ভোগেন এবং ২০১৯ তে তার স্টেজ ওয়ান ক্যান্সার ধরা পড়ে। ভদ্রলোক তখন "আর ক'দিনই বা বাঁচবো, *যাবার আগে সবার সঙ্গে দেখা করে যাই" মোডে চলে গিয়ে* খুঁজে খুঁজে তার হারিয়ে যাওয়া আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজের বাড়িতে তাদের ডেকে নিয়ে সকাল-সন্ধে আড্ডা বসান। ভদ্রলোক যে শুধু ক্যান্সার সারভাইভ করেছেন তাই নয়, তিনি বললেন আমি এখন মানসিক ভাবে সম্পূর্নই সুস্থ। মজা করে আরো বললেন, বাড়িতে আড্ডা বসানোয় *চা, সিঙ্গারা, মিষ্টি দিয়ে আতিথেয়তায় তার যে খরচ হয় সেটি ওষুধের খরচের ৩০%-ও নয়*। ওটাকে তিনি ভালো থাকার ইনভেস্টমেন্ট হিসেবেই দেখেন !

রবি ঠাকুর সেই কবেই লিখে গেছেন *"আরেকটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় / মোরা সুখের-দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়"* - ডিপ্রেশন ও নানাবিধ সাইকোলজিক্যাল রোগ থেকে বাঁচতে সোশ্যাল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে এই *"প্রাণ জুড়োনোর"* কোনো বিকল্প কিন্তু ডাক্তারবাবুরাও দিতে পারছেন না কেননা নেচার, হোমো স্যাপিয়ান্স প্রজাতিকে সেভাবে বানায়নি।

লেখাটি কে লিখেছেন জানিনা, যিনিই লিখেছেন খুবই প্রসঙ্গিক, ভালো লাগলো তাই share করলাম....

‎শুধু রবি ঠাকুর নয় , এই উপলব্ধি থেকেই কবি শঙ্খ ঘোষও বলেছেন আয় আরো বেড়ে বেঁধে থাকি । 🙏🙏🙏🙏
সুপ্রভাত সকলকে ।

  MOCK TEST MP 2025 :LAST DATE OF REGISTRATION : 29-11-2024পরীক্ষার সময় প্রতিদিন 10:15 AM - 1:30 PM বিস্তারিত কমেন্টে ।...
25/11/2024

MOCK TEST MP 2025 :
LAST DATE OF REGISTRATION : 29-11-2024
পরীক্ষার সময় প্রতিদিন 10:15 AM - 1:30 PM
বিস্তারিত কমেন্টে ।
কিছু কথা :
জ্ঞান , শ্রম , সত্য , ঐক্য এবং আনন্দ - ব্রতচারীর পঞ্চব্রতের আদর্শকে পাথেয় করে 2015 সাল থেকে পথ চলা শুরু করে এখন GSDM 10 বছর পূর্তির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে । প্রতি বছর শতাধিক ছাত্র ছাত্রীদের শিক্ষাগত মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন করে চলেছে ।

দশম বর্ষ পূর্তি উপলক্ষ্যে GSDM এর আয়োজন :
MOCK MADYAMIK TEST 2025

সকল বিষয়ের সর্বমোট তিনটি মক টেস্ট দিতে হবে । আয়োজন ব্যবস্থাপনার বিনিময় : 1000 টাকা । সকল পরীক্ষার শেষে খাতার লেখার ত্রুটি ও নম্বর ভালো পাওয়ার প্রয়োজনীয় গাইড দেওয়া হবে । খাতার মূল্যায়ন করবেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী । মনে রাখবেন, আমরা শুধুমাত্র টাকা জমা করা প্রথম 50 জনকেই এই সুযোগ দিতে পারবো ।

মক টেস্টের স্থান : গুরু সদয় দত্ত মিশন , সৈদাবাদ , ঘাটবন্দর , সবুজ সংঘ সেবা সমিতি ক্লাব এবং লেঠেল মন্ডপ , বহরমপুর , মুর্শিদাবাদ
GOOGLE MAP LOCATION : https://maps.app.goo.gl/fWRPhRVpeYbndajU7

যারা এই মক টেস্ট দিতে ইচ্ছুক তারা নিচের ফর্ম ফিলাপ করবে এবং যত দ্রুত সম্ভব টাকা জমা করবে ।
https://surveyheart.com/form/6743f74dd8dd0e28580e25f5

Find lokale virksomheder, se kort og få rutevejledninger i Google Maps.

গুরু সদয় দত্ত মিশনের শারদীয় উৎসব উপলক্ষে আয়োজিত পংক্তিভোজের কিছু চিত্র ।
14/11/2024

গুরু সদয় দত্ত মিশনের শারদীয় উৎসব উপলক্ষে আয়োজিত পংক্তিভোজের কিছু চিত্র ।

আনন্দ সংবাদ । আনন্দ সংবাদ । ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মন্ডলীর পরিচালনায় আয়োজিত কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবির এবারে আয়োজি...
15/10/2024

আনন্দ সংবাদ । আনন্দ সংবাদ ।
ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মন্ডলীর পরিচালনায় আয়োজিত কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবির এবারে আয়োজিত হতে চলেছে বর্ধমান জেলার দাঁইহাট উচ্চ বিদ্যালয়ে । সকলের সহযোগিতা একান্ত কাম্য ।

সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা ।
13/10/2024

সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা ।

আজকের সকালের ব্যাচের রাখি বন্ধন উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রীদের আনন্দ এবং ভাবের বহিঃপ্রকাশ ।
19/08/2024

আজকের সকালের ব্যাচের রাখি বন্ধন উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রীদের আনন্দ এবং ভাবের বহিঃপ্রকাশ ।

৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা । 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
15/08/2024

৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা । 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Address

Berhampore
Murshidabad

Telephone

8900029966

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guru Saday Dutta Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share