Medinipur Chhatra Samaj

Medinipur Chhatra Samaj The Welfare Organisation for Poor and Needy Students...Embodies the principles of Unity, Peace & Service..

Request to follow our new page created to celebrate the 10th anniversary of MCSSWO
https://www.facebook.com/share/16DP2PgPgn/

15/05/2026
 #রক্তদান_জীবনদান প্রতিবছর গ্রীষ্মকালে রক্তের সংকট নতুন নয়। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট নিরসনে মেদিনীপুর ছাত্রসমাজ পর...
06/05/2026

#রক্তদান_জীবনদান
প্রতিবছর গ্রীষ্মকালে রক্তের সংকট নতুন নয়। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট নিরসনে মেদিনীপুর ছাত্রসমাজ পরিবারের সদস্য শিক্ষক দম্পতি শুভ্র প্রকাশ মন্ডল এবং সুজাতা মাইতির কন্যা অর্শিয়ার শুভ জন্মদিন উপলক্ষ্যে আগামী 10ই মে, রবিবার 'কল্যাণীয়া ভবন', অলিপুর, ছোটভগবানপুর, ডেবরায় রক্তদান শিবিরে স্বেচ্ছায় এগিয়ে আসার আন্তরিক আহ্বান র‌ইল..🙏🙏🙏

 #রক্তদান_জীবনদান Medinipur Chhatra Samaj SWO পরিবারের সৈনিক আমাদের প্রিয় বোন পূজা কর্মসূত্রে কলকাতায়। কাজে ব্যস্ত থাক...
20/04/2026

#রক্তদান_জীবনদান
Medinipur Chhatra Samaj SWO পরিবারের সৈনিক আমাদের প্রিয় বোন পূজা কর্মসূত্রে কলকাতায়। কাজে ব্যস্ত থাকলেও কলকাতায় যে কোন প্রয়োজনে ছুটে যায় এক দৌড়ে। আজও তার অন্যথা হয়নি। দুর্ঘটনায় পড়া এক দাদার জরুরীকালীন রক্তের প্রয়োজনে ব্লাড এর রিকুইজিশন পাওয়ার পর পূজাকে ফোন করার সঙ্গে সঙ্গে ও ঠিক রক্তদাতা সন্তু মাইতি দাদাকে সঙ্গে নিয়ে ছুটে যায় সেখানে। পূজা বোন সহ রক্তদাতা সন্তু মাইতি যিনি অপারেশনে ব্লাড দিয়ে সহায়তা করলেন সবাইকে মেদিনীপুর ছাত্রসমাজ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, রক্তিম অভিনন্দন..❤️🩸❤️

 #জন্মদিনে_আনন্দভাগ সেবিকা বৈশাখী ব্যানার্জীর জন্মদিন উপলক্ষে মেদিনীপুর স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নিচে কচিকাঁচাদের হাতে ...
20/04/2026

#জন্মদিনে_আনন্দভাগ
সেবিকা বৈশাখী ব্যানার্জীর জন্মদিন উপলক্ষে মেদিনীপুর স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নিচে কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হল টিফিন প্যাকেট..❤️❤️❤️ Medinipur Chhatra Samaj SWO পরিবারের পক্ষ থেকে বৈশাখীকে প্রাণভরা শুভেচ্ছা। এই মহতী উদ্যোগ গ্ৰহণ করার জন্য ব্যানার্জী পরিবারকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম।
#জয়_হোক_মানবতার

 #বৈশাখে_রক্তদান   হাসপাতালের করিডোর বা নার্সিংহোমের অন্দরমহল.. ভেসে আসছে চাপা দীর্ঘশ্বাস। চৈত্র শেষে বৈশাখ পড়ল। বাড়ছে...
17/04/2026

#বৈশাখে_রক্তদান
হাসপাতালের করিডোর বা নার্সিংহোমের অন্দরমহল.. ভেসে আসছে চাপা দীর্ঘশ্বাস। চৈত্র শেষে বৈশাখ পড়ল। বাড়ছে উষ্ণতার পারদ। ভোটের প্রাক্কালে বাড়ছে রাজনৈতিক উষ্ণতাও। এসবের‌ই মাঝে জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে জীবনের জন্য হন্যে হয়ে খোঁজ চলছে এক ফোঁটা রক্তের। রিকুইজিশনের পর রিকুইজিশন। কখনো অস্ত্রোপচার, কখনো দুর্ঘটনা, কখনো প্রসূতি মহিলা, কখনো থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট শিশু.. একদিকে রক্তসংকট অন্যদিকে প্রাণশক্তি বাঁচিয়ে রাখার লড়াই। জরুরিকালীন রক্তের প্রয়োজনে, সমাজের বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীগণের সঙ্গে পায়ে পা মিলিয়ে, এক ব্লাড ব্যাংক থেকে আরেক ব্লাড ব্যাংকে হন্যে হয়ে ঘুরে বেড়িয়ে রক্তের জোগাড়ের পাশাপাশি রক্তদাতা ভগবানকে নিয়ে মাভৈঃ মন্ত্রোচ্চারণে নিরলস ভাবে রক্তদানে ছুটে চলেছে মেদিনীপুর ছাত্রসমাজ পরিবারের সৈনিকবৃন্দ‌। নববর্ষের প্রারম্ভে শুধু এই ক'দিনের সংগ্ৰাম রন্ধ্রে রন্ধ্রে নির্দেশ করছে এই লড়াই কতখানি কঠিন, তবুও হাল ছাড়লে চলবে না। এই লড়াইয়ে এগিয়ে আসতে হবে সব্বাইকে কারণ মনে রাখবেন ‘নগর পুড়িলে কি দেবালয় এড়ায়..’। লড়াই চলছে.. চলবে...
এই ক'দিনে জরুরীকালীন রক্তের প্রয়োজনে ছুটে যাওয়া রক্তদাতা ভাই তথা মেদিনীপুর ছাত্রসমাজ পরিবারের সদস্যবন্ধু #সুকুমার_মন্ডল, #শিবশঙ্কর_পতি সহ রক্তদাতা ভাই #সুজয়_সামন্ত, #দীপঙ্কর_রানা, #পল্লব_দে কে Medinipur Chhatra Samaj SWO পরিবারের পক্ষ থেকে প্রাণভরা, শুভেচ্ছা, ভালোবাসা ও রক্তিম অভিনন্দন..❣️🩸❣️

 #স্বপ্নপূরণ_আর_আনন্দভাগমানবসেবার ব্রত সযত্নে লালন করে চলা, ESIC Medical College & Hospital, Bihta, Patna তে Nursing Off...
21/03/2026

#স্বপ্নপূরণ_আর_আনন্দভাগ
মানবসেবার ব্রত সযত্নে লালন করে চলা, ESIC Medical College & Hospital, Bihta, Patna তে Nursing Officer হিসেবে কর্মরতা রিমা ঘোষ এবং ওনার পরিবারের উদ্যোগে ও Medinipur Chhatra Samaj SWO এর সহযোগিতায় মেদিনীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন 'সেল্টার ফর আরবান হোমলেস', ঠিকানায় ছিল দ্বিপ্রাহরিক আহারের আয়োজন। ঘোষ পরিবারের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিপ্রাহরিক কর্মসূচিতে ছুটি না পাওয়ায় প্রশান্ত ঘোষ মহাশয় এবং রিক্তা ঘোষ মহাশয়ার জ্যেষ্ঠা কন্যা রিমা উপস্থিত থাকতে না পারলেও রিমার বাবা-মা সহ উপস্থিত ছিলাম আমরা মেদিনীপুর ছাত্রসমাজ পরিবার। খাওয়া-দাওয়ার পাশাপাশি দাদু-ঠাকুমাদের সঙ্গে গল্প-আড্ডায় দিনটা কেটে গেল বেশ। ফিরে আসার সময় আবার ওই মন খারাপের পালা.. তবে দেখা হবে শিগগিরই নিশ্চিত ❤️

 ুশে ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে আমরা মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন.. ে_...
21/02/2026

ুশে
ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে আমরা মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন..
ে_ফেব্রুয়ারি_২০২৬

মেদিনীপুর ছাত্রসমাজ সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শুভানুধ্যায়ী সন্দীপ ব্যানাজীর বাবার মৃত্যুদিন  উপলক্ষে  বাসস্ট্য...
20/02/2026

মেদিনীপুর ছাত্রসমাজ সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শুভানুধ্যায়ী সন্দীপ ব্যানাজীর বাবার মৃত্যুদিন উপলক্ষে বাসস্ট্যান্ড সংলগ্ন বৃদ্ধাশ্রমে দুপুরের আহারের আয়োজন ছাত্রসমাজের সহযোগিতায়।
২০/০২/২০২৬

 #ওঁ_দিব্যান_লোকান_স_গচ্ছতুগভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মেদিনীপুর ছাত্রসমাজ পরিবারের আজীবন সদস্যা তথা Medinipur Chhatr...
23/01/2026

#ওঁ_দিব্যান_লোকান_স_গচ্ছতু
গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মেদিনীপুর ছাত্রসমাজ পরিবারের আজীবন সদস্যা তথা Medinipur Chhatra Samaj SWO এর সম্পাদক অনিমেষ প্রামাণিকের মাতা, আমাদের পরম পূজ্য তথা মেদিনীপুর ছাত্রসমাজ পরিবারের বটবৃক্ষ মঞ্জু প্রামাণিক মহোদয়া আজ ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। আমরা মেদিনীপুর ছাত্রসমাজ পরিবার গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। স্বর্গীয়া মঞ্জু প্রামাণিক মহোদয়ার বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করি। শোকসন্তপ্ত প্রামাণিক পরিবারকে সমবেদনা জ্ঞাপনের ভাষা আমাদের নেই তবে শপথ করি ওনার চিন্তন ও আদর্শকে পাথেয় করে আরো দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলব সম্মুখপানে..🙏🙏🙏

 #হাসি_খুশির_হাট #পর্ব_৮৪শাল মহুলের দেশের মানুষের নিরন্তর প্রয়োজনে শীত, গ্ৰীষ্ম, বর্ষা বস্ত্রসম্ভার নিয়ে মেদিনীপুর ছাত...
15/01/2026

#হাসি_খুশির_হাট
#পর্ব_৮৪
শাল মহুলের দেশের মানুষের নিরন্তর প্রয়োজনে শীত, গ্ৰীষ্ম, বর্ষা বস্ত্রসম্ভার নিয়ে মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ( Medinipur Chhatra Samaj SWO) ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় বছর দুই আগে এই জানুয়ারিতেই (২৮শে জানুয়ারি, ২০২৪) শিমূলপাল, বেলপাহাড়িতে শুভ উদ্বোধন হয়েছিল মঙ্গলবারের হাট, হাসি খুশির হাট। আপনাদের সহযোগিতা, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে দুই বছর ধরে প্রতি মঙ্গলবার সেই হাসি খুশির হাট চলছে অবিরত। আজ শিমুলপাল এর গন্ডী পেরিয়ে সেই হাট পরিব্যাপ্ত হয়েছে ডাঙ্গরডিহা, আগুইবিল প্রভৃতি গ্ৰামেও। ধারাবাহিক ভাবে বসে চলা এই হাটের আজ ৮৪ পর্ব।

Address

ASHOKNAGAR
Midnapore
721101

Alerts

Be the first to know and let us send you an email when Medinipur Chhatra Samaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Medinipur Chhatra Samaj:

Share