16/05/2026
#কুসুমপথে_অমৃতপরশ
#আয়োজন- ৫০ জন বাচ্চার জন্য মিষ্টিমুখ
#স্থান- মগরা ইঁটভাটা
#তারিখ- ০৯/০৫/২০২৬, শনিবার
পরশপাথর পরিবারের কন্যা রিয়ার বিয়ে। এই উপলক্ষে আনন্দের পরশ লেগেছে পরশপাথরের অন্তঃপুরেও। আর আনন্দ-উৎসব ভাগ করে নেওয়াই পরশপাথরের বরাবরের রীতি, আপনারা জানেন। সেইমত আমরা গত শনিবার আমাদের কন্যাকে নিয়ে হাজির হয়েছিলাম মগরা ইঁটভাটায় অমৃতপরশ প্রোজেক্ট নিয়ে।
বিকেল চারটে, রোদের তেজ কমেছে কিন্তু গরম বেশ। ইঁটভাটায় খবর দিয়ে রাখা হয়েছিল, তাই বাচ্চারা মোটামুটি জানত যে আমরা যাব। আমরা গিয়ে পৌঁছাতেই ভিড় করে এলো সকলে। শুরু হল মিষ্টির প্যাকেট বিতরণ। বাচ্চাগুলো এখন আর অবাক হয় না, বরং চেনা মুখ দেখে ওদের মুখেও হাসির ঝিলিক খেলে যায়। একগাল হেসে মিষ্টির প্যাকেট হাতে দৌড়োয় দরমার আস্তানার দিকে। এ দৃশ্য রিয়ার বহুবারের চেনা, এতদিন সকলের সাথে হাত মিলিয়ে সামলেছে এসব। তবে এবারেরটা নিশ্চয়ই একটু স্পেশাল ওর কাছে।
কুসুমাস্তীর্ণ হোক রিয়ার ভবিষ্যতের নতুন জীবন, পরশপাথর পরিবারের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা রইল। ব্যস্ত কর্মসূচিতে একজন সপ্রতিভ কর্মীকে মিস করব আমরা, সুযোগ পেলেই সামিল হতে চলে আসুক এই কর্মযজ্ঞে, এই আবদারটাও তাই রইল।
★ বাচ্চাদের জন্য এই ছোট্ট আয়োজন করেছিলাম আমরা, পরশপাথর পরিবার। আমাদের পরিবারের খুশি ভাগ করে নিলাম সাহায্যবঞ্চিত পরিবারের বাচ্চাদের সাথে। আপনারা চাইলে এমন আয়োজন করতে পারেন আপনাদের পরিবারের কোনো বিশেষ দিনে। যোগাযোগ করবেন আমাদের সাথে-
9477005879 // 7047743600