ICON Charitable Trust

ICON Charitable Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ICON Charitable Trust, Non-Governmental Organization (NGO), Station Road, Medinipur.

ICON CHARITABLE TRUST was legally established in 14th JULY 2016 as a voluntary organization, operating under Societies Registration Act in West Bengal.ICONs activities are presented into Women development, Children's Education, Health & Environment.

10/10/2024
আমাদের প্রোগ্রামটির নাম "এক চিলতে হাসি" ।নতুন জামা উপহার পেয়ে ছোটরা ভীষণ খুশি ।ওদের দেখে আমরা কখনও কখনও নিজেদের ছোটবেলা...
07/10/2024

আমাদের প্রোগ্রামটির নাম "এক চিলতে হাসি" ।

নতুন জামা উপহার পেয়ে ছোটরা ভীষণ খুশি ।

ওদের দেখে আমরা কখনও কখনও নিজেদের ছোটবেলায় ফিরে যাই। জানি আমরা আর ছোটবেলায় ফিরে যেতে পারব না। যখন পুজোয় একটা নতুন জামার জন্য মা/ বাবার কাছে বায়না / কান্নাকাটি করতাম। কিন্ত এখন এমন ছোট ছোট বাচ্ছাদের মুখে হাসি তো ফোটাতেই পারি। তার সাথে মা- বাবার পাশেও দাঁড়াতে পারি। অনেক মানুষের কাজ নেই, কেউ বা খুব কম উপার্জন করে, কারোর বাবা নেই, কারোর বাড়ির লোক অসুস্থ- এরকম নানান রকম সমস্যার মধ্যে একটি বাচ্ছার পুজোর আনন্দ যেন নষ্ট না হয়ে যায় সেটাই আমাদের প্রতি বছরের ভাবনা।

মোট 5 (পাঁচ) জায়গায় এবারের বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল।
1) মেদিনীপুর জেলার কর্নগড় গ্রামে আমাদের "ভোরের আলো" পাঠশালা ।
2) ঝাড়গ্রাম এর জামবনি ব্লক- এর " শানগ্রাম"
3) মেদিনীপুর জেলার "কোড়াদানা" গ্রাম।
4) মেদিনীপুর জেলার "সোনাকড়া" গ্রাম।
5) মেদিনীপুর জেলার " জাড়া" গ্রাম।

আমরা "আইকন" এর পক্ষ থেকে আমাদের সকল শুভাকাঙ্খি দের অভিনন্দন ও ভালোবাসা জানাই সবসময় আমাদের পাশে থাকার জন্য। 🙏

বিজ্ঞপ্তি: প্রতি বছর আমরা শুভ মহালয়ার দিন আমাদের *"এক চিলতে হাসি"* (ছোট্ট শিশু দের নূতন বস্ত্র বিতরণ) অনুষ্ঠিত হয়।  এব...
30/09/2024

বিজ্ঞপ্তি:
প্রতি বছর আমরা শুভ মহালয়ার দিন আমাদের *"এক চিলতে হাসি"* (ছোট্ট শিশু দের নূতন বস্ত্র বিতরণ) অনুষ্ঠিত হয়। এবং এই একদিনেই আমরা পুরো প্রোগ্রামটি সম্পন্ন করি।

কিন্তু এই বছর বিশেষ কিছু কারন বসত তা আমরা *দুটি পর্বে* এই প্রোগ্রাম সম্পন্ন করবো।

সেই কারন গুলি হলো মাসের শেষ হওয়ার জন্যে অনেক অনুদানদাতা এখনও অনুদান দিতে পারেননি। ওনারা আগামী সপ্তাহে অনুদান পাঠাবেন। আর দ্বিতীয় কারন হলো এবারে আমরা মোট *পাঁচ (5) টি গ্রামে* বস্ত্র বিতরণ করবো। সেই সবগুলো গ্রামে একদিনে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সকালের সুবিধা মতো আগামী দুই ছুটির দিনের সম্পূর্ণ কর্মসূচি আপনাদের দিলাম।

দুটি দিন হল:
1) 02nd October(শুভ মহালয়া)
2) 6th October ( রবিবার)

আপনারা আপনাদের সুবিধা মতো একদিন আমাদের সাথে থাকুন।
আর প্রয়োজনে আমাদের এই *95315 01012* নাম্বারে যোগাযোগ করুন। 🙏

এগিয়ে আসুন সকলে প্রতি বছরের মতো।🙏
04/09/2024

এগিয়ে আসুন সকলে প্রতি বছরের মতো।🙏

নতুন জামা উপহার পেয়ে ছোটরা ভীষণ খুশি ।আমাদের প্রোগ্রাম টির স্বার্থক নাম  "এক চিলতে হাসি " ।ওদের দেখে আমরা কখনও কখনও নিজ...
15/10/2023

নতুন জামা উপহার পেয়ে ছোটরা ভীষণ খুশি ।

আমাদের প্রোগ্রাম টির স্বার্থক নাম "এক চিলতে হাসি " ।

ওদের দেখে আমরা কখনও কখনও নিজেদের ছোটবেলায় ফিরে যাই। জানি আমরা আর ছোটবেলায় ফিরে যেতে পারব না। যখন পুজোয় একটা নতুন জামার জন্য মা/ বাবার কাছে বায়না / কান্নাকাটি করতাম। কোনও বছর হত কোনও বছর হত না। কিন্ত এখন এমন ছোট ছোট বাচ্ছাদের মুখে হাসি তো ফোটাতেই পারি। তার সাথে মা- বাবার পাশেও দাঁড়াতে পারি। অনেক মানুষের কাজ নেই, কেউ বা খুব কম উপার্জন করে, কারোর বাবা নেই, কারোর বাড়ির লোক অসুস্থ- এরকম নানান রকম সমস্যার মধ্যে একটি বাচ্ছার পুজোর আনন্দ যেন নষ্ট না হয়ে যায় সেটাই আমাদের প্রতি বছরের ভাবনা।

আমরা "আইকন" এর পক্ষ থেকে আমাদের সকল শুভাকাঙ্খি দের অভিনন্দন ও ভালোবাসা জানাই সবসময় আমাদের পাশে থাকার জন্য।

এই পেজে অনেকেই আছেন যারা প্রতিনিয়ত আমাদের কাজ কর্ম দেখে আসছেন। সারা বছরই কিছু না কিছু কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। তেমন...
07/10/2023

এই পেজে অনেকেই আছেন যারা প্রতিনিয়ত আমাদের কাজ কর্ম দেখে আসছেন। সারা বছরই কিছু না কিছু কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। তেমন কোন কিছু দাবি আপনাদের সামনে রাখি না কখনো। পুজো টা আমাদের সকালের কাছেই খুবই আনন্দের। সেই আনন্দ টা সকলে মিলে ভাগ করে নিতে চাইলে একটু সামর্থ মতো এগিয়ে আসুন না। হাতে হাত ধরে কিছু বাচ্চার মুখে হাসি ফোটাই । 🙏

আগামীকাল 20th May 2023 আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত  হতে চলেছে অশোক নগর,  মেদিনীপুর শহরে। সকলের উপস্থিতি একান্ত কাম্য। ...
19/05/2023

আগামীকাল 20th May 2023 আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে অশোক নগর, মেদিনীপুর শহরে। সকলের উপস্থিতি একান্ত কাম্য।

বছর ঘুরে আবার এল পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরে দূরীভূত হোক সকল কলুষতা, জরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির প্রাণের উৎসব ...
15/04/2023

বছর ঘুরে আবার এল পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরে দূরীভূত হোক সকল কলুষতা, জরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির প্রাণের উৎসব বৈশাখ প্রাণময় হয়ে উঠুক। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসায়, মিলেমিশে, স্বপ্নে, সাধনায় কাটুক নতুন বছর।
শুভ নববর্ষ ১৪৩০।

04/12/2022

    ঠিক *এক* বছর আগে এই *শিশু দিবসের* দিনে শুরু হয়েছিলো বিনে পয়সার পাঠশালা *"ভোরের আলো"* অনেক স্বপ্ন নিয়ে। এক বছর পেরিয...
14/11/2022




ঠিক *এক* বছর আগে এই *শিশু দিবসের* দিনে শুরু হয়েছিলো বিনে পয়সার পাঠশালা *"ভোরের আলো"* অনেক স্বপ্ন নিয়ে। এক বছর পেরিয়ে গেলো দেখতে দেখতে আপনাদের সকলের মিলিত প্রচেষ্টায়। সকল *শুভাকাঙ্খি* দের অনেক অনেক *ধন্যবাদ*💐💐💐। আপনারা এইভাবে পাশে থাকলে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো "ভোরের আলোর" বাচ্চাদের।
গতকাল মাননীয় শিক্ষক *অরূপ সিং* মহাশয় ও ওনার সহধর্মীনি মাননীয় শিক্ষিকা *জসিতা ঘোষ* মহাশয়ার উপস্থিতি তে ও *ডক্টর দেবদীপ্ত দাস* মহাশয় ও শিক্ষক মাননীয় *সঞ্জয় মান্না* মহাশয় এর উপস্থিতি তে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন হয়েছিলো ও সাথে ছিলো বাচ্চাদের দুপুরের আহারের ব্যবস্থা। বাচ্চারা খুবই আনন্দিত এরকম অনুষ্ঠানের মাধ্যমে। 🙏🙏

Address

Station Road
Medinipur
721101

Alerts

Be the first to know and let us send you an email when ICON Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ICON Charitable Trust:

Share