15/08/2026
আগামীকাল আবারো আমরা #মেদিনীপুর_ছাত্রসমাজ_সোশ্যাল_ওয়েলফেয়ার_অর্গানাইজেশন নামছি পথে ভিক্ষের কৌটো হাতে নিয়ে মারন ব্যাধির সাথে সন্দীপ ভাইএর লড়াইতে সামিল হতে।
সন্দীপ দাস, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ছাত্র। পাকস্থলীতে ক্যান্সারে আক্রান্ত। বয়স যেহেতু কম তাই সঠিক চিকিৎসায় সেরে ওঠার সম্ভাবনা অনেক। কিন্তু সন্দীপের পরিবারের প্রধান অন্তরায় চিকিৎসার জন্যে প্রয়োজনীয় বিপুল অর্থ। দরিদ্র পরিবারের এই সন্তানের জন্যে আমরা তাই আপনাদের কাছে সাহায্যপ্রাথী।
দেখা হচ্ছে আগামীকাল সকাল এবং বিকেল দুসময়েই ভিক্ষের কৌটো হাতে শহরের রাজপথে, অলিতে গলিতে...
#পথেই_হবে_পথ_চেনা।