ABALA

ABALA Non

23/07/2026

সাপ শত্রু নয় সাপ উপকারী একটি প্রাণী।সাপ না থাকলে বাস্তুতন্ত্র ভেঙে পড়বে :: অবলা🌿

খেজুরির দেখালি গ্রাম থেকে জোড়া কেউটে উদ্ধার করে মুক্ত করল অবলা। জনৈক মহাদেব মাইতি স্থানীয় মৎসজীবী। তাঁর মাছ ধরার বাকিত...
23/07/2026

খেজুরির দেখালি গ্রাম থেকে জোড়া কেউটে উদ্ধার করে মুক্ত করল অবলা। জনৈক মহাদেব মাইতি স্থানীয় মৎসজীবী। তাঁর মাছ ধরার বাকিতে দুটি পূর্ণবয়স্ক বিষধর কেউটে ঢুকে পড়ে। পিটিয়ে মেরে দেওয়া কিংবা অসাধু কারবারীদের হাতে তুলে দেওয়া যেখান অলিখিত নিয়ম গ্রামীণ বাংলায় সেখানে অন্যরকম ভাবেন প্রকৃতিপ্রেমী মহাদেব বাবু। তিনি অবলা'র সঙ্গে যোগাযোগ করেন সাপ দুটিকে উদ্ধারের জন্য। উদ্ধারের জন্য সর্প বিশারদ মাননীয় নকল বেরা বাবুকে নিয়োগ করা হয়। নিখুঁত দক্ষতায় উদ্ধারের পর বন বিভাগের অনুমতি নিয়ে সাপ দুইটি মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হয়। নির্বিঘ্নে প্রকৃতিতে ফিরে যায় পরিবেশবন্ধু সাপদুটি।অবলা'র পক্ষ থেকে মহাদেববাবু ও নকুলবাবুকে ধন্যবাদ জ্ঞাপণ করা হয়।

23/07/2026

প্রতিটি প্রাণীই আমাদের পরিবেশে একটি নির্দিষ্ট ভূমিকা পালন করে।সেই ভূমিকাকে আমাদের মর্যাদা দেওয়া উচিত

কচ্ছপ বাঁচিয়ে বন্যপ্রাণ সুরক্ষা ও সচেতনতার বার্তা দিল খেজুরির স্কুলপড়ুয়া সৌম্যদীপ মন্ডল। প্রাণীটি একটি জালে আটকা পড়ে...
23/07/2026

কচ্ছপ বাঁচিয়ে বন্যপ্রাণ সুরক্ষা ও সচেতনতার বার্তা দিল খেজুরির স্কুলপড়ুয়া সৌম্যদীপ মন্ডল। প্রাণীটি একটি জালে আটকা পড়েছিল।অবলা'র পক্ষে স্কুলশিক্ষিকা মাননীয়া অলকা গিরি ম্যাম সৌম্যদীপের বাড়িতে গিয়ে কচ্ছপটিকে গ্রহণ করেন এবং বিভাগীয় অনুমতির পর সেটিকে একটি জলাশয়ে মুক্ত করে দেওয়া হয় ।

লক্ষিন্দরের সত্যিই কি মৃত্যু হয়েছিল নাকি বেঁচেই ছিল? শুনবো আগামীকাল পবিত্র উল্টো রথযাত্রার সন্ধ্যায়।
23/07/2026

লক্ষিন্দরের সত্যিই কি মৃত্যু হয়েছিল নাকি বেঁচেই ছিল? শুনবো আগামীকাল পবিত্র উল্টো রথযাত্রার সন্ধ্যায়।

22/07/2026

প্রতিটি প্রাণ মূল্যবান :: অবলা🌿🐦

ভাই-বোনেরা মিলে বর্ষার বিকেলে ঘুরতে গিয়েছিল গ্রামের রাস্তায়।শ্রাবনী মৃণাল অষ্টমী ও সোনালী প্রত্যেকে স্কুলপড়ুয়া। রাস্...
22/07/2026

ভাই-বোনেরা মিলে বর্ষার বিকেলে ঘুরতে গিয়েছিল গ্রামের রাস্তায়।শ্রাবনী মৃণাল অষ্টমী ও সোনালী প্রত্যেকে স্কুলপড়ুয়া। রাস্তার পাশে ঘাসের মধ্যে একটি নির্দিষ্ট জায়গা থেকে কোন পাখির তীক্ষ্ণ অনবরত অস্বাভাবিক শব্দ তাদের কানে আসে। দেখে ঘাসের মধ্যে বসে একটি ছানা পাখি।আশেপাশে অন্য কোন পাখি কিংবা মা পাখি আছে কিনা খোঁজ করার পর অপেক্ষা করে তারা। সাড়া না পেয়ে শেষে সযত্নে ছানাটিকে বাড়ি নিয়ে আসে।সন্ধ্যা নেমে আসায় পরামর্শ মতো পরের দিন সকালে তারা পাখির ছানাটিকে অবলা'র হাতে তুলে দেয়। বন বিভাগের অনুমতি নিয়ে সেটিকে পক্ষী বিশারদ ডক্টর অসীম কুমার মান্না স্যারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপাতত পাখিটিকে কাঠ বাবুই পাখির ছানা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আশা করা যায় শীঘ্রই পাখিটি প্রকৃতিতে ফিরবে।

সম্প্রতি অরন্য সপ্তাহ শেষ হয়েছে।কিন্তু প্রতিবছর আগস্ট মাসের শেষ অবধি অবলা'র বর্ষাকালীন সবুজের কর্মসূচি চলে। বৃক্ষরোপণ চ...
22/07/2026

সম্প্রতি অরন্য সপ্তাহ শেষ হয়েছে।কিন্তু প্রতিবছর আগস্ট মাসের শেষ অবধি অবলা'র বর্ষাকালীন সবুজের কর্মসূচি চলে। বৃক্ষরোপণ চারাগাছ বিতরণের পাশাপাশি তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয় যারা সারা বছর ধরে বিপন্ন পশুপাখিদের উদ্ধার সাহায্য ইত্যাদিতে হাত বাড়িয়ে দেন। আজ তেমনই কিছু ছাত্রছাত্রীর হাতে হিজল আম অশোক পেয়ারা ইত্যাদি চারাগাছ দেওয়া হলো। পাখি কচ্ছপ ইত্যাদি উদ্ধার, গ্রীষ্মে তাদের জলদানের ব্যবস্থা ইত্যাদির পাশাপাশি বিভিন্ন সময়ে ছবি গল্প ইত্যাদির মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরেছে তারা।

21/07/2026

পশুপাখিদের ডিম ও গুরুত্বপূর্ণ কিছু কথা🌿🐢

দীর্ঘ চেষ্টায় ডিম ফুটে চারটি কচ্ছপের ছানাকে প্রকৃতিতে ফেরানোর ব্যবস্থা করল অবলা। গত বছর নভেম্বর মাসে খেজুরীর মাননীয় সো...
20/07/2026

দীর্ঘ চেষ্টায় ডিম ফুটে চারটি কচ্ছপের ছানাকে প্রকৃতিতে ফেরানোর ব্যবস্থা করল অবলা। গত বছর নভেম্বর মাসে খেজুরীর মাননীয় সোমনাথ মুখার্জি বাবু এমন সাতটি ডিম অনেকটাই নিরাপদহীন অবস্থা থেকে তুলে আনেন। দীর্ঘ প্রায় আট মাসের বিশেষ করে শীতের সময় যথেষ্ট যত্ন ও সতর্কতা নিয়ে চেষ্টায় সাতটি ডিম থেকে চারটি সফটশেল কচ্ছপের বাচ্চা হলো।এই ডিমগুলিকে এতদিন যথেষ্ট যত্ন সহকারে রাখতে হয়েছে। এই বিষয়ে প্রথম দিন স্যান্ড বেড প্রস্তুতি থেকে হিট এন্ড ওয়েট মেইনটেনেন্স ইত্যাদি লাগাতার খুঁটিনাটি পরামর্শ দিয়ে সাহায্য করেছেন ফরেস্ট অফিসার মাননীয় শমীক জানা স্যার। শীত পরবর্তীতে ডক্টর অসীম মান্না স্যার পরামর্শ দিয়েছেন।পরিবেশ সুরক্ষার কাজে এক সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা।🌿🐢
#কচ্ছপ

Address

Nandigram & Khejuri
Medinipur
721432

Telephone

+917001209653

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABALA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ABALA:

Shortcuts

Share