Netaji Subhash Youth Group-NSYG

Netaji Subhash Youth Group-NSYG Students and Youth Resource Cell
organised by Gabberia The Science and Research Institute

26/01/2026
23/01/2026
আসুন সবাই মিলে গড়ে তুলি সুস্থ সমাজ । যুক্তিবাদী মনন, সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশ সাধন। আপনার বাড়ির ছেলে মেয়ে ভাইবোন...
17/10/2025

আসুন সবাই মিলে গড়ে তুলি সুস্থ সমাজ । যুক্তিবাদী মনন, সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশ সাধন। আপনার বাড়ির ছেলে মেয়ে ভাইবোন আত্মীয় স্বজন, ছাত্র ছাত্রীকে যুক্ত করুন 🙏

16/10/2025

নেতাজী সুভাষ ইয়ুথ গ্রুপ
🎓 পরিচালনায়: গাববেড়িয়া দি সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট
(সরকার অনুমোদিত, ২৫ বছরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান)
স্থান:রয়্যাল নার্সারী অ্যান্ড কেজি
📍 গাববেড়িয়া, মন্দির বাজার, লক্ষ্মীকান্তপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বঙ্গ
📅 আজ, বৃহস্পতিবার বিকাল ৩:৩০ মিনিটে
নেতাজী সুভাষ ইয়ুথ গ্রুপের গাববেড়িয়া শাখার প্রাথমিক সভা অনুষ্ঠিত হবে
রয়্যাল নার্সারী অ্যান্ড কেজি স্কুল
সকল নতুন ও পুরাতন সদস্য, ছাত্র-ছাত্রীদের সময়মতো উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে। 🌿
🌟 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
আগামী দিনে গাববেড়িয়া দি সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর অধীনে এই স্বেচ্ছাসেবী ছাত্র-যুব সংগঠন
মন্দির বাজার ব্লকে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে।
ছাত্রজীবনেই গড়ে উঠুক চরিত্র, মন ও মনের শক্তি।
তাই আমাদের এই প্রচেষ্টা—
🎯 খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ মানসিকতা গঠন,
🎯 মনীষীদের জীবনাদর্শ থেকে অনুপ্রেরণা অর্জন,
🎯 পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,
🎯 সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ,
🎯 এবং হাতে-নাতে বিজ্ঞানচর্চার মাধ্যমে কুসংস্কারমুক্ত, বিজ্ঞানমনস্ক, দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের তৈরি করা।
💫 আমাদের আহ্বান:
প্রিয় ছাত্র-ছাত্রী, নবযুবক ও নবযুবতীরা —
এসো, একসাথে স্বপ্ন দেখি এক আলোকিত ভবিষ্যতের।
আজকের মোবাইল, ইন্টারনেট ও অবক্ষয়ের যুগে
মানবিক মূল্যবোধ, চরিত্র গঠন ও ইতিবাচক চিন্তাধারায়
নতুন প্রজন্মকে জাগিয়ে তুলতে আমাদের এই উদ্যোগ। 🌈
🙏 বিশেষ অনুরোধ:
সম্মানীয় শিক্ষক ও অভিভাবকগণ —
আপনার সন্তান, আপনার ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে
এই মহত্‍ উদ্যোগে অংশগ্রহণ করুন।
আপনাদের সহযোগিতা ও পরামর্শেই এই প্রয়াস সাফল্যের পথে এগিয়ে যাবে।
দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা ও সফল কর্মধারা,
বিশেষত সুন্দরবনের নামখানা ব্লকে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালনের পর,
এবার মন্দির বাজার ব্লকে আমাদের নতুন সূচনা।
চলুন, একসাথে গড়ে তুলি গর্বিত, সচেতন ও আলোকিত সমাজ। 🌿
ধন্যবাদান্তে, নমস্কারসহ
✍️ সম্পাদক ও পরিচালক
গাববেড়িয়া দি সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট
মন্দির বাজার, লক্ষ্মীকান্তপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ
📱 বিস্তারিত জানতে WhatsApp করুন: 7076727899

16/05/2025

The Netaji Subhash Youth Group (NSYG) is a community-based organization located in Gabberia, Mandir Bazar, South 24 Parganas, West Bengal. While specific details about their activities are limited, their presence on Facebook suggests involvement in local youth engagement initiatives. Their page features posts and photos related to community events and activities.

For more information or to connect with them, you can visit their page: Netaji Subhash Youth Group - NSYG.

13/02/2025

সম্মানীয় অভিভাবক/ অভিভাবিকা,

বর্তমান দিনে ছেলে মেয়েদের মধ্যে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার তাদের মধ্যে দৈহিক, মানসিক,সামাজিক ও প্রাক্ষোভিক বিকাশের অন্তরায় হয়ে উঠেছে।
এমতাবস্থায় আমাদের সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, গাববেড়িয়া দি সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নামখানা ব্লকে বহুবছর ছাত্র ছাত্রীদের মধ্যে নানারকম বিকাশমূলক ও সামাজিক সমাজসেবা মূলক কর্মসূচি রূপায়ণ করেছে সফলতার সহিত।
সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
২০২৫ সালে আমরা গাববেড়িয়া গ্রামে এমন কিছু ছাত্র ছাত্রীদের দৈহিক, মানসিক,প্রাক্ষোভিক ও সামাজিক বিকাশ ও সমাজ সেবা মূলক কিছু কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে" নেতাজী সুভাষ ইয়ুথ গ্রুপকে" আরো শক্তিশালী ও কার্যকর করতে চলেছি।
যেমন:
১.ছেলেদের ও মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ ও খেলাধুলা
২. পিটি , প্যারেড ও ব্যান্ড প্রশিক্ষণ
৩. সৃজনশীল কাজ: নাচ/ গান/ আঁকা/ আবৃত্তি/হস্তশিল্প প্রভৃতির অনুশীলন
৪. পুষ্টি ও রোগ প্রতিরোধ, First aid, বয়ঃসন্ধিকালীন নানা সমস্যা ও সমাধান
৫. বিভিন্ন মনিষীদের ও বিজ্ঞানীদের জীবন চর্চা
৬. বিজ্ঞান মানসিকতার বিকাশ ও হাতে নাতে বিজ্ঞান চর্চা
৭. কম্পিউটার প্রশিক্ষণ/ অ্যাবাকাস প্রশিক্ষণ
৮. বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান প্রদর্শন এর আয়োজন ও অংশগ্রহণ
৯. ভবিষ্যতের নাগরিক হবার শিক্ষা ও মানুষের মৌলিক অধিকার, দায়িত্ব ও কর্তব্য পালন ও বিপর্যয় মোকাবিলা।
১০ বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসুচি রূপায়ণ ও সক্রিয় অংশগ্রহণ ।

সেন্টার: গাববেড়িয়া রয়্যাল নার্সারী অ্যান্ড কেজি
গাববেড়িয়া, মন্দির বাজার, দঃ ২৪ পরগনা ,

সামগ্রিক খরচ: ২০০০ টাকা (২ বছর)
প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ক্লাস
( ২:৩০ - ৫টা)
বিস্তারিত জানতে ফোন করুন:9734816071
আসন সংখ্যা সীমিত। ছেলে:২০, মেয়ে: ২০
(১৩ থেকে ১৮ বছর পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য)
কোর্স শেষে সার্টিফিকেট ও সেরা ৫ জন ছেলে ও ৫ জন মেয়েকে পুরস্কার প্রদান করা হবে)
ধন্যবাদ
নমস্কার সহ🙏
সন্দীপ হালদার
সম্পাদক ও পরিচালক

Address

Lakshmikantapur
743336

Opening Hours

Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919734816071

Website

Alerts

Be the first to know and let us send you an email when Netaji Subhash Youth Group-NSYG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share