03/09/2026
🙏 জয় মা দুর্গা 🙏
আসাম সরকারের “আসাম দর্শন” প্রকল্পের মাধ্যমে লক্ষীপুর সান্তিপাড়া দুর্গা মন্দিরের উন্নয়নমূলক কাজের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। সেই সরকারি অনুদানের অর্থের সদ্ব্যবহার করে আজ আমাদের প্রিয় সান্তিপাড়া দুর্গা মন্দিরের নাটমন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে ।
এই উন্নয়ন শুধু একটি নির্মাণকাজ নয়—এটি আমাদের ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও ভক্তির এক গুরুত্বপূর্ণ অংশকে আরও সুদৃঢ় করার একটি পদক্ষেপ।
এই মহৎ উদ্যোগের জন্য লক্ষীপুর সান্তিপাড়া দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। 🙏
একইসঙ্গে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি লক্ষীপুর বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রাই মহাশয়কে, যাঁর সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় এলাকার উন্নয়নের এই ধারাবাহিকতা আরও শক্তিশালী হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকুক, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হোক—এই কামনাই করি।
🙏 জয় মা দুর্গা। 🙏
Himanta Biswa Sarma
Kaushik Rai