15/08/2026
প্রতি বছরের ন্যায় এবছরও ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের চরৈবেতি ক্লাব দ্বারা প্রথমে সকাল বেলা জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ছোটদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় ... তৎসঙ্গে বিকালবেলা সমাপ্তি অনুষ্ঠানে যারা ২০২৬ ইংরাজিতে ম্যাট্রিক/হাইয়ার সেকেন্ডারি পরীক্ষায় ১ ম ও ২য় বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা ও বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ করা হবে II ইহা ছাড়াও আমাদের এলাকা থেকে সদ্য সরকারি চাকুরী পাওয়া সুপাঞ্জনা দাস ও কান্তি দাস (রুহন) কে সংবর্ধনা প্রদান করা হয় ...... উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি সীমা দেব, জিলা পরিষদ সদস্যা, শ্রী গুঞ্জন কর, বিশিষ্ট সমাজসেবী, শ্রী শিল্পজিৎ পাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শ্রী পুলক কুমার দাস, শ্রী কোকিল দাস, শ্রী মুকুল দাস সহ অন্যান্যরা..........